logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কুলাউড়ায় জুয়া ও অশ্লীল নৃত্য আয়োজনের প্রতিবাদ করায় নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী

প্রকাশিত হয়েছে : ৯ ডিসেম্বর ২০১৪, ৫:২৫ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

বিশেষ সংবাদদাতা ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে হাউজি বাম্পারের নামে জুয়া ও অশ্লীল নৃত্য আয়োজনের প্রতিবাদ করায় পীরেরবাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতির ছেলেকে মোটরসাইকেলসহ অপহরণ করা হয়েছে। পরে পুলিশের তৎপরতায় মোটরসাইকেলসহ অপহৃত ছেলেকে উদ্ধার করে অপহরণকারী দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। এ নিয়ে অপহরণকারীরা মামলার বাদিকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ায় নিরাপত্তা চেয়ে ব্যবসায়ী নেতা রাজা মিয়া গতকাল ৮ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১২টায় পীরেরবাজারে এক সংবাদ সম্মেলন করেন।

পীরেরবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রাজা মিয়া বলেন, পীরেরবাজার সংলগ্ন কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামে যাত্রা, হাউজি-বাম্পার, জুয়া ও অশ্লীল নৃত্য আয়োজনে প্যান্ডেল তৈরি করা হয়। এর প্রতিবাদে ২৩ নভেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি দিয়ে তৌহিদী জনতার ব্যানারে ২৪ নভেম্বর সোমবার বিকাল চার টায় স্থানীয় পীরেরবাজারে স্কুল মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে মহড়া দেয়। মহড়ার এক পর্যায়ে উত্তেজিত জনতার সাথে সংঘর্ষ বাঁধলে জনতা চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এ ঘটনার জের ধরে ২৪ নভেম্বর সন্ধ্যার পর শমশেরনগর বাজারে পীরেরবাজারের দুইটি সিএনজি অটোরিক্সায় হামলা চালানো হয়। পাশাপাশি যাত্রার নামে অসামাজিক কাজের আয়োজনে প্রতিবাদ সভায় ব্যক্তব্য রাখায় ১ ডিসেম্বর বিকাল সাড়ে পাঁচটায় শমশেরনগরে রাজা মিয়ার ছেলে শাহীন আহমমেদ ও ভাগ্নে সামাদ আলীর মোটরসাইকেল সহ রাজু (২৫), হারুন (৩০), জামাল খান (২৬) শিংরাউলী গ্রামের শেখ রাজু (২৫), পীরের বাজারের  জামাল (২৩) ও রাঙ্গাটিলা গ্রামের খলিল (৩২) গংরা অপহরণ করে।

খবর পেয়ে তাৎক্ষণিক শমশেরনগর ফাঁড়ি পুলিশের একটি দল শমশেরনগর বাগান সড়কের সোহানের বাসা থেকে মোটরসাইকেলসহ অপহৃত শাহীন ও সামাদকে উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ সোহান ও রাজু মিয়া নামে দুইজনকে গ্রেফতার করে।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতা আরো বলেন, পুলিশি তৎপরতা থাকলেও তিনি যেভাবে থানায় মামলা করেছিলেন সে ধারায় মামলা রুজু করা হয়নি। পরবর্তীতে ৩ ডিসেম্বর কুলাউড়া থানায় আরো একটি অভিযোগ করেন বলে ব্যবসায়ী নেতা রাজা মিয়া জানান। বাকী আসামীদের অবিলম্বে গ্রেফতারেরও দাবি জানানো হয়। ব্যবসায়ী নেতা আরো বলেন, এখন তিনি একা হুমকির মুখে নন। পীরেরবাজারের সাধারণ ব্যবসায়ী ও মানুষজনও হুমকিতে আছে। গত কয়েক দিন ধরে এ এলাকার লোকজন শমশেরনগর বাজারে যেতে সাহস পাচ্ছে না। তাই তার পরিবারের সাথে সাথে পীরেরবাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষজনের সার্বিক নিরাপত্তা চেয়ে প্রশাসনিক সহযোগিতা কামনা করে বাধ্য হয়ে এই সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শমশেরনগরের ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন, হাজীপুর ইউপি সদস্য আব্দুল মুনিম, মুক্তিযোদ্ধা আইয়ূব আলী, মাও. আলতাবুর রহমান, পীরেরবাজার বণিক কল্যান সমিতির সম্পাদক গুলজার আহমদ, হাজী রহমত আলী, মাও. শামছুদ্দীন, শামীম আহমদ, শওকত আলী, রফিজ আলী, সুলতান আহমদ ও আব্দুল খালিক প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top