logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বিশ্ব বাজারে তেলের দাম অর্ধেক হলেও দাম কমাচ্ছে না বাংলাদেশ

প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৪, ১১:০২ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বিশ্ববাজারে গত ছয় মাসে তেলের দাম নেমে গেছে প্রায় অর্ধেকে। তবে এই মূল্যহ্রাসের প্রভাব পড়েনি বাংলাদেশের বাজারে।

বাংলাদেশের অর্থমন্ত্রী বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমলেও স্থানীয় বাজারে দাম কমানোর কোন পরিকল্পনা সরকারের নেই। এর কারণ হিসেবে তিনি জ্বালানি তেলে দেওয়া ভর্তূকির কথা উল্লেখ করেছেন ।

তেলের দাম অনেকখানি কমে যাওয়ায় সরকারের ভর্তুকিখাতে এখন সাশ্রয়ের সম্ভাবনা দেখো দিলেও, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনও বলছে, বিশ্ববাজারে মূল্যহ্রাসের ফলে এখন তারা আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন ।

তবে বিশেষজ্ঞরা বলছেন, তেলের দাম না কমালেও বাড়তি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করাটা জরুরি।

বাংলাদেশে সর্বশেষ জ্বালানী তেলের মূল্য কমেছিল প্রায় ৭ বছর আগে। এরপর বেশ কয়েক দফা তেলের দাম বাড়ানো হলেও কমার কোন সম্ভাবনা দেখা যায়নি।

তবে এবার বিশ্ববাজারে তেলের নাটকীয় দরপতনের পর আলোচনায় উঠে এসেছে তেলের দাম কমানোর ইস্যু।

বাংলাদেশে জ্বালানী তেলের আমদানীকারক প্রতিষ্ঠান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে, বিশ্ববাজারে দাম কমার পরিপ্রেক্ষিতে গত দু’মাস যাবত তারা সবধরণের জ্বালানী তেলেই লাভ করছেন।

বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেন, এখন লাভে থাকলেও এই মুনাফা থেকে তারা আগের ক্ষতি পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন।

গত অর্থবছরেও বিপিসির লোকসানের পরিমাণ ছিল প্রায় আড়াই হাজার কোটি টাকা। ইউনুসুর রহমান আরও বলেন, ডিজেল এবং কেরোসিনে সবসময় তারা ভর্তূকি দিয়ে আসলেও এই অর্থবছরে এ দুটি তেলেও তাদের মুনাফা হচ্ছে।

জ্বালানী বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলছেন, বাংলাদেশে তেলের দাম বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য করে নির্ধারিত হয় না, এটি মূলত সরকারী নীতির ওপরেই নির্ভর করে এবং যেকারণে বিশ্ববাজারে দাম কমার সরাসরি কোন প্রভাব বাংলাদেশে পড়ছে না।

তিনি বলছিলেন, সরকার যদি এখন সঠিকভাবে উদ্বৃত্ত অর্থ ব্যবহার করতে পারে, তাহলে এটি ভবিষ্যতে তেলের দাম স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

এর আগে ২০০৮ সালে সর্বশেষ যখন তেলের দাম কমেছিল তখন তিনি ছিলেন তত্ত্বাবধায় সরকারের জ্বালানী মন্ত্রণালয়ের দায়িত্বে।

পূর্বঅভিজ্ঞতার ভিত্তিতে অধ্যাপক তামিম জানান, স্থানীয় বাজারে তেলের দাম কমানো হলেও, এর প্রভাব পরিবহন খরচ কিংবা পণ্যের দামে খুব বেশি পড়ে না। মূলত ব্যবসায়ীরাই এর দ্বারা লাভবান হন।

তবে অধ্যাপক ম তামিমের মতে, বিদ্যুতের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকার হয়তো ফার্নেস অয়েলের দাম কমানোর চিন্তা করতে পারে। সেক্ষেত্রে হয়তো এখন বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না।

অবশ্য বিশ্ববাজারে এখন তেলের মূল্য অস্বাভাবিকভাবে কমে গেলেও, এই অবস্থা কতদিন চলবে তা নিয়ে সন্দেহ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন তেলের মূল্য কমানো হলেও বিশ্ববাজারে দাম বাড়ার সাথে সাথে হয়তো স্থানীয়ভাবেও সেটি বাড়াতে হতে পারে। যেকারণে এখনি হয়তো সরকার এই ঝুঁকিটা নিতে চাইবেন না।

জাতীয় এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top