logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কমলগঞ্জে চা বাগানে প্রাচীন বটগাছের নিচে বনদেবীর পূজা

প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৪, ৬:১৮ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

জয়নাল আবেদীন ::

প্রাচীনতম বট গাছ এখনও চা শ্রমিকদের পূজা-অর্চনার জন্য ব্যবহৃত হচ্ছে। সুদীর্ঘকাল থেকে চলে আসা অরণ্য সংস্কৃতির অংশ হিসাবে বনস্পতি বা বন দেবীর পূজা করে থাকেন চা শ্রমিকরা। বনে জঙ্গলে নানা প্রতিকূলতার মধ্যে চা বাগানের শ্রমিকরা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করেন। বনদেবী পূজার মধ্যদিয়ে নিজেদের আরাধনা ও আত্মরক্ষার অংশ হিসাবে চা শ্রমিকরা ব্যাপক উদ্দীপনায় বন দেবীর পূজা পালন করে। তারই অংশ হিসাবে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানের তিনটি পৃথক স্থানে গতকাল ১৩ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৪টায় শমশেরনগর চা বাগানের বাঘিছড়া, বাংলাটিলা ও বাঘিছড়া নার্সারী টিলায় ঢোল বাজিয়ে, ধর্মীয় গান গেয়ে বন দেবীর আরাধনা করছে নারী চা শ্রমিকরা।

www.purbodeek.com

সরেজমিন দেখা যায়, বাঘিছড়া চা প্লান্টেশন এলাকার উচু টিলার উপরে প্রায় দেড় শতাধিক বছরের পুরানো বৃহদাকৃতির বট গাছের গোড়ায় লাল সালু কাপড় দিয়ে মুড়ে বাঘর উপর বন দেবী হিসাবে দূর্গার মূর্তি স্থাপন করা হয়েছে। সেখানে নারী চা শ্রমিকরা পূজা অর্চনা করছে। এক দিকে চলছে চা শ্রমিকদের ভক্তি। অন্যদিকে আগত নারী চা শ্রমিকদের মাঝে প্রসাদ বিতরণ। মাইকে ধর্মীয় গান। নানা বর্ণ ও ধর্মের অতিথিদের আপ্যায়নেরও ব্যবস্থা চলছে সমান তালে।

শমশেরনগর চা বাগানের ব্যবস্থাপকের বাংলোর পাশের টিলায় অস্থায়ীভাবে মণ্ডপ করে সেখানে বন দূর্গার মূর্তি স্থাপন করে চলছে পূজা অর্চনা। নারী শ্রমিকরা বাঘিছড়া চা প্লান্টেশন এলাকার নার্সারী টিলায়ও পূজা-অর্চনায় রয়েছেন।

www.purbodeek.com

চা বাগানের পুরোহিত দ্বীননাথ পণ্ডিত জানান, বাগানে মহিলা চা শ্রমিকরা পাহাড়ি উচুঁ-নিচু টিলায় ঝোঁপ জঙ্গলের মাঝে প্রতিদিন কাজ করে। চা শ্রমিকদের এ কাজে থাকে সাপ, বিচ্চু, বন্য জন্তুসহ নানান বিষাক্ত কীট পতঙ্গের আক্রমণ। চা শ্রমিকরা এমনিতেই প্রকৃতির মাঝে কাজ করে প্রকৃতির উপাসনা করে।এটি একটি অরণ্য সংস্কৃতি। যুগযুগ ধরে চা শ্রমকিদের মাঝে একটি বিশ্বাস আছে দূর্গা বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে থাকেন। এমনি তিনি বনে থাকেন বনের দূর্গা রূপে। তাই তারা বনের রাজা বাঘের মূর্তির উপর দূর্গার মূর্তি স্থাপন করে বিপদ নাশিনী হিসাসে বনদেবীর প্রার্থনা করে।

চা শ্রমিকরা মনে করেন বনদেবীকে খুশি না করলে বনে বিপদের মাঝে পড়তে হবে। তাই এ মৌসুমে বন দেবীর তুষ্টির জন্য পূজা অর্চনা করে কাজ শুরু করেন। তার ধারাবাহিকতায় গত শনিবার ভোর থেকে শমশেরনগর চা বাগানের তিনটি পৃথক স্থানে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বন দেবীর পূজা উদযাপন করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

সর্বশেষ সংবাদ
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
আশুলিয়ায় ৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হলেন দীপন তালুকদার
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে কালিগঞ্জের ২ জন নিহত
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু
চকরিয়ায় ঘুষির আঘাতে তৃতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top