জুড়ীতে চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৫ অক্টোবর ২০১৪, ৫:১৬ পূর্বাহ্ণ
জুড়ী সংবাদদাতা ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন থেকে বিম ভুনার্জী (৪৮) নামে এক চা শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৪ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এলবি টিলা এলাকা থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
বিম ভুনার্জী ফুলতলা ইউনিয়নের এলবি টিলা চা বাগান এলাকার চা শ্রমিক মৃত আগরু ভুনার্জীর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এলবি টিলা চা বাগানের পাশে একটি সেগুন গাছে বিম ভুনার্জীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ফুলতলা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. ফয়েজ আলী নিশ্চিত করেছেন।







