logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. শীর্ষ সংবাদ

বিদ্যুৎ বিল নিয়ে ভিডিও প্রকাশ, সন্ত্রাসবিরোধী মামলায় কলেজছাত্র কারাগারে

প্রকাশিত হয়েছে : 4 September 2026, 9:58 pm

ছবি: পূর্বদিক

গাজীপুর প্রতিনিধি: বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশের পর গাজীপুরে সিফাত আব্দুল্লাহ (২৫) নামে এক কলেজছাত্রকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে গালাগাল ও কটূক্তির পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সিফাতের যোগসূত্র রয়েছে।

তবে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বলছে, সিফাত তাদের সমর্থক ও ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্ট। বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশের কারণেই তাকে হয়রানি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকার বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার যোগসূত্র রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করে আসছিলেন। বৃহস্পতিবার প্রকাশিত প্রায় ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় বলে দাবি করেছে পুলিশ ও স্থানীয় সূত্র।

ওই ভিডিওতে সিফাত নিজের বাসায় বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়টি তুলে ধরেন। তার দাবি, চলতি মাসে ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি এর সমালোচনা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে জানান। এরপর বৃহস্পতিবার রাতেই সিফাতকে আটক করা হয়। সিফাতকে আটকের খবর পেয়ে গাছা থানায় এনসিপির কর্মী-সমর্থকেরা ভিড় করেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে।

এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান বলেন, ‘সিফাত এনসিপির সমর্থক এবং ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্ট। সে জুলাই আন্দোলনেও ছিল। সরকার, তেল, গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন বিষয়ে সে সমালোচনা করে আসছে।’

তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়ে ক্ষোভ প্রকাশের কারণেই সিফাতকে আটক করা হয়েছে। এটিকে তিনি পুলিশের বাড়াবাড়ি ও বাক্‌স্বাধীনতার লঙ্ঘন বলে দাবি করেন। তবে পুলিশের বক্তব্য, শুধু বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনার কারণে সিফাতকে গ্রেপ্তার করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

সিফাতের বিরুদ্ধে দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইনের কোন ধারায় অভিযোগ আনা হয়েছে এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে তার কথিত যোগসূত্রের সুনির্দিষ্ট ভিত্তি কী, তা মামলার নথি ও তদন্তের অগ্রগতিতে স্পষ্ট হবে।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা

রাষ্ট্রপতির আগমন ঘিরে রংতুলির ছোঁয়ায় সাজছে ঠাকুরগাঁও, উন্নয়নেও প্রত্যাশা

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা

শ্রীমঙ্গলে বর্ণাঢ্য শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শোভাযাত্রা, রাধাকৃষ্ণের সাজে মাতলেন ভক্তরা

নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

নতুন দায়িত্বে এমপি
ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নাসের রহমান

শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি

শতবর্ষ পেরিয়েও রুহিয়া স্টেশনে নেই যাত্রী ছাউনি
রোদ-বৃষ্টিতে চরম দুর্ভোগ, প্ল্যাটফর্ম ও আসন সংকটে ভোগান্তি

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২
শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২
নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
নাসের রহমানের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময়
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top