কমলগঞ্জের কেওলা হাওরে মাছের পোনা অবমুক্ত
প্রকাশিত হয়েছে : 24 September 2014, 11:46 am
কমলগঞ্জ সংবাদদাতা ::
কমলগঞ্জ উপজেলার পতনঊষারের কেওলার হাওরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মাছের পোনা অবমুক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. আসাদ উল্লাহ, পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীপ্রমুখ।







