logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ট্যাপের পানি বোতল ও জারে
মান সনদ বাতিল ৫২ প্রতিষ্ঠানের

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৬:০৬ পূর্বাহ্ণ

minarel water

পূর্বদিক ডেস্ক ::

বোতল ও জারজাত পানি উৎপাদনকারী ৫২ প্রতিষ্ঠানের মান সনদ বাতিল করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ট্যাপের পানি সরাসরি জার ও বোতলে ভরে সরবরাহ করায় গত বছরের জুন থেকে চলতি মাস পর্যন্ত এসব প্রতিষ্ঠানের মান সনদ বাতিল করা হয়েছে। এর বাইরে অনেক প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিসও দেয়া হয়েছে। বিএসটিআই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসটিআইয়ের উপপরিচালক (প্রশাসন) তাহের জামিল বলেন, লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পানির মান খারাপ হওয়ায় প্রথমে তাদের নোটিস দেয়া হয়। কাঙ্ক্ষিত জবাব না পেয়ে তাদের সনদ বাতিল করা হয়েছে। এছাড়া অনেকে লাইসেন্স নেয়ার পর আর নবায়ন করেনি। এ কারণেও মান সনদ বাতিল করা হয়েছে।

বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুপেয় পানি উৎপাদনের কথা বলে লাইসেন্সধারী অনেক প্রতিষ্ঠানই নিম্নমানের পানি উৎপাদন ও বাজারজাত করে। বিএসটিআইয়ের মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষায় পানির মান খারাপ পাওয়া যায়। এছাড়া অনেক প্রতিষ্ঠান তিন বছরের জন্য লাইসেন্স নিয়ে সেটি আর নবায়ন করেনি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রথম দফায় লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। নোটিস দেয়ার পরও যেসব প্রতিষ্ঠান সংশোধন হচ্ছে না, তাদের মান সনদই বাতিল করা হয়।

বিএসটিআইয়ের বিশেষজ্ঞরা জানান, সুপেয় পানি বাজারজাত করতে হলে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩১টি মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা করতে হয়। এসব পরীক্ষার মাধ্যমে পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে কিনা, তা পরিমাপ করা হয়। এই পরিমাপের জন্য প্লেট কাউন্ট ও টোটাল কলিফর্ম কাউন্ট পরীক্ষা করতে হয়। এর জন্য সংগৃহীত নমুনা ইনকিউবেটরে ৭২ ঘণ্টা রাখার পর ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। এ পরীক্ষা ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ লাইসেন্সধারী প্রতিষ্ঠান তা করছে না। ফলে মানুষ নিম্নমানের পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছে। আর এ কারণেই ৫২টি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।

জানা গেছে, রাজধানীর অলিগলি, পাড়া-মহল্লা থেকে শুরু করে শহর, উপশহর ও গ্রামগঞ্জের পাড়া মহল্লায়ও জারভর্তি সুপেয় পানি গ্লাসপ্রতি ১ টাকায়  বিক্রি হচ্ছে। এসব পানি স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তা অধিকাংশ ভোক্তারই অজানা। নিম্নমানের পানি পান করে অনেকেই ডায়রিয়া, কলেরা ও টাইফয়েডসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, পানিবাহিত রোগ শরীরে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের ভেতরে দেহকে নিস্তেজ করে ফেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক গোলাম মাওলা  বলেন, খাবার পানি উৎপাদন ও বাজারজাতকরণে বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মেনে চলতে হয়। কিন্তু অনেক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অনুযায়ী পানি উৎপাদন ও বাজারজাত না করে সরাসরি ট্যাপের পানি জারে ভরে বিক্রি করছে। এসব পানিতে ক্ষার, লেদ ও ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা রয়েছে। এসব পানি পান করলে মানুষ নানা রোগে আক্রান্ত হবেন। কাজেই নিম্নমানের পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল যুক্তিযুক্ত। জীবন রক্ষাকারী উপাদানটির মান বজায় রাখার জন্য বিএসটিআইয়ের অভিযান আরো জোরদারের আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত সুপেয় খাবার পানি বাজারজাত করতে প্রথমে ১ হাজার টাকা ফি জমা দিয়ে মান সনদের আবেদন করা হয়। এর পর নমুনা জমা দেয়ার সময় ১৭ হাজার ৫০০ টাকা ফি প্রদান করতে হয়। নমুনা মাইক্রোবায়োলজিক্যাল ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে ৩০ হাজার টাকার বিনিময়ে তিন বছরের জন্য লাইসেন্স দেয়া হয়। লাইসেন্স নেয়ার পর বিএসটিআইয়ের সার্ভিলেন্স টিম প্রতি ছয় মাস পর পর কারখানা পরিদর্শন করে নমুনা সংগ্রহের মাধ্যমে মান পরীক্ষা করে। এতে মান বজায় না থাকলে সতর্ক ও পরে কারণ দর্শাও নোটিস দেয়া হয়। এর পরও সংশোধন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়।

