দুই এক মাসের মধ্যে সাগর রুনি হত্যাকা-ের সুরাহা হবে
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫, ৬:১০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আগামী দুই/এক মাসের মধ্যে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি হত্যাকা-ের একটি সুরাহা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্ঠা ইকবাল সোবহান চৌধুরী।
তিনি আরও বলেন, হত্যাকা-টি তদন্তাধীন একটি বিষয়, তাই আগে থেকে বেশি কিছু বলা যাবে না। তবে অগ্রগতির বিষয়ে জানতে পারবেন।
শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি একথাগুলো বলেন।
ইকবাল সোবহান চৌধুরী এসময় বলেন, সিলেটে শিশু রাজন হত্যাকা-ের সুরাহা হলেও দেশবরেণ্য সাংবাদিক হুমায়ূন কবির বালু, মানিক সাহাসহ অনেক সাংবাদিক হত্যাকা-ের বিচার পাওয়া যায়নি। এটি আমাদের জন্য দুঃখ ও ক্ষোভের একটি বিষয়।
মত বিনিময় সভায় দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি)র চেয়ারম্যান গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানসহ চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজা বাজারের বাসায় নৃশংস্যভাবে খুন হন সাংবাদিক এই দম্পতি। হত্যাকা-ের পর কয়েকজনকে গ্রেফতার করা হলেও খুনের বিষয়টি এখনও অনুদঘাটিত। গোয়েন্দা পুলিশ তদন্তকাজে ব্যর্থ হবার পর এখন র্যাব এর তদন্ত কাজ করছে।








