রিমোট কন্ট্রোল বোমার সরঞ্জামসহ ৫ জঙ্গি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : 25 September 2014, 5:59 am
উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন নিষিদ্ধ ঘোষিত জেএমবির ও ৩ জন হরকাতুল জিহাদের সদস্য।
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় রিমোট কন্ট্রোলচালিত বোমা তৈরির সরঞ্জাম। পুলিশের দাবি, গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে ২ জন জেএমবি ও ৩ জন হরকাতুল জিহাদের সদস্য।
২৪ সেপ্টেম্বর বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য জানান।
মাসুদুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব রিমোট বোমা তৈরিতে ব্যবহৃত হয় বলে ধারণা করা হচ্ছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।







