শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
প্রকাশিত হয়েছে : 10 August 2026, 5:31 pm

ছবি: পূর্বদিক
শ্রীমঙ্গল প্রতিনিধি: এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফলাফলে সাফল্য অর্জন করেছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৯ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ২৪ জন শিক্ষার্থী।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা-২০২৬-এ শ্রীমঙ্গল নটরডেম স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ১১১ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে ১১০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষায় ১০৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ফলাফলে বিজ্ঞান বিভাগ থেকে ২৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির মোট ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এবারের ফলাফলে প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীদের এ সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষকরা ভবিষ্যতেও আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
পূর্বদিক/এসএ






