logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি

‘গণপদত্যাগ’ থেকে পিছু হটলেন সিলেট ছাত্রদল নেতাকর্মীরা

প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৪, ৭:১৭ পূর্বাহ্ণ

sylhet chatrodol

সিলেট সংবাদদাতা ::

গণপদত্যাগ থেকে পিছু হটলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতাকর্মীরা। কিছুদিন আগে সিলেট ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকেই বিদ্রোহ দেখা দেয় ছাত্রদলে।
ঘোষিত কমিটি বাতিলের দাবিতে আন্দোলনে নামেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এই সময়ের মধ্যে নবগঠিত কমিটির সঙ্গে দু’দফা বিদ্রোহীদের সংঘর্ষ হয়।  এরই জের ধরে নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ রয়েছেন কারাগারে। এমতাবস্থায় গত শনিবার সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দল ছাড়ার হুমকিও দেন বিদ্রোহী নেতকর্মীরা।
বিদ্রোহীদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে কমিটি বাতিল না হওয়ায় মঙ্গলবার গণপদত্যাগের লক্ষ্যে কর্মী সমাবেশ আহ্বান করেন পদবঞ্চিতরা। যথারীতি ভেন্যুও ঠিক করা হয়। মঙ্গলবার বিকেল ৩টায় নগরীর কুমারপাড়া মালঞ্চ কমিউনিটি সেন্টারে ‘গণপদত্যাগ’ শিরোনামে ব্যানার টানিয়ে  মঞ্চ তৈরি করা হয়।
মিছিলে মিছিলে নেতাকর্মীরা এসে জড়ো হন সেখানে। নগরবাসীর দৃষ্ঠিও ছিলো সেদিকে। সকলের মধ্যে একটিই প্রশ্ন ঘোরপাক খাচ্ছিল- ‘তবে কি ভাঙছে সিলেট ছাত্রদল!’ এই প্রশ্নের উত্তর জানতে অবশ্য বেশি অপেক্ষায় থাকতে হয়নি নগরবাসীর। বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া কর্মী সমাবেশ শেষ হয় সাড়ে ৪টায়।
সিলেট বিএনপির নেতৃবৃন্দ এতদিন নীরব থাকলেও বিদ্রোহীদের দমাতে সমাবেশ স্থলে আসেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।  সেই সঙ্গে উপস্থিত হন মহানগর বিএনপির সভাপতি এমএ হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দিলদার হোসেন সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ।
এছাড়া সমাবেশে উপস্থিত হন হন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল আহাদ খান জামাল।
কর্মী সমাবেশের শুরুতেই বিদ্রোহীদের শান্তনা দিতে গিয়ে বক্তব্যে আবদুল আহাদ খান জামাল বলেন, ‘গণপদত্যাগ কোনো সমস্যার সমাধান হতে পারেনা। দলকে বাঁচাতে হলে গণপদত্যাগের সিদ্ধান্ত থেকে বিদ্রোহী নেতাকর্মীদের সরে আসতে  আহ্বান জানান। বক্তব্যের বিরোধীতা করে উপস্থিত কর্মী সমর্থকরা শ্লোগান দিলে তাদের শ্লোগান বন্ধ করে বিএনপির নেতৃবৃন্দের কথায় মনোযোগ দেওয়ার আহবান জানান তিনি।
বিএনপির নেতৃবৃন্দের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমরা আপনাদের আন্দোলনের একাত্মতা পোষণ করতে এসেছি। দলীয় চেয়াপারসনের সঙ্গে দেখা করে নবগঠিত কমিটি নিয়ে সমস্যা নিরসনের যুক্তিসঙ্গত সমাধানের আশ্বাস দেন তিনি।
তিনি বিদ্রোহী নেতাকর্মীদের পদত্যাগের সিদ্ধান্ত স্থগিত রেখে ন্যায় সঙ্গত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এরপর বিদ্রোহীদের পক্ষে আহমদ চৌধুরী ফয়েজ পদত্যাগ কর্মসূচি স্থগিতের সিদ্ধান্তে উপস্থিত নেতাকর্মীদের সমর্থন চেয়ে বক্তব্য রাখেন। তার যুক্তিসঙ্গত বক্তব্যে নেতাকর্মীরাও সমর্থন দেন।
এভাবেই পরিসমাপ্তি ঘটে সিলেট ছাত্রদলের বিদ্রোহী গ্রুপের গণপদত্যাগ কর্মসূচির। কর্মী সমাবেশে সিলেট জেলা ও মহানগরের আওতাধীন সব কলেজ, পৌরসভা, উপজেলা ও ওয়ার্ড কমিটির বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজনীতি এর আরও খবর
সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

শত শহীদের রক্তে রঞ্জিত কাফেলাকে এগিয়ে নিতে সাবেক দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

শত শহীদের রক্তে রঞ্জিত কাফেলাকে এগিয়ে নিতে সাবেক দায়িত্বশীলদের সক্রিয় হওয়ার আহ্বান

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শনিবার ব্রিগেডে শপথ

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শনিবার ব্রিগেডে শপথ

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গল রেলস্টেশনের পাঠক কর্নারে চতুর্থ দফায় নতুন বই
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
ঘোড়ার গাড়িতে প্রিয় শিক্ষকের বিদায়, ভালোবাসায় ভাসালেন প্রাক্তন শিক্ষার্থীরা
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
চুনারুঘাটে অপহরণপূর্বক ধর্ষণ: প্রধান আসামি আব্দুল হক গ্রেপ্তার
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
চোরাচালান-অস্ত্র পাচার ঠেকাতে বিজিবির অভিযান, জব্দ ৮৩০ কোটি টাকার পণ্য
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
রাব্বি হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
মাতামুহুরীতে জুতা চুরির ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, পশু চিকিৎসকের মৃত্যু
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ‘মৃত মুরগি’ বিক্রির অভিযোগ, অপপ্রচারের প্রতিবাদে মালিকের সংবাদ সম্মেলন
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
পাজুর আগুনে পুড়ছে বন, ছাতকে ২০০ পাজুর কালো ধোঁয়ায় বাড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্যঝুঁকি
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে একই দিনে জালে দাঁড়াশ, ঘরে তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে মানসম্মত চা উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও ওপেন ডে টি টেস্টিং সেশন
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top