আড়াইহাজারে কবি নজরুল কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : 29 August 2026, 11:48 pm

ছবি: পূর্বদিক
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ‘নজরুল বর্ষ’ উদযাপন করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে বিশেষ গুরুত্ব দিয়েছে। এ কারণে বাজেটে শিক্ষাখাতের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশকে উন্নত করতে হলে শিক্ষাখাতের উন্নয়ন অপরিহার্য।
তিনি বলেন, ‘আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন সরকারের শিক্ষা উন্নয়নের সুফল ভোগ করতে পারে, সে জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান ও কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার।
এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পূর্বদিক/এসএ






