logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

মালয়েশিয়া পাঠানোর নামে মুক্তিপণ আদায়ের অভিযোগ

প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৪, ৬:০৯ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে কক্সবাজারে বঙ্গোপসাগর দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা বলে তাদের গভীর সমুদ্রে আটকে রেখে বড় অংকের মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠছে।

মুক্তিপণের টাকা দিয়ে ফেরত আসা একজন বলেছেন, টাকা দেওয়ার পরও শরীরে নির্যাতনের চিহ্ন নিয়ে ফিরতে হয় এবং অনেক ক্ষেত্রে মৃতদেহও পাওয়া যায় না।

স্থানীয় প্রশাসন বলেছে, বাংলাদেশ, মিয়ানমার ,থাইল্যান্ড এবং মালয়েশিয়া-চারটি দেশের দালালরা সংঘবদ্ধভাবে মানব পাচার এবং অর্থ আদায়ের এই অপরাধ করছে।

ফলে দেশি-বিদেশি দালাল চক্রের বিরুদ্ধে বাংলাদেশের একক অভিযান কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

বাংলাদেশের দক্ষিণ-পূর্বে শেষপ্রান্তে নাফ নদীর সীমান্তের একটি পয়েন্টে দেখা যায়, নদীতে ছোট ছোট অসংখ্য নৌকা চলাচল করছে।

বিজিবি’র বক্তব্য অনুযায়ী, এ সব নৌকায় করে জেলেরা মাছ ধরে। আর অনেক সময় এই জেলের সাজ নিয়েই পাঁচজন-সাতজন লোককে নৌকায় করে সাগরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর জন্য।

দেশি-বিদেশি দালালরা এই অঞ্চলকে রুট হিসেবে ব্যবহার করছে, এমন অভিযোগও উঠছে।

বাংলাদেশিদের মতো রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকরাও দালালদের খপ্পরে পড়ছে। বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড এবং মালয়েশিয়া ই চারটি দেশে দালাল রয়েছে।

দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করা জয়নাল আবেদীন জানান, দালাল আমাকে নাফ নদীর একটি ঘাট থেকে ছোট নৌকায় নিয়ে সারারাত রেখেছিল। পরদিন অন্য দালাল আমাকে ছোট নৌকায় করে গভীর সমুদ্রে নিয়ে বড় জাহাজে তুলেছিল। সেই জাহাজে ১৭দিন রেখে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। পরে আমার সাথে আরও অনেককে দালালরা সাগরে ভাসিয়ে দিলে থাইল্যান্ডের দালালরা আমাদের নিয়ন্ত্রণ নেয়।”

জয়নাল আবেদীন আরও জানান, “থাইল্যান্ডের দালালরা আমাদের ৯৫জনকে একটা ঘরে ৩২দিন আটকে রাখে। সেই সময় নির্যাতনে আমাদের মধ্যে ১৮ জন মারা গেছে।অন্যদিকে আমি মালয়েশিয়া পৌঁছে গেছি, এটা বলে আমার মা’র কাছ থেকে জোর করে ৯০ হাজার টাকা নিয়েছে।”

রঙ্গীখালী গ্রামেরই আসমা বেগম দালালের প্রলোভনে আকৃষ্ট হয়ে একমাত্র ছেলে এবং বাড়িভিটে, সবই হারিয়েছেন।

চল্লিশ বছর বয়সী এই নারী তাঁর স্বামীর মৃত্যুর পর একমাত্র ছেলেকে ঘিরে অনেক স্বপ্ন এঁকেছিলেন। মালয়েশিয়ায় ছেলে অনেক টাকা রোজগারের পর সেখানে যাওয়ার টাকা শোধ করবে, গ্রামেরই একজন দালালের এমন কথায় তিনি পাঁচ মাস আগে ছেলেকে ঐ দালালের হাতে তুলে দিয়েছিলেন।

পরে দালালের চাপে বাড়ির জমি বিক্রি করে দুই লাখ টাকা দিয়েও ছেলের খোঁজ পাননি।

অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর কথা বলে দালালরা বঙ্গোসাগরের এই অঞ্চলকে রুট হিসেবে ব্যবহার করে এখন মূলত গভীর সমুদ্রে নিরীহ মানুষকে আটকে রেখে মুক্তিপণ বা টাকা আদায় করছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোতে এ ধরণের অভিযোগ জমা পড়ছে। উখিয়ার রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, “অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর কথা বলে দালালরা বঙ্গোপসাগরের এই অঞ্চলকে রুট হিসেবে ব্যবহার করে এখন মূলত গভীর সমুদ্রে নিরীহ মানুষকে আটকে রেখে মুক্তিপণ বা টাকা আদায় করছে। গভীর সমুদ্রে আটকে রেখে নির্যাতন করে, তা পরিবারকে মোবাইল ফোনে শুনিয়ে টাকা আদায় করা হয়। কখনও অল্প সংখ্যক মালয়েশিয়ায় পৌঁছালেও তাদের জায়গা হচ্ছে কারাগারে। প্রতিনিয়ত এমন তথ্যই তারা পাচ্ছেন।”

টেকনাফে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র ৪২ ব্যাটালিয়নের পরিচালক আবু জার আল জাহিদ জানান, বাংলাদেশিদের মতো রোহিঙ্গাসহ মিয়ানমারের নাগরিকরাও দালালদের খপ্পরে পড়ছে।

তিনি জানান, “বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড এবং মালয়েশিয়া এই চারটি দেশে দালাল রয়েছে। মালয়েশিয়ার যাওয়ার জন্য দুই লাখ টাকা লাগবে। এখন শুধু পাঁচ-দশ হাজার টাকা দিয়ে বাকিটা মালয়েশিয়া যাওয়ার পর দেওয়া যাবে। এ ধরনের নানান প্রলোভন দেখানো হয়। এরপর প্রলোভনে আকৃষ্ট মানুষকে গভির সমুদ্রে নিয়ে আটকে রেখে পরিবারের কাছ থেকে টাকা আদায় করা হয়।”

গ্রামগুলোতে স্থানীয়দের অনেকে দালাল চক্রের সাথে জড়িত বলে অভিযোগ উঠছে। কিন্তু তাদের খুঁজে পাওয়া কঠিন কাজ।

ক্ষতিগ্রস্তদের দিক থেকে অভিযোগ রয়েছে যে, পুলিশের কাছে অভিযোগ করে লাভ হয় না। তবে কক্সবাজারের পুলিশ বলছে, দেশি দালালরা সারাদেশে নেটওয়ার্ক গড়ে তুলেছে এবং তারা দেশের বিভিন্ন এলাকা থেকে লোক নিয়ে এসে তাদের সমুদ্রে ধরে রেখে টাকা আদায় করছে।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেনের বক্তব্য হচ্ছে, দালালদের দেশি-বিদেশি নেটওয়ার্কের কারণে কোস্টগার্ড, বিজিবি এবং পুলিশ সমন্বিত অভিযান চালিয়েও এই অপরাধ নির্মূল করা সম্ভব হচ্ছে না।

পুলিশ এবং বিজিবি’র স্থানীয় কর্মকর্তারা মনে করেন, নাফ নদী থেকে বঙ্গোপসাগর দিয়ে মানব পাচার এবং অর্থ আদায়ের এই অপরাধ বন্ধে মিয়ানমারসহ সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনা করে যৌথ পদক্ষেপ নেওয়া উচিত।

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে  উপহার দেবেন : শওকতুল ইসলাম
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে উপহার দেবেন : শওকতুল ইসলাম
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী  নওয়াব আলী আব্বাছ খান
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top