logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

ইবোলা ভাইরাস সংক্রমণে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে

প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০১৪, ১২:০০ অপরাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

ইবোলা ভাইরাস থেকে পুরোপুরি নিরাপদে আছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। মিশনে নিয়োজিত চিকিৎসকদের পরামর্শেই জাতিসংঘ শান্তিরক্ষীরা ছুটিতে আসতে কিংবা কোথাও গমনাগমন করতে পারছেন।

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ইবোলা প্রতিরোধে লাইবেরিয়া ও মালিতে থার্মাল স্ক্যানারসহ পর্যাপ্ত পরিমাণ ব্যক্তিগত প্রতিরোধ সরঞ্জাম (পলিথিন গাউন, মুখোশ, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, সু কভার) পাঠিয়েছে। ইবোলা ভাইরাসজনিত সংক্রমণের লক্ষণ ও প্রতিরোধে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতর ইতিমধ্যে মিশন এলাকার জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। যা ইবোলা ভাইরাস মোকাবেলায় কার্যকর ভূমিকা রাখবে।

আগামী ২৭ অক্টোবর ইবোলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ রবিউল হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের চিকিৎসা প্রতিনিধি দল লাইবেরিয়ায় জাতিসংঘ মিশন এলাকা পরিদর্শন করবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এসব তথ্য জানা যায়।

আইএসপিআর জানায়, সম্প্রতি পশ্চিম আফ্রিকার কয়েকটি দেশে বিশেষত গিনি, সিয়েরা লিয়ন ও লাইবেরিয়াতে ইবোলা ভাইরাসে আক্রান্ত চার সহস্রাধিক ব্যক্তি মারা গেছেন। এ অবস্থাকে বিশ্ব স্বাস্থ্যসংস্থা বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি বলে ঘোষণা করেছে।

বর্তমানে পশ্চিম আফ্রিকায় লাইবেরিয়াসহ কয়েকটি দেশে বাংলাদেশি সেনা সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত থাকায় তা বাংলাদেশের জনগণের মাঝেও উদ্বেগ আর উৎকণ্ঠার জন্ম দিয়েছে। ইতিমধ্যে লাইবেরিয়া ও মালিতে জাতিসংঘ মিশন কর্তৃপক্ষ ইবোলা মোকাবেলায় জরুরি কর্ম-পরিকল্পনা গ্রহণ করে।

সন্দেহভাজন ইবোলা আক্রান্ত ব্যক্তির রক্ত পরীক্ষার জন্য মহামারী, রোগ, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট, মহাখালীর সমন্বয়ে আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজিতে একটি সমন্বয় সেল খোলা হয়েছে। আফ্রিকা থেকে আসা বাংলাদেশ সশস্ত্র বাহিনী সদস্যদের স্ক্রিনিংয়ের জন্য ঢাকা সিএমএইচে ১৮ সদস্যের একটি টিমও গঠন করা হয়েছে।

এ ছাড়া সন্দেহভাজন ইবোলা আক্রান্ত ব্যক্তিদের জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। ইবোলা আক্রান্ত দেশ বিশেষ করে লাইবেরিয়া থেকে আসা ব্যক্তিদের চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একটি আলাদা সেল খোলা হয়েছে।

বাংলাদেশি শান্তিরক্ষীরা বর্তমানে লাইবেরিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, মালি, আইভরিকোস্ট, সুদান (দারফুর) ও সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত রয়েছেন।

বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশ ইবোলার সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশ। বাংলাদেশের জাতীয় রোগতত্ব, রোগ নিরাময় ও গবেষণা কেন্দ্রের (আইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমানও বলেছেন, ইবোলা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালী আইইডিসিআর মিলনায়তনে সাংবাদিকদের জন্য আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, কেউ সরাসরি ইবোলা আক্রান্ত রোগীর সংস্পর্শে না এলে ইবোলা সংক্রমণের কোনো আশঙ্কা নেই। এ ছাড়া এক ব্যক্তির দেহ থেকে অন্যের দেহে রক্ত না দিলে এই ভাইরাস ছড়ানোর আশঙ্কা একেবারেই কম।

অধ্যাপক ডা. মাহমুদুর রহমান আরও বলেন, ইবোলা নিয়ে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দেশের বিমান, স্থল ও সমুদ্রবন্দরে ২৫টি মেডিকেল টিম কাজ করছে। কাউকে সন্দেহ হলে মেডিকেল টিমের কর্মীরা তার শরীর থেকে রক্ত নিয়ে পরীক্ষা করে দেখছে।

আন্তর্জাতিক এর আরও খবর
তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

তিয়েনআনমেন ইস্যুতে ওয়াশিংটনকে বেইজিংয়ের কড়া বার্তা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

ট্রাম্প-শি বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর: বেইজিং সফরে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও ইরান ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা

<span style='color:red;font-size:16px;'>সীমান্তে কাঁটাতারের বেড়া</span>	 <br/> বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

সীমান্তে কাঁটাতারের বেড়া
বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের নির্দেশ, সম্পর্ক নিয়ে মন্তব্য এড়াল ভারত

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

ইংল্যান্ডের নির্বাচনে বাজিমাত করলেন মৌলভীবাজারের মেয়ে শাহানিয়া

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

মা: নিঃস্বার্থ ভালোবাসার অনন্ত ঠিকানা

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

প্রথমবার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সর্বশেষ সংবাদ
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
ছাত্র-জনতার ওপর গুলির অভিযোগে ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা উৎসবের সমাপ্তি
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
শ্রীমঙ্গলে গোয়ালঘরে ঢুকে অজগরের মুরগি শিকার, পরে উদ্ধার
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top