logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

শিশুটির সন্ধান মেলেনি, চলছে অভিযান

প্রকাশিত হয়েছে : 27 December 2014, 8:19 am

শিশুঅনলাইন ডেস্ক ::

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মৈত্রী সংঘ মাঠের কাছে রেলওয়ের পানির পাম্পের পাইপের মধ্যে শিশুর পড়ে যাওয়া নিয়ে সংশয় আরও বেড়েছে। রাতভর অভিযানের পর আজ শনিবার সকালেও চলছে উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার অভিযান চলবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটির সন্ধান মেলেনি।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হালিম বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের জানান, তাঁরা পাইপের ২৪৫ ফুট গভীর পর্যন্ত ক্যামেরা দিয়ে তল্লশি চালিয়েছেন। সেখানে ভিকটিমের অস্তিত্ব পাওয়া যায়নি। শিশুটি না থাকার সম্ভাবনাই বেশি। উদ্ধারকাজে পুলিশের মেকানিক্যাল টিমের একজন এসেছেন বলে তিনি দাবি করেন। তাঁর দাবি, দেশিয় প্রযুক্তি দিয়ে অনেকে উদ্ধারকাজ চালাতে চাইছে। ফায়ার সার্ভিস তাদের সহায়তা করছে।
সকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, তাঁরা এখন পাইপের ভেতরে ময়লা পরিষ্কার করে ভেতরে কিছু আছে কি না, তা খুঁজে দেখার চেষ্টা করছেন। তাঁর ভাষ্য, পাইপের ভেতরে আবার দুই ইঞ্চি পাইপ ছিল। সেখান থেকে কিছু খুঁজে বের করা খুব কষ্টসাধ্য। সব ধরনের চেষ্টাই করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সম্ভব অভিযান চলবে। নতুন আরেকটি যন্ত্রও ভেতরে ঢোকানো হচ্ছে বলে তিনি জানান।
শিশু জিহাদের বাড়ি ওই পানির পাম্পের পাশেই। এ/৪০ নম্বরের ওই বাড়ির দোতলায় সাবলেটে থাকে তারা। জিহাদরা তিন ভাইবোন। বড় মেয়ে স্বর্ণা (১৩), মেজো ছেলে ঈশান (৬) ও সবচেয়ে ছোট জিহাদ (৪)।

শিশুটির মা খাদিজা আক্তারের ভাষ্য, গতকাল দুপুরে ভাত খেয়ে দুই পাশে দুই ছেলেকে নিয়ে তিনি ঘুমিয়েছিলেন। ঘরের দরজা খোলা ছিল। বিকেলে ঘুম থেকে উঠে দেখেন জিহাদ পাশে নেই। ছেলের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন।

রেলওয়ের ওই পানির পাম্পের পাইপের পাশে আরেক জায়গায় গর্ত খুঁড়ে পানির পাইপ বসানোর কাজ চলছে। বেলা ১১টার দিকে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে ঘটনার প্রত্যক্ষদর্শী কাউকে খুঁজে পাওয়া যায়নি। তবে সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা ফাতেমা নামে এক কিশোরী জানায়, সে ব্যাডমিন্টন খেলছিল। খেলার একপর্যায়ে কর্ক পানির পাম্পের পাইপের পাশে পড়ে যায়। আনতে গেলে সে পাইপের ভেতরে কী যেন পড়ার শব্দ শোনে। সে শুনতে পেয়েছে, ‘বাঁচাও মা’। মতিঝিলে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আনোয়ার হোসেনের ভাষ্য, জিহাদের বাবা নাসির উদ্দিনকে নিরাপত্তার স্বার্থে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ বলেন, চার বছরের শিশু জিহাদ পড়ে যাওয়ার ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আগেই সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। শিশুটিকে উদ্ধারের জন্য তাঁদের মধ্যে কেউ কেউ কাঠ, দড়ি নানা জিনিস ফেলেন।
পাইপটি কতটা গভীর জানতে চাইলে শাকিল নেওয়াজ বলেন, এখন পর্যন্ত তাঁরা সঠিক গভীরতা জানেন না। পাইপটির গভীরতার ব্যাপারে ওয়াসাও কোনো সঠিক তথ্য দিতে পারেনি। ঘটনার পর আশপাশে থাকা ওয়াসার পাম্পের কর্মকর্তাদের খুঁজে পাওয়া যায়নি বলে তিনি দাবি করেন। তবে তাঁদের ক্যামেরার কেব্‌ল ৩০০ ফুট গভীর পর্যন্ত গিয়েছিল। এর মধ্যে কোনো কিছুর সন্ধান পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে জিহাদের গভীর পাইপে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ে। খেলতে গিয়ে সে ওই পাইপে পড়ে যায়। ঘণ্টা খানেকের মধ্যে শুরু হয় শিশুটিকে উদ্ধারের তৎপরতা। এরপর প্রায় রাতভর চলে এই অভিযান।

