logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

দ্বীন ইসলামের নিভৃতচারী খাদিম মাওলানা নাসির উদ্দীন চলে যাওয়ার আজ চার বছর… || মোহাম্মদ শাহেদ আহমদ

প্রকাশিত হয়েছে : ৮ জুলাই ২০২৪, ১:৫৩ অপরাহ্ণ

সিলেটের চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার সদরস্থ শমসেরগঞ্জ বাজারাধীন দৌলতপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে ১৯৬৫ সালে জন্ম গ্রহণ করেন মাওলানা নাসির উদ্দীন।

যিনি ছিলেন একাধারে একজন আদর্শ শিক্ষক, একজন মহান অভিভাবক, একজন পরোপকারী, একজন ন্যায় বিচারক, একজন পরধর্ম সহিষ্ণু, একজন অতিথিপরায়ণ ও সর্বজনগৃহীত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। এলাকার ছোটবড় সবাই তাঁকে মাওলানা স্যার নামে চিনত এবং চোখ বন্ধ করে স্বাক্ষী দেয় যে, তিনি নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন। তাঁর ব্যক্তিত্বের পরিপূর্ণ বর্ণনা আমার পক্ষে দেয়া সম্ভব নয়। কারণ তিনি ছিলেন তার সময়ে অতুলনীয় একজন ব্যক্তি। চারিত্রিক গুণে হাজার হাজার মানুষকে তিনি আকৃষ্ট করেছেন প্রতিনিয়তই।

হাজার হাজার ছাত্রকে তিনি গড়ে গিয়েছেন প্রকৃত মানুষের মত করে। তাদের দ্বীনদারী, আদব-আখলাক আর সততা আদর্শের প্রতি তার বিশেষ নজর ছিল সদাসর্বদা। মুসলিম ছাত্রদের সবাইকে স্কুলে আসার সময় সাথে করে টুপি নিয়ে আসতে হত এবং সময়মত বাধ্যতামূলকভাবে নামাজ আদায় করতে হত। অন্যতায় তাঁর হাত থেকে রেহাই পাওয়া যেতনা। আর মুসলিম মেয়েদের ক্ষেত্রে পর্দা করাও ছিল বাধ্যতামূলক একটি রীতি। তিনি ছাত্রদেরকে যেমন আদর স্নেহ করতেন তেমন একজন আদর্শবান অভিভাবকেরমত শাসনও করতেন। তাঁর ইন্তেকালের দিন এলাকায় মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি সনাতনী সম্প্রদায়ের হাহাকার ও কান্নার দৃশ্য ছিল চোখে পড়ার মত। যেন তারা তাদের খুব আপন একজনকে হারিয়েছে। আজো তার প্রমাণ আমি পাই, যখন কোথাও যাই আর পরিচয় দিতে হয় আমি মাস্টার সাহেবের বাড়ির মাদ্রাসার শিক্ষক, তখন সেটা আমার জন্য বাড়তি সম্মানের কারণ হয়।

তিনি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) প্রতিষ্টিত ‘দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট’, ‘বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’, ‘লতিফিয়া কারী সোসাইটি’ সহ সকল মসলিকী খেদমতের জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন। ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর খিদমতের প্রশ্নে অন্যদের চেয়ে তিনি সবসময়ই এগিয়ে থাকতেন। তিনি হযরত ছাহেব কিবলাহ (রহ.)-এর একজন স্নেহধন্য ব্যক্তি ছিলেন। শুনেছি ছোট্ট বেলায় শিশু নাসির উদ্দীনের মুখে সর্বপ্রথম ক্ষীর (মিষ্টান্ন) নাকি দিয়েছেন হযরত ফুলতলি ছাহেব (রহ.)। মুর্শিদের সেই পবিত্র হাতের বরকতের ফলাফল কি হয়েছিল সেটা আমরা বুঝতে পেরেছিলাম পরিণত মাওলানা নাসির উদ্দীনকে দেখে।

