logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাজনগরের পাঁচগাঁও বদ্ধভূমি ও শহীদের পরিজনরা আজও অবহেলিত

প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৪, ৬:৫৮ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

আব্দুর রহমান সোহেল ::

পাকিস্তানী হায়েনারা দালালদের সহায়তায় ৫৯ জন বাঙালীকে হত্যা করে লাশ ফেলে দিয়েছিল মৌলভিবাজারের রাজনগর উপজেলার সরকার বাজার দীঘির পানিতে। পানি থেকে লাশ তুলে দীঘির পাড়েই তাদের দেয়া হয় গণকবর। ১৯৭১ সালের ৭ই মে সংঘটিত এ গণহত্যার গণকবরকে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবী ৪৩ বছরের। কিন্তু এখানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ আজও নেয়া হয়নি। তেমনি নিহতদের স্মরণে নেয়া হয় না কোন উদ্যোগ।

এদিকে গত ২ নভেম্বর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ডিও.৪৮.০০.০০০০.১০০.০১.০০১.২০১৪.৫৪৬ নং স্মারকে  একটি পত্র পাঠায় স্থানীয় প্রশাসনের কাছে। এতে সংশ্লিষ্ট এলাকার মুক্তিযুদ্ধা, মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ, বদ্ধভুমির উন্নয়নসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়। তবে এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোন কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।

www.purbodeek.com

ঐতিহাসিক এ গণহত্যার সময় পাক সেনাদের গুলির সামনে থেকে বেঁচে যান সুবোধ মালাকার (৮০)। তিনি বলেন, যখনই এ গণহত্যার কথা মনে হয় চোখের জলে ভেসে যায়। ১৯৭১ সালের ঔ দিনে বাংলা তারিখ ছিল ২৩ শে বৈশাখ, শুক্রবার। যুদ্ধের সময় আমার বয়স ৩৮-৪০ হবে। ফজরের নামাজের আগেই পাক সেনাদের ৫০জনের একটি দল দুটি গাড়িতে করে স্থানীয় দুই রাজাকারকে নিয়ে গ্রামের সরকারবাজার দীঘির পাড়ে থামে। এক রাজারকার কিছু সৈন্য নিয়ে আমাদের বাড়িতে আসে। বাড়ির ৯ জন পুরুষ সদস্যকে বের করে নিয়ে যায় দীঘির পাড়ে মিটিং করবে বলে। সবাইকে সোজা লাইনে দাঁড়ও করাচ্ছে। তখনই মনের অজান্তে মৃত্যুর ছবি ভেসে আসে। এভাবে গ্রাম থেকে প্রচুর লোকজনকে ধরে আনে। একজনের হাত আর অন্যজনের পায়ের সাঙ্গে বেঁধে রাখে। জামিনি মালাকারের সাঙ্গে আমাকে বেঁধে গুলি করে করে ফেলে দেয় দীঘির পানিতে। একটি গুলি আমার কান ফোঁড়ে চলে যায়। আমি দীঘির পানিতে অজ্ঞান হয়ে পড়ে থাকি। জ্ঞান ফিরলে দীঘির লম্বা কচুরিপানার নিচে নাক ভাসিয়ে কয়েকজন প্রাণ বাঁচাতে সক্ষম হই। কিন্তু জামিনি মালাকার পাক সেন্যদের গুলিতে মারা যান। হায়েনারা চলে যাওয়ার পর লোকজন আহতদের তুলে আনে। এভাবে পাষণ্ডরা একে একে পানির মধ্যে গুলি করে হত্যা করে ৫৯ জন নিরীহ অসহায় নিরস্ত্র লোকজনকে। তন্মধ্যে চরিত্র শব্দকর, সাধু শব্দকর ও কাটি শব্দ কর প্রমুখ। পরে কয়েকজনকে ধরে নিয়ে মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজের উপর গুলি করে লাশ মনু নদীতে ফেলে দেয়।

প্রবাসী মালাকার (৬৫) স্বামী নারায়ন চন্দ মালাকার ও তার দুই দেবর নঙ্গু মালাকার ও বিধু মালাকার ওই গণহত্যায় শহীদ হন। তিনি বলেন, পাক বাহিনী তার পিঠে বন্দুকের বাট দিয়ে আঘত করে। এতে তার পিঠের হাড় ভেঙে যায়। এখনো তিনি আজও সেরে ওঠেননি। পাননি কোন সাহায্য পাননি।

১৯৭১ সালের ঐদিনে স্বামী হারানো পরিবালা (৭০) বলেন, স্বামী হারানোর পর বাড়িতে আগুন লাগিয়ে দেয় সৈন্যরা। আগুনে পুড়ে তিনটি গরু মারা যায়। স্থানীয় কয়েকজন রাজাকার আমাদের ক্ষতি হবে না বলে মিথ্যা আশ্বাস দিয়ে ১০০ মন ধান লুটে নেয়। আমরা প্রাণে বেঁচে গিয়েও শান্তিতে থাকতে পারিনি।

রাজনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার সজল কুমার চক্রবর্তী বলেন, এখানে একটি স্মৃতি সৌধ নির্মাণের জন্য আমরা অনেকবার আবেদন করেছি। কিন্তু আজো এ ব্যাপারে তেমন কোন উদ্যোগ নেয়া হয়নি। আমরা কয়েকবার মন্ত্রণালয়ে এব্যাপারে আবেদনও করেছি। ওই গণহত্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্যও উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অকেবারই বলেছি কিন্তু কোন কাজ হয়নি।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় তমা, ছাড়ছেন না অভিনয়
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top