logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা

প্রকাশিত হয়েছে : 2 February 2026, 9:09 pm

আবুল হায়দার তরিকঃ মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এখনো চলছে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা। গত ২৯ জানুয়ারি নির্বাচন কমিশন থেকে সরকারি কর্মচারীদের গণভোটে হ্যাঁ অথবা না ভোটের পক্ষে অবস্থান নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। এবং এর ব্যাখ্যায় বলা হয়েছে নির্বাচনের দায়িত্বে থাকা সরকারি কর্মচারীরা কোন পক্ষে অবস্থান করলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এজন্য ৫ বছরের জেল পর্যন্ত হতে পারে।

কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা প্রদানের ৪ দিন অতিবাহিত হওয়ার পরেও আজ ২ ফেব্রুয়ারী সরকারি বিভিন্ন দপ্তরে দেখা যাচ্ছে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা।

কুলাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়, সহকারী প্রকৌশলীর কার্যালয় (জনস্বাস্থ্য), উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার, কমলগঞ্জের দেওরা চড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, পৃথিমপাশা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা ব্যানার টাঙানো দেখা যায়।

এদিকে গত কাল পর্যন্ত সরকারি তথ্য সেবা (GovtInfo) থেকে মোবাইল ফোনে ম্যাসেজ করে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো হয়।

রাজনৈতিক বিশ্লেষক ও ছড়াকার আব্দুল হামিদ মাহবুব বলেন গত ৪ দিন পূর্বে নির্বাচন কমিশন থেকে নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখার জন্য প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে যেকোনো পক্ষ অবলম্বন করা থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এখনো দেখা যাচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চলছে। এমনকি গভমেন্ট ইনফো থেকেও গতকাল পর্যন্ত আমার গ্রামীনফোন মোবাইলে মেসেজের মাধ্যমে “গণভোটে পরিবর্তনের পক্ষে হ্যাঁ বলুন” ম্যাসেজ দিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালানো হয়েছে। এ সকল কার্যক্রমের ফলে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলার সুযোগ সৃষ্টি হচ্ছে।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক দেওরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন তাদেরকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এসময় এর লিখিত কোন নির্দেশনা আছে কিনা জানতে চাইলে তিনি স্থান ত্যাগ করেন এবং কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

এসম্পর্কে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ সফিউল আলম বলেন তাদের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে এবং তিনি এখনই কথা বলবেন।

উল্লেখ্য যে, গত ২৯ জানুয়ারী বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে ইসি বলেছেন, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রিটার্নিং কর্মকর্তাদের এ বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পূর্বদিক/ডেস্ক/টিকে

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা

শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা

নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ

শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক

শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ

শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ

মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার

মাছ ধরার জালে আটকা অজগর উদ্ধার

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
কেসিসির চালকের ধাক্কায় কেসিসির অপর চালক নিহত
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির ঘটনা ঘটেনি: বন অধিদপ্তর
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস
খাগড়াছড়িতে বিজিবির জব্দ করা ৩ কোটি টাকার মাদক ধ্বংস

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top