logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

রেলপথে পণ্য পরিবহন বৃদ্ধির লক্ষ্যে গঠন হচ্ছে কনটেইনার করপোরেশন

প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৪, ৯:৪০ পূর্বাহ্ণ

www.purbodeek.com

রেলপথে পণ্য পরিবহন বাড়াতে পৃথক কনটেইনার করপোরেশন করা হচ্ছে। কোম্পানি আইনের অধীনে করপোরেশন গঠনের প্রস্তাব এরই মধ্যে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র কোম্পানি হিসেবে এটি কাজ করবে, এর পরিচালনায় পৃথক পর্ষদ থাকবে।

পূর্বদিক ডেস্ক ::

রেলপথে পণ্য পরিবহন ক্রমেই কমছে। আমদানি-রফতানি কনটেইনারের মাত্র ৫ শতাংশ এখন রেলপথে পরিবহন করা হয়। ফলে লাভজনক এ খাত থেকে আয়ও কমছে বাংলাদেশ রেলওয়ের। এ অবস্থায় রেলপথে পণ্য পরিবহন বাড়াতে পৃথক কনটেইনার করপোরেশন করা হচ্ছে। কোম্পানি আইনের অধীনে করপোরেশন গঠনের প্রস্তাব এরই মধ্যে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। রেলপথ মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র কোম্পানি হিসেবে এটি কাজ করবে, এর পরিচালনায় পৃথক পর্ষদ থাকবে।

রেলওয়ের তথ্যমতে, ২০০৬-০৭ অর্থবছরে রেলপথে পণ্য পরিবহন করা হয় ৩২ লাখ ৮২ হাজার টন। এর মধ্যে কনটেইনার পরিবহন করা হয় ৮১ হাজার ৯৩০ টিইইউএস। ২০১৩-১৪ অর্থবছর রেলপথে পণ্য পরিবহন কমে দাঁড়ায় ২৩ লাখ টন, যার মধ্যে জ্বালানি তেলের পরিমাণই বেশি। কনটেইনার পরিবহন করা হয় ৬২ হাজার টিইইউএস। মূলত অপর্যাপ্ত অবকাঠামো, সময়ক্ষেপণ, পণ্যবাহী  ট্রেনের অপ্রতুলতা ও ইঞ্জিন সংকটের কারণে সড়কনির্ভর হচ্ছে আমদানি-রফতানি কনটেইনার পরিবহন।

এদিকে কয়েক বছর আগেও প্রতিদিন ঢাকা-চট্টগ্রাম রুটে ১০টি কনটেইনারবাহী ট্রেন চলাচল করত, এখন যা চারটিতে নেমে এসেছে। অথচ ঢাকা-চট্টগ্রাম রুটে কনটেইনারবাহী একটি ট্রেন থেকে আয় হয় যাত্রীবাহী ট্রেনের চার গুণ। একটি কনটেইনারবাহী ট্রেন থেকে রেলওয়ের ৬ লাখ টাকা আয় ও ৪ লাখ টাকা মুনাফা হয়। কিন্তু ঢাকা-চট্টগ্রাম রুটের সবচেয়ে জনপ্রিয় ট্রেন সুবর্ণ এক্সপ্রেস থেকে আয় হয় মাত্র দেড় লাখ টাকা। এর পরও এক ট্রিপে লোকসান হয় প্রায় দেড় লাখ টাকা।

এ অবস্থায় রেলের আয় বাড়ানো ও লাভজনক করতে পৃথক কনটেইনার করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব দেয় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সংস্থাটির ঋণ পাওয়ার জন্যও বাধ্যতামূলকভাবে এ-সংক্রান্ত শর্ত জুড়ে দেয়া হয়। ফলে কনটেইনার করপোরেশন গঠনের উদ্যোগ জোরদার করা হয়েছে।

পৃথক কনটেইনার করপোরেশন গঠনে এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), এফবিসিসিআই, বিজিএমইএসহ সংশ্লিষ্ট সব পক্ষের মতামতও নেয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে কনটেইনার সার্ভিস করপোরেশন গঠনের প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।

মন্ত্রিসভায় পাঠানো প্রস্তাবে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের কনটেইনার সার্ভিসকে করপোরেশনে রূপান্তরের প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের পর আর্টিকেলস অব অ্যাসোসিয়েশন ও মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন প্রণয়ন করা হবে। এর পর কোম্পানি আইনের অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে (আরজেএসসি) নিবন্ধনের জন্য আবেদন করা হবে।

এ প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মনসুর আলী সিকদার জানান, রেলওয়ে সংস্কারের অংশ হিসেবে কনটেইনার সার্ভিসকে করপোরেশনে রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। সেখানে অনুমোদনের পর কোম্পানি আইনের অধীনে করপোরেশন গঠনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ করপোরেশন রেলপথে পণ্য, বিশেষত কনটেইনার পরিবহন বৃদ্ধির মাধ্যমে রেলওয়ের আয় বাড়াতে কাজ করবে।

প্রস্তাবে বলা হয়, করপোরেশন পরিচালনায় গঠিত পর্ষদের প্রধান হিসেবে কাজ করবেন ব্যবস্থাপনা পরিচালক। পর্ষদে অপারেশন, বিপণন ও ব্যবসায় উন্নয়ন, অবকাঠামো ও প্রকল্প এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস— চারজন পরিচালক থাকবেন। এছাড়া পদাধিকারবলে রেলপথ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, এনবিআর, এফবিসিসিআই ও বিজিএমইএর প্রতিনিধি পরিচালক হিসেবে থাকবেন।

করপোরেশনের অধীনেই রেলওয়ের সব বিদ্যমান ও ভবিষ্যতে নির্মিতব্য অভ্যন্তরীণ কনটেইনার ডিপো (আইসিডি) পরিচালিত হবে। কনটেইনার সেবা সম্প্রসারণের জন্য অবকাঠামো উন্নয়ন, নতুন আইসিডি নির্মাণ ও ব্যবস্থাপনার উন্নয়নে কাজ করবে এ করপোরেশন।

রেলওয়ের তথ্যমতে, দেশের অর্থনীতির আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আমদানি-রফতানি। প্রায় ৬০ শতাংশ আমদানি-রফতানি পণ্য ঢাকা-চট্টগ্রাম পথে চলাচল করে, যার ৯৫ শতাংশই সড়কনির্ভর। আগামীতে আমদানি-রফতানি আরো বাড়লে শুধু সড়কপথে এ চাপ সামলানো যাবে না। ফলে রেলপথে কনটেইনার পরিবহন বাড়াতে জোর দিতে হবে। এজন্য পৃথক করপোরেশন প্রতিষ্ঠা জরুরি।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. তাফাজ্জল হোসেন এ প্রসঙ্গে জানান, কনটেইনার করপোরেশন প্রতিষ্ঠার ফলে লজিস্টিক সেবার উন্নয়নে গুরুত্ব দেয়া যাবে। ফলে আমদানি-রফতানির সময় কমবে। এতে দেশের আমদানি-রফতানির সক্ষমতা বাড়বে। পাশাপাশি পরিবহন সক্ষমতা বাড়ায় রেলের আয়ও বাড়বে। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারত, মিয়ানমার, চীন, নেপাল ও ভুটানের সঙ্গে রেলপথে পণ্য পরিবহন বাড়ানোর মাধ্যমে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিও বাড়ানো যাবে।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top