বিএসটিআই কর্তৃক লাইসেন্স বাতিল করা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডগুলো হচ্ছে— স্পারকেল ওয়াটার সিস্টেম প্রতিষ্ঠানের ‘স্পারকেল’, সাথী সারা এন্টারপ্রাইজের ‘সাথী সারা’, নূর ফুডস অ্যান্ড বেভারেজের ‘নূর’, ইজন ফুড অ্যান্ড বেভারেজের ‘ইজন’, জেবি ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের ‘ভিটা’, আনিলা ট্রেড ইন্ক-এর ‘আনিলা’, ফ্যামিলি ড্রিংকিং ওয়াটারের ‘ফ্যামিলি’, প্রবিটি ফুডস অ্যান্ড বেভারেজ প্রাইভেট লিমিটেডের ‘ডিপ’, স্কিন প্রডাক্টসের ‘ক্লিন ড্রপ’, কুইন্টাপল বেভারেজ প্রাইভেট লিমিটেডের ‘পানি’, ক্রাপ্ট ড্রিংকিং ওয়াটারের ‘ক্রাপ্ট’, বৃষ্টি এ ওয়ান ড্রিংকিং ওয়াটারের ‘বৃষ্টি এ ওয়ান’, রাজ ফুড অ্যান্ড বেভারেজের ‘রাজ’, মুক্তি রাঙ্গা ফুড অ্যান্ড কেমিক্যালের ‘রাঙ্গা’, মিজান কনজিউমারস প্রডাক্টস অ্যান্ড বেভারেজের ‘প্রাইম’, মাস মিনারেল অ্যান্ড প্রডাক্টস লিমিটেডের ‘ডিউ’, গ্লোবাল বেভারেজ লিমিটেডের ‘ভার্জিন’, এক্সিম ট্রেড লিমিটেডের ‘ফ্রেশ ওয়াটার’, অর্ণব ফুড অ্যান্ড বেভারেজের ‘নির্মল’, আল সিফা ড্রিংকিং ওয়াটারের ‘আলসিফা’, মিম ক্লাসিক ফুড বেভারেজ কোম্পানি লিমিটেডের ‘ক্লাসিক’, মাসুদ ট্রেডিংয়ের ‘আল বেলী’, ফেবিও ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘ফেবিও’, এস কে এন ফুড অ্যান্ড বেভারেজের ‘তাম্মাম’, সার্টিনা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ‘ফেভারিট’, গাজীপুর বেভারেজের ‘বস্’, মিদুল ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ‘তানজিন’, বেস্ট ফুড প্রডাক্টসের ‘বেস্ট’, ঝর্ণা ফুড প্রোডাক্টসের ‘জলি’, আরটিএস অরবিটের ‘রিয়েল’, বেল্লিসসিমা ইন্টারন্যাশনাল (বিডি) লিমিটেডের ‘ভিটা’, মোহনা ফুড প্রডাক্টসের ‘মোহনা’, শামীম ট্রেড লিংকের ‘নাম’, রিভারল্যান্ড কনজিউমারস মার্কেটিংয়ের ‘দেশ’, সিনার্জি অ্যাসোসিয়েটসের ‘সিনার্জি’, ইজি ওয়াটার পিউরিফিকেশনের ‘ইজি’, পর্থিব ফুডস অ্যান্ড কেমিক্যালের ‘মুগ্ধ’, মূসা কনজিউমারস প্রডাক্টসের ‘মুনড্রপ’, বন্ধন ড্রিংকিং ওয়াটারের ‘বন্ধন’, আল ফালাক হিমেল ফুড অ্যান্ড বেভারেজের ‘আল ফালাক’, নরডিক বেভারেজ অ্যান্ড ফুড লিমিটেডের ‘নরডিকব্লুজ’, মোল্লা ফুড অ্যান্ড বেভারেজের ‘হাইড্রেস’, ওয়াটার ট্রাকের ‘এভরিডে’, এনএসএএম ফুড অ্যান্ড বেভারেজের ‘ফয়সাল’, ইশমাম পিওর ড্রিংকিং ওয়াটারের ‘ইশমাম’, সাকী ফুড অ্যান্ড কেমিক্যাল কোম্পানির ‘সাকী’, এমএস ফুড অ্যান্ড প্রোডাক্টসের ‘টুডে’, এন কে ফ্রেশের ‘এন কে’, অ্যাটাচ এন্টারপ্রাইজের ‘অ্যাটাচ’, মিহেলিয়া এন্টারপ্রাইজের ‘ইছামতি’, ফিট ন্যাচারাল ড্রিংকিং ওয়াটারের ‘ফিট’ ও ইসমা পিওর ড্রিকিং ওয়াটারের ‘ইসমা’।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই
রাজনগরে ফুটবলের জোয়ার এমপি গোল্ডকাপে আন্তর্জাতিক আমেজ, উদ্বোধনী ম্যাচেই জমে উঠল লড়াই
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,১৬৬
মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি
মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি
র‍্যাবের অভিযানে সিলেটে সক্রিয় ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেফতার
র‍্যাবের অভিযানে সিলেটে সক্রিয় ছিনতাই চক্রের ১০ সদস্য গ্রেফতার
শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে হ’ত্যা, ঘা’তক আটক
শ্রীমঙ্গলে মসজিদে ঢুকে মুসল্লিকে হ’ত্যা, ঘা’তক আটক
বাংলাদেশে ‘ব্যাংক লুটের সিস্টেম’ রয়েছে—মে দিবসে এমপি নাসের রহমানের মন্তব্য
বাংলাদেশে ‘ব্যাংক লুটের সিস্টেম’ রয়েছে—মে দিবসে এমপি নাসের রহমানের মন্তব্য
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনে গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
কালবৈশাখী ঝড়ে লাউয়াছড়া বনে গাছ উপড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
সিলেট-ঢাকা সড়ক ও রেল উন্নয়নে বড় পরিকল্পনা, দ্রুত কাজ শুরুর আশা: প্রধানমন্ত্রী
সিলেট-ঢাকা সড়ক ও রেল উন্নয়নে বড় পরিকল্পনা, দ্রুত কাজ শুরুর আশা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন, মাজার জিয়ারত ও ব্যস্ত কর্মসূচি
প্রধানমন্ত্রীর সিলেট সফর: উন্নয়ন প্রকল্প উদ্বোধন, মাজার জিয়ারত ও ব্যস্ত কর্মসূচি
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেট নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে আধুনিক গেট নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন
শ্রীমঙ্গলে মে দিবসের সমাবেশে চা শ্রমিকদের ভূমির অধিকারসহ নানা দাবি
শ্রীমঙ্গলে মে দিবসের সমাবেশে চা শ্রমিকদের ভূমির অধিকারসহ নানা দাবি
মে দিবসে কুলাউড়ায় বাসদের মিছিল-সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান
মে দিবসে কুলাউড়ায় বাসদের মিছিল-সমাবেশ, শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান
মে দিবসে চা-শ্রমিকদের অধিকার জোরদারে ঐক্যের আহ্বান
মে দিবসে চা-শ্রমিকদের অধিকার জোরদারে ঐক্যের আহ্বান
মে দিবসে চা শ্রমিকদের জীবন: সবুজ বাগানের আড়ালে লুকানো সংগ্রাম
মে দিবসে চা শ্রমিকদের জীবন: সবুজ বাগানের আড়ালে লুকানো সংগ্রাম
বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ
বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ
৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান
৬ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, দীর্ঘ স্থবিরতার অবসান
টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা
টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা
মৌলভীবাজারে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, কৃষকের চোখে পানি—ব্যাপক ক্ষয়ক্ষতি
মৌলভীবাজারে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, কৃষকের চোখে পানি—ব্যাপক ক্ষয়ক্ষতি
আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত মৌলভীবাজার জেলা প্রশাসন
আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত মৌলভীবাজার জেলা প্রশাসন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top