৪ অক্টোবর সৌদি আরবে পবিত্র ঈদুল আযহা
প্রকাশিত হয়েছে : 25 September 2014, 6:40 am
পূর্বদিক ডেস্ক ::
আগামী ৪ অক্টোবর শনিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পালিত হবে মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ২৪ সেপ্টেম্বর বুধবার রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট এ ঘোষণা দিয়েছে।
বুধবার ২৪ সেপ্টেম্বর দেশটিতে জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ায় এ ঘোষণা দেয় দেশটির সুপ্রিম কোর্ট। সে হিসেবে আগামী ৩ অক্টোবর শুক্রবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ পালন করতে আসবেন বলে সৌদি কর্তৃপক্ষের আশা।
এদিকে, নির্বিঘ্নি হজ পালনের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। লাখো মুসল্লির পদচারণায় এখনই মুখরিত হয়ে উঠতে শুরু করেছে মক্কানগরী।







