logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

মৌলভীবাজারে অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৪, ৮:১৮ পূর্বাহ্ণ

Moulvibazar  Pricipal

বেতনের টাকা চাওয়া ও কলেজের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করার অপরাধে গভর্নিং বডির সভাপতি ও তার ভাইয়ের দ্বারা কলেজ অধ্য শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। তার মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

 ফেরদৌস আহমেদ ::
বেতনের টাকা চাওয়া ও কলেজের বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করার অপরাধে গভর্নিং বডির সভাপতি ও তার ভাইয়ের দ্বারা কলেজ অধ্য শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। তার মুখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে কলেজ অধ্য মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ঘটনাটি ঘটেছে গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আলহাজ্ব মখলিছুর রহমান কলেজে।

২৭ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যারাতে মৌলভীবাজার প্রেসকাবে স্বশরীরে উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন কলেজের অধ্যক্ষ ননী গোপাল রায়। এ সময় তিনি সাংবাদিকদের কাছে কেঁদে কেঁদে বলেন, এর সুষ্ঠু বিচার চাই। উদাহরণ সৃষ্টিকারী শাস্তি চাই। যাতে করে শিক্ষিত ও শিক্ষাবিদের উপর এই ধরণের কোন আচরণ যেন না হয়।

তিনি বলেন, আমার ৪০ বছরের শিক্ষকতা জীবনে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি। আমি মৌলভীবাজার সরকারি কলেজে ১৪ বিষয়ে অনার্স কোর্স, ৫ বিষয়ে মাস্টার্স কোর্স ও অনেক বিষয়ে পোস্ট ক্রিয়েশন (পদ) করেছি। তিনি বলেন, দেশজুড়ে আমার হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে। কত বড় বড় পদে তারা আছে। ঘটনার পর থেকে আমি লজ্জায় মুখ দেখাতে পারছি না। তিনি কেঁদে কেঁদে বলেন, আমার বেঁচে থাকা উচিত নয়, আমার মৃত্যু এখন বাঞ্ছনীয়। আমি উপরওয়ালার কাছে চাচ্ছি তিনি যেনো আমাকে তুলে নিয়ে যান।

তিনি অভিযোগ করে বলেন, আলহাজ্ব মখলিছুর রহমান কলেজটি একটি বেসরকারি কলেজ। কলেজটি এখনও এমপিওভুক্তি হয়নি। কলেজটি এমপিওভুক্ত যাতে হয় সেজন্য তিনি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু কলেজের গভর্নিং সভাপতি এম এ রহিম শহীদ ও আজীবন দাতা সদস্য মুজিবুর রহমান মুজিবের বিভিন্ন অনিয়মের কারণে কলেজটিতে আজ শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

তিনি বলেন, মৌলভীবাজার সরকারি কলেজ থেকে অবসর নেওয়ার পর থেকে তিনি মখলিছুর রহমান কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষরে দায়িত্ব পালন করে আসছেন। শুরুতে আমাকে মাসিক বেতন ৫০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও আমাকে মাস শেষে ৩০ হাজার টাকা দেওয়া হতো। বাকি ২০ হাজার টাকা বছর শেষে দেওয়ার কথা। আমি শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে যথাসম্ভব কলেজের পাঠদানসহ নিয়মনীতি মেনে চলেছি। কিন্তু দুই ভাই মিলে কলেজটিকে অরাজক অবস্থার সৃষ্টি করেছেন। অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকদের বেতন পরিশোধ করছেন না। গত বৃহস্পতিবার দুপুরে তিন মাসের বাকি বেতন চাইলে ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করলে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে দুই ভাই। শুধু তাই নয়, তারা জোরপূর্বক একটি কাগজে আমার স্বাক্ষর নিয়ে নিয়েছে। পরে আমি জেনেছি যে স্বাক্ষর নেওয়া কাগজটি আমার পদত্যাগপত্র হিসেবে তারা বানিয়ে ফেলেছে।

তিনি এ বিষয়ে দু-একদিনের মধ্যে মামলা দায়ের করবেন এবং এবিষয়ে তিনি স্থানীয় মন্ত্রী, এমপিসহ শিক্ষকদের সাথে আলোচনা করছেন বলেও জানান।

এ বিষয়ে আলহাজ্ব মখলিছুর রহমান কলেজের গভর্নিং বডির সভাপতি এম এ রহিম শহীদ তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ অস্বীকার করে জানান, অধ্যকে মারধর করার ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অধ্যক্ষই কলেজে অনিয়মিত ছিলেন এবং শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য তিনিই দায়ী।

জাতীয় এর আরও খবর
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

রাতারাতি কোনো বড় পরিবর্তন সম্ভব নয়, এ বিষয়ে আইএমএফও একমত: অর্থমন্ত্রী

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top