logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী

প্রকাশিত হয়েছে : 3 February 2026, 11:16 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের দেয়ালঘড়ি মার্কার প্রতীকের প্রার্থী মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় তাঁর নেতৃত্বে ১১ দলীয় জোটের এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন তিনি এবং শহরের দীর্ঘদিনের সমস্যা নিয়ে আলোচনা করেন।

গণসংযোগে অংশ নেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাজী এম আহমদ আলী। তিনি বলেন, ১১ দলীয় জোটের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসকে মাত্র ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হয়েছে। “আমরা সেই সিদ্ধান্ত মেনে সন্তুষ্টচিত্তে মাঠে কাজ করছি। কিন্তু মৌলভীবাজার–৩ আসনে জোটের একটি দলের নেতা জোটের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নিয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়। এটি জোটের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়,” বলেন তিনি।

হাজী এম আহমদ আলী বলেন, মৌলভীবাজারের মানুষ কখনো কারও গোলামি করেনি, কারও তাবেদারি করেনি। ব্রিটিশ আমল থেকেই এ এলাকার মানুষ ইতিহাস সৃষ্টি করে এসেছে। তিনি ১৯১৯ সালের মন্ট্যাগু–চেমসফোর্ড সংস্কার পরবর্তী আসাম প্রাদেশিক আইনসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ব্রিটিশদের সমর্থিত প্রভাবশালী প্রার্থী ইরেশ লাল সোমকে প্রত্যাখ্যান করে মৌলভীবাজারের মানুষ সমাজের অবহেলিত শ্রেণির প্রতিনিধি চিরতন মুচিকে বিজয়ী করেছিল। “এটাই প্রমাণ করে, এই এলাকার মানুষের রাজনৈতিক প্রজ্ঞা কতটা শক্ত,” বলেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৪৭ সালের ঐতিহাসিক সিলেট গণভোটেও মৌলভীবাজারবাসী ভিন্নমত প্রকাশ করে নিজেদের স্বাধীন সিদ্ধান্তের পরিচয় দিয়েছিল। “আমি একজন সিলেটের মানুষ হিসেবে বিশ্বাস করি, মৌলভীবাজারের মানুষ কোনো রায় বাহাদুরের আচরণের ব্যক্তি বা বিশ্বাসঘাতকদের জয়ী করবে না। তারা ভালো মানুষকেই বিজয়ী করে,”।

গণসংযোগকালে মাওলানা আহমদ বিলাল বলেন, মৌলভীবাজার শহরের অধিকাংশ রাস্তাঘাটের বেহাল দশা, পানির সংকট এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা মানুষের নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। এসব সমস্যা সমাধানে পৌর কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এলজিইডি মৌলভীবাজারের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি মনু নদীর দুই তীরের বাঁধ প্রসঙ্গে বলেন, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বিপুল অর্থ বরাদ্দ এলেও কাঙ্ক্ষিত কাজ হয়নি। ফলে প্রতি বছর মৌলভীবাজারবাসী বন্যার শঙ্কায় থাকেন। ইনশাআল্লাহ টেকসই বাঁধ নির্মাণ ও নদী রক্ষা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

গণসংযোগে নারী কর্মীরাও অংশ নেন। তারা বলেন, শহরের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের অগ্রগতির লক্ষ্যে দেয়ালঘড়ি মার্কার পক্ষে তারা ঘরে ঘরে প্রচার চালাচ্ছেন।

গণসংযোগে ১১ দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

পূর্বদিক/ডেস্ক/টিকে

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর

সর্বশেষ সংবাদ

সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
চার ঘণ্টা পর স্বাভাবিক হলো সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
সেপ্টেম্বরে শ্রীমঙ্গলে লোকালয় থেকে ২২ বন্যপ্রাণী উদ্ধার
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের তাণ্ডব, কাটা পড়ল ৮ হাজার পানগাছ
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
খাগড়াছড়িতে ২,৩০০ প্রান্তিক কৃষকের হাতে কৃষক কার্ড
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন, বিভাগে নতুন রোগী ২৫৬
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: তদন্তে মূলহোতা হিসেবে সুমনের নাম
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
কমলগঞ্জে দুই একনলা বন্দুক উদ্ধার, পুলিশের কাছে হস্তান্তর
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি
২৩০ পরিবারকে নগদ সহায়তা, ঝুঁকিপূর্ণ পান পুঞ্জিতে নির্মাণ হচ্ছে সিঁড়ি

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top