logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬, ২:১৩ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের নতুন বাজার এলাকার ‘ফ্যামিলি বাজার’ প্রতিষ্ঠানে মৃত মুরগি বিক্রির অভিযোগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মাসুমুর রশিদ মাসুম। একই সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন মাসুমুর রশিদ মাসুম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ আগস্ট বিকেলে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিষ্ঠানের স্টাফের মাধ্যমে মৃত মুরগি বিক্রির অভিযোগে ফ্যামিলি বাজারকে ২০ হাজার টাকা জরিমানা করেন। দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি জরিমানার টাকা পরিশোধ করেছেন। তবে অভিযোগকারী কথিত সাংবাদিক রোমানা আক্তার শিপাসহ কয়েকজন ব্যক্তি তার বক্তব্য না নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একতরফাভাবে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ তথ্য প্রচার করছেন বলে অভিযোগ করেন তিনি।

মাসুমুর রশিদ মাসুম বলেন, তিনি শ্রীমঙ্গল শহরের একজন ব্যবসায়ী এবং দীর্ঘ ২৫ বছর ধরে বিশ্বস্ততা ও সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তার দাবি, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা দীর্ঘদিন ধরে তার ব্যবসার সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে বিভিন্ন অপতৎপরতা চালিয়ে আসছেন। ১৩ আগস্টের ঘটনাটিও সেই অপতৎপরতার অংশ বলে তিনি মনে করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গত ২১ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে কোনো বিষয় উল্লেখ না করে একটি নোটিশ দিয়ে তাদের কার্যালয়ে হাজির হতে বলা হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন প্রতিনিধি সেখানে গেলে কর্মকর্তারা রোমানা আক্তার শিপা নামে এক নারীর ধারণ করা একটি ভিডিও দেখান।

তার দাবি, ভিডিওতে ওই নারী তাদের প্রতিষ্ঠানে এসে স্টাফদের কাছে মৃত মুরগি আছে কি না জানতে চান এবং ১২০ টাকায় তিনটি মৃত মুরগি কেনার প্রস্তাব দেন। এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভোক্তা অধিকার কর্মকর্তাদের জানানো হয়, অতিরিক্ত গরম বা বিরূপ আবহাওয়ার কারণে বিক্রির জন্য রাখা মুরগির মধ্যে কখনো কখনো একটি-দুটি মারা যেতে পারে। এসব মৃত মুরগি তারা আলাদা স্থানে রাখেন।

মাসুমের দাবি, কিছু ক্রেতা গৃহপালিত কুকুরের খাবার হিসেবে এসব মৃত মুরগি স্বল্প মূল্যে নিয়ে যান। এছাড়া চিড়িয়াখানার পশুদের খাবার হিসেবেও মৃত মুরগির চাহিদা রয়েছে। তবে এসব মৃত মুরগি বিক্রির টাকা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নেয় না, স্টাফরাই তা গ্রহণ করেন বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এ বিষয়ে ব্যাখ্যা শোনার পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা তাকে পুনরায় ১৩ আগস্ট কার্যালয়ে হাজির হতে বলেন। সেদিন হাজির হলে ভিডিওর ভিত্তিতে প্রতিষ্ঠানের মালিকপক্ষের অবহেলার জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্টাফদের মাধ্যমে মৃত মুরগি বিক্রির সুযোগ থাকায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আরও সতর্কতার সঙ্গে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

মাসুমুর রশিদ মাসুম অভিযোগ করেন, ওই ঘটনাকে কেন্দ্র করে রোমানা আক্তার শিপা তার ফেসবুক আইডি থেকে সরাসরি ফ্যামিলি বাজারে মৃত মুরগি বিক্রি হচ্ছে বলে প্রচার করেন। পরে আরও কয়েকজন একই ধরনের তথ্য প্রচার করায় তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন এবং আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রায় ছয় মাস আগের আরেকটি ঘটনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এক ব্যক্তি সন্ধ্যার দিকে প্রায় ২০ কেজি কাটা গরুর মাংস প্লাস্টিকের বস্তায় করে তাদের প্রতিষ্ঠানে বিক্রির প্রস্তাব দেন। তারা ওই মাংস কিনতে অস্বীকৃতি জানালে এ সময় শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে উপস্থিত হন। পরে মাংসটি দুর্গন্ধযুক্ত ও খাবারের অনুপযোগী হিসেবে শনাক্ত করা হয়। তবে মাংস বিক্রি করতে আসা ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

মাসুম বলেন, ওই ঘটনায় দোকানে মাংস রাখার দায়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাংস জব্দ করা হয়। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও বিভিন্নভাবে খোঁজ করেও ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তার ধারণা, কোনো ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী বা বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করে থাকতে পারে। ১৩ আগস্টের ঘটনাটিও একই ধরনের অপতৎপরতার অংশ হতে পারে বলে দাবি করে তিনি বলেন, কেউ যদি অবৈধভাবে মৃত মুরগির ব্যবসা করত, তাহলে তা গোপনে করার কথা। প্রকাশ্যে এসে মৃত মুরগি আছে কি না জানতে চাওয়া এবং কেনার প্রস্তাব দেওয়ার বিষয়টি তার কাছে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়েছে।

রোমানা আক্তার শিপার বিরুদ্ধে অভিযোগ তুলে মাসুম বলেন, এর আগে ওই নারী তার দোকান থেকে মুরগি কিনতে এসে মূল্য পরিশোধের ক্ষেত্রে সাংবাদিকতার পরিচয় দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিলেন। দাম কম নেওয়ার অনুরোধে তারা রাজি না হওয়ায় তিনি সাংবাদিক হিসেবে দেখে নেওয়ার ‘প্রচ্ছন্ন হুমকি’ দিয়েছিলেন বলে অভিযোগ করেন মাসুম।

সংবাদ সম্মেলনে মাসুমুর রশিদ মাসুম বলেন, “সার্বিকভাবে আমি মনে করি, রোমানা আক্তার শিপা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার এবং আমার ব্যবসাপ্রতিষ্ঠানের সুনাম নষ্ট করতে অব্যাহতভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

তিনি এসব অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তথ্য যাচাই না করে কোনো ব্যক্তি বা ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে মনগড়া ও অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন

শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি

৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি

সর্বশেষ সংবাদ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top