তিনি ছিলেন শীর্ষ পর্যায়ের একজন অতিথিপরায়ণ ব্যক্তি। প্রতি বেলায়ই তিনি কাউকে না কাউকে সাথে নিয়ে খাবার খেতে চেষ্টা করতেন। শুক্রবার জুম’আর দিন মসজিদ থেকে বের হয়ে মানুষকে খাওয়ানোর জন্য রাস্তায় অপেক্ষা করতেন। নামাজ শেষে যখন সবাই বের হতেন তখন হাতে ধরে মানুষকে টেনে নিয়ে খাবার খেতে বসতেন। আত্মকেন্দ্রিক এই যুগে মাওলানা নাসির উদ্দীন ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম একজন অতিথিপরায়ণ মানুষ।

তিনি ছিলেন একজন পরোপকারী মানুষ। এলাকার সকলের ভরসাস্থল ছিলেন মাওলানা সাহেব। এলাকার অনেকেইতো এখনো আফসোস করে বলেন, ‘আহ্ আমাদের মাস্টার সাব নাই, তাই আমাদের দুঃখ বলারও মানুষ নাই, তিনি থাকতে কিছু দরকার হলে তাঁকে বলতাম, যদি সম্ভব হত তাহলে সাথে সাথে তিনি দিয়ে দিতেন আর নাহয় বলতেন আমি লন্ডনে আমার ভাইদের বলে তোমাকে সহযোগীতা করব।’ আমি তাঁর এতএত গুণের কথা অবলোকন করে আফসোস করে বলি, ‘আহ্! যদি আমি মাওলানা নাসির উদ্দীন সাহেবের মত হতে পারতাম!’

এলাকায় তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেও একজন ব্যক্তিত্ব। এলাকার সবাই এখনও তাঁর প্রশ্নে যে ভালোবাসা আর শ্রদ্ধার বহিঃপ্রকাশ ঘটায় সেটা যে কারোর জন্যই ঈর্ষণীয় একটা ব্যাপার। এমন একটি জীবন কে না চায় যেখানে ইন্তেকালের পরেও মানুষ তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে?

যদিও জিসমানি ভাবে তার কোন সন্তানাদি ছিলনা, আল্লাহপাক হয়ত এর মাঝেও বিশেষ কোন প্রতিদান রেখেছেন। তবে রূহানী সন্তান ছিল হাজার হাজার। তার এমন কোন ছাত্র নেই যারা তাকে পিতার মত করে দেখতনা। দারুল কিরাতের ছাত্রছাত্রীরাতো প্রায়শই বলে বসে যে, মাওলানা স্যার না থাকায় আমাদের মাদ্রাসায় আসতে মনচায়না কারণ এখানে আসলেই মাওলানা স্যারের কথা স্মরণ হয়।
ছাত্রছাত্রীরা তার কবরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কি যেন মনেমনে বলে! হয়ত এটাই বলে ‘স্যার একবার মাথা উঠান! এই দেখেন আমরা আপনার শতশত সন্তানেরা আপনার কবরের পাশে জড়ো হয়েছি। একবার উঠুন আমরা আপনাকে পদচুম্বন করে শান্ত হই!’

আজ ৮ জুলাই ২০২৪। আপনার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে হৃদয় উজার করা দোয়া ও শ্রদ্ধা আপনার জন্য হে মাওলানা নাসির উদ্দীন ভাই!
আমি বিশ্বাস করি আপনি কবরে পরম আয়েশি জীবনযাপন করছেন।
আয়েশ করুন প্রাণভরে হে প্রিয়! কবর থেকে আমাদেরও দোয়া দিবেন আশাকরি।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَیَجۡعَلُ لَہُمُ الرَّحۡمٰنُ وُدًّا
নিশ্চয়ই যারা ঈমান আনে ও সৎকর্ম করে দয়াময় অবশ্যই তাদের জন্যে (জনমনে) ভালোবাসা ঢেলে দেন।
—মারইয়াম – ৯৬

লেখক : প্রধান শিক্ষক, শমসেরগঞ্জ আব্রু মিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা

জাতীয় এর আরও খবর
বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে  উপহার দেবেন : শওকতুল ইসলাম
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে উপহার দেবেন : শওকতুল ইসলাম
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী  নওয়াব আলী আব্বাছ খান
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top