logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি

প্রকাশিত হয়েছে : 9 August 2026, 5:04 pm

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও আলাদা ভূমি কমিশন গঠন, খাসি, গারো, ত্রিপুরাসহ বাংলাদেশে বসবাসকারী বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী ও চা-বাগানের শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং আদিবাসীদের সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন আদিবাসী নেতারা।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্ব আদিবাসী দিবস ২০২৬’ উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগত অতিথিরা। এ সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে নানা রঙের ঐতিহ্যবাহী পোশাক পরা বিভিন্ন বয়সী নারী-পুরুষ, তরুণ-তরুণী ও শিশু-কিশোররা জেলা পরিষদ অডিটোরিয়ামে সমবেত হন। তাঁরা সবাই বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন।

পরে বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন নিয়ে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এতে আদিবাসী সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ নারী-পুরুষ ও তরুণ-তরুণীরা অংশ নেন। শোভাযাত্রাটি ভানুগাছ সড়ক, স্টেশন সড়ক, চৌমুহনী চত্বর, কলেজ রোড ও গুহ রোড প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।

এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আদিবাসী সাংস্কৃতিক কমিটি, বৃহত্তর সিলেট বিভাগের সভাপতি পংকজ এ কন্দ। উদ্বোধনী বক্তব্য দেন আদিবাসী সাংস্কৃতিক কমিটি, বৃহত্তর সিলেট বিভাগের সাধারণ সম্পাদক জনক দেববর্মা।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নেরলা তেনসং, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা এবং আদিবাসী ফোরাম মৌলভীবাজার জেলার সহ-সভাপতি হিরণময় সিংহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি, ঐতিহ্য ও ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, “সরকার আমাদের ‘ক্ষুদ্র নৃগোষ্ঠী’ বলে স্বীকৃতি দিয়েছে। আবার অবলিক দিয়ে বলছে ‘উপজাতি’, অবলিক দিয়ে আরও যোগ করছে। এখন ভাই, একজন মানুষের নাম কয়টা পরিচয় হতে পারে? নিজের পরিচয় দেওয়ার অধিকার বাংলাদেশ সংবিধান বলছে, এটা একান্তই ব্যক্তিগত অধিকার, নিজের অধিকার। আমি কে, সেটা পরিচয় দেওয়ার অধিকার আমারই। আমরা আশা করি, মর্যাদাপূর্ণ ও সম্মানপূর্বক যাতে স্বীকৃতি দেওয়া হয়। আমরা সেইটার জন্য বলছি, আদিবাসীদের সাংবিধানিকভাবে ‘আদিবাসী’ হিসেবে স্বীকৃতি চাই।”

সভাপতির বক্তব্যে পংকজ এ কন্দ বলেন, “আমরা আজকে এসেছি মৌলভীবাজার জেলার যে ২৯টি জনগোষ্ঠী স্বীকৃত, ৫০টি জনগোষ্ঠীর মধ্যে আমরা ২৯টি জনগোষ্ঠী এখানে আছি। ২৯টি ব্যতীত যারা স্বীকৃতি পায়নি, স্বীকৃতির দাবিদার যারা, চা জনগোষ্ঠীর মধ্যে যারা আছেন, তাঁরাও এখানে দাবি করার জন্য উপস্থিত হয়েছেন আদিবাসী দিবস পালন করতে। জাতিসংঘ কর্তৃক ঘোষিত আদিবাসী দিবসে আমাদের দাবি, বাংলাদেশ সরকারের কাছে সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করা হোক। সমতলের আদিবাসীদের জন্য আলাদা ভূমি কমিশন করা হোক। পাশাপাশি আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হোক, আমরা সেটাই প্রত্যাশা করছি।”

পরে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে ২০টি বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা তাঁদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি

কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি

<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ

দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ

বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য

বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য

সর্বশেষ সংবাদ
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
চীনের অর্থায়নে মোংলা বন্দরে নির্মাণ হচ্ছে দুই অত্যাধুনিক কন্টেইনার জেটি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
শ্রীমঙ্গল সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
লক্ষ্মীছড়িতে রাবার বাগানের বিরুদ্ধে কৃষকের জমি দখলের অভিযোগ
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
সাজেকে দুই পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ শিশু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
শ্রীমঙ্গলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
পাটগ্রামে ট্রাকচাপায় চারজনের মৃত্যু, আহত ৭
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে ৭১০৮ কেজি ভারতীয় ফুচকাসহ দুইজন গ্রেপ্তার
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
বিশ্ব পর্যটন দিবসে শ্রীমঙ্গলে বর্ণাঢ্য র‍্যালি
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্য
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
গাজীপুরে যুবদলের বিক্ষোভ মিছিল, ‘রাজপথে থাকার’ ঘোষণা
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে হাইল হাওড়ে ময়লা ফেলার প্রতিবাদে মানববন্ধন
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
তেলের দাম বাড়ায় সাজেক ভ্রমণে বাড়ল গাড়িভাড়া
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
গাজীপুরে সন্ত্রাস-নৈরাজ্যের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা বিএনপির
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
নিখোঁজের ৭ দিন পর মাটিচাপা নারীর মরদেহ উদ্ধার, স্বামী আট
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
১৫ বছর পর মধ্যপাড়া পুকুরে পরিচ্ছন্নতা অভিযান, পানিতে নামলেন এমপি রনি
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য
খাগড়াছড়িতে এলজিইডির ১৮৯ পদের ১২৮টিই শূন্য

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top