logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. সিলেট

জৈন্তাপুরে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার, গ্রেফতার ৪

প্রকাশিত হয়েছে : ১ জানুয়ারি ২০১৫, ৭:২৪ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে নিখোঁজ হওয়ার পর পুলিশ ব্যবসায়ী যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। গতকাল ৩১ ডিসেম্বর বুধবার সকালে ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর গ্রামের একটি পাহাড় সংলগ্ন স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডের শিকার মো. ইউনুছ আলী (৩২) হরিপুর বাজারের মিষ্টি ব্যবসায়ী ও হরিপুর দক্ষিণপাড়া গ্রামের ইব্রাহীম আলীর পুত্র।

এ ঘটনার সাথে জড়িত থাকায় জৈন্তাপুর মডেল থানার পুলিশ ৪ জন কে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এস আই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটির নিচে চাপা দেয়া অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে। এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানাগেছে, গত ২৯ ডিসেম্বর রাতে হরিপুর বাজার থেকে মৎস্য খামারে যাওয়ার পথে নিখোঁজ ইউনুছ ফোনে বাড়িতে কথা বলে যান। পর থেকেই তার সাথে মোবাইলে যোগাযোগ করে পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পিতা ইব্রাহীম আলী পরদিন জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে জিডির সূত্র ধরে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর তত্ত্বাবধানে এসআই রাজ্জাক ঘটনার তদন্ত করতে মাঠে নামেন। তদন্তের এক পর্যায়ে খান চা-বাগান এলাকার পাহাড় থেকে নিহত ইউনুছের ব্যবহৃত মোটর সাইকেলটি আগুনে পোড়া অবস্থায় উদ্ধার করা হয়। এতে পুলিশের সন্দেহ হয় নিখোঁজ হওয়া ইউনুছকে পরিকল্পিতভাবে খুন করা হতে পারে।

পুলিশ হরিপুর গ্রামের লাল মিয়ার পুত্র শাহজালাল (রা.) কলেজের একাদশ শ্রেণির ছাত্র জুয়েল আহমদ (২০) কে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে লামাশ্যামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে রাসেল আহমদ উরফে রাসেল ড্রাইভার (২৫), একই গ্রামের হারুন মিয়ার ছেলে বেলাল আহমদ উরফে বেলাল ড্রাইভার (২২),একই গ্রামের কুতুব আলীর ছেলে কয়েছ আহমদ উরফে কয়েছ মিস্ত্রি (২৬) কে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে রাসেলের কাছে নিহত ইউনুছ ২ লক্ষ ৫০ হাজার টাকা পান। পাওনা টাকার জন্য গত কয়েক দিন থেকে রাসেলকে চাপ দেন। এতে রাসেল ক্ষুব্ধ হয়ে ইউনুছকে হত্যার পরিকল্পনা করে। টাকা দেয়ার কথা বলে উপর শ্যামপুর এলাকার নির্জন পাহাড়ি এলাকায় ইউনুছকে ধরে নিয়ে য়ায়। ঘাতকরা তাকে হত্যা করে মাটির নিচে চাপা দিয়ে লাশ গুম করে রাখে। পুলিশ আটককৃতদের দেয়া তথ্যমতে টিলা তল্লাশী করে উপর শামপুর এলাকার নির্জন পাহাড় থেকে ইউনুছের গলাকাটা লাশ উদ্ধার করে। এদিকে লাশ উদ্ধার সংবাদ পেয়ে এলাকার হাজার হাজার মানুষ ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের ওসমানী হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষ গতকাল বুধবার বাদ এশা তার জানাজার নামাজ শেষ তাকে পারিবারিক গোরুস্থনে দাফন করা হয়েছে।

এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)হারুনুর রশিদ চৌধুরী জানিয়েছেন, নিখোঁজ হওয়ার পর থানায় দায়ের করা জিডির সূত্রে ধরে এই ঘটনায় পুলিশ তদন্ত করতে মাঠে নামে। গোপনে আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করে ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকায় ৪জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

সিলেট এর আরও খবর
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী

চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা

সিলেটে র‍্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৭ গাড়ির মালিককে জরিমানা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top