 সন্ধ্যা ছয়টার দিকে উদ্ধারকারী দলের একজন জানান, শিশুটি পাইপের ভেতর থেকে সাড়া দিচ্ছে। তার জন্য পাঠানো হয় খাবার ও পানি। পাইপের মধ্যে দেওয়া হয় অক্সিজেন। এরপর থেকে উদ্ধার তৎপরতা নিয়ে পাওয়া যায় একের পর এক বিভ্রান্তিকর তথ্য। রাত পৌনে তিনটার দিকে গর্তে পাঠানো ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে পাইপের মধ্যে আদৌ কোনো শিশু পড়েছে কি না, এ নিয়ে সংশয় প্রকাশ করেন উদ্ধারকর্মীরা। কেউ কেউ বলতে থাকেন, এটি গুজব। তবে অভিযান চলতে থাকে।

 রাজনৈতিক উত্তাপসহ সব আলোচনা ছাপিয়ে প্রধান হয়ে ওঠে এ ঘটনা। দেশজুড়ে ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। ঘটনাস্থলের আশপাশে জড়ো হওয়া শত শত মানুষ প্রার্থনা করতে থাকে শিশুটির জন্য।

 রেলওয়ে পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে রেলওয়ে কলোনির একটি বাড়ির দোতলার একটি কক্ষে পরিবারের সঙ্গে থাকে জিহাদ। তার বাবা নাসির উদ্দিন মতিঝিলের একটি বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী। দুই ভাই, এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট।

জাতীয় এর আরও খবর
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

সর্বশেষ সংবাদ
<span style='color:red;font-size:16px;'>লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?</span>	 <br/> শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
লোকালয়ে বন্যপ্রাণীর আনাগোনা, নাকি আবাসস্থল হারানোর সংকেত?
শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার, ১৭টিই বিভিন্ন প্রজাতির সাপ
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
এক কম্পিউটার থেকে সাড়ে ৩ মিলিয়ন ডলারের প্রতিষ্ঠান, শ্রীমঙ্গলে ‘ইনপুট বাংলা’র গল্প
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, রণক্ষেত্র মিরপুর; আহত ৫০
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
শ্রীমঙ্গলে কুকুরের হামলায় আহত গন্ধগোকুল উদ্ধার
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান
চা শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকারের উদ্যোগ, নির্বাচন নিয়ে ধৈর্য ধরার আহ্বান
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব-এর মদিনা সিরিজ এর ৫টি গজল
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে ফেরা হলো না মীরার, ড্রেনে মিলল মরদেহ
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে কুপিয়ে হত্যা
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
শ্রীমঙ্গলে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
চার স্বাস্থ্যকেন্দ্র, উপসহকারী মেডিকেল অফিসার মাত্র একজন
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নি’হ’ত
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মৌলভীবাজারে বিএনপির ব্যাপক প্রস্তুতি
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
শ্রীমঙ্গল সিন্দুরখাঁনে বালু লুটের মহোৎসব, ঝুঁকিতে নদী-খাল ও জনপদ
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
গরুর খামারে বিশাল অজগর, চিৎকারে মিলল বিপদের খবর
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
এবাদুল হক দুলুর স্মরণে একতা স্পোর্টিং ক্লাবের শোকসভা ও দোয়া মাহফিল
<span style='color:red;font-size:16px;'>কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ</span>	 <br/> তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
কিশোরীদের যৌন হয়রানির অভিযোগ
তদন্তে ১৫টির সত্যতা, পরে অব্যাহতি কোনাবাড়ী শিশু কেন্দ্রে
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
দৌড়ের ছন্দে ঠাকুরগাঁও, রাষ্ট্রপতিকে উৎসর্গ করে হাফ ম্যারাথন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মৌলভীবাজারে যুব ইউনিয়নের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top