logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

২৮ ফেব্রুয়ারি ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ৫:৩২ অপরাহ্ণ

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে।

আখতারই সদস্য সচিব শুক্রবার দল ঘোষণা

ছাত্রদের রাজনৈতিক দল

এখন পর্যন্ত আমাদের দলের নাম চূড়ান্ত হয়নি। দেশের মানুষ যেসব প্রস্তাব দিয়েছেন, তার ভিত্তিতে ত্রিশটির মতো নাম আমরা বিবেচনায় নিয়েছি। ২৮ তারিখে আমরা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করব। সেদিনই দলের নাম, কাঠামো এবং নেতৃবৃন্দের নাম জানাতে পারব আখতার হোসেন, সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি

আমজাদ হোসেন হৃদয় 8 অবশেষে চূড়ান্ত হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের তারিখ। কয়েক দফা পিছিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে রাজনৈতিক দলটি। এদিন প্রায় দুই লাখ মানুষের জমায়েতের পরিকল্পনা করছেন নাগরিক কমিটির নেতারা। তবে নতুন দলের নাম এবং প্রতীক এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় নাগরিক কমিটির  নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, আত্মপ্রকাশের দিন ১৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। শুরুতে আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক এবং মুখপাত্র—এ চারটিকে শীর্ষ পদ হিসেবে রেখে দল গঠনের কথা ভাবা হলেও এর সঙ্গে আরও কয়েকটি পদ যুক্ত হবে বলে জানা গেছে। আহ্বায়ক হিসেবে উপদেষ্টা নাহিদ ইসলামের থাকা প্রায় চূড়ান্ত। আজ মঙ্গলবার বা আগামীকাল বুধবার সরকার থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। আহ্বায়ক হিসেবে আর কারও নাম এখন পর্যন্ত আলোচনায় নেই। মূলত সদস্য সচিব পদ নিয়েই কয়েকদিন ধরে জাতীয় নাগরিক কমিটিতে আলোচনা ও অভ্যন্তরীণ কোন্দল দেখা গিয়েছিল। নাগরিক কমিটির একাধিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে, সদস্য সচিব হিসেবে আখতার হোসেনই চূড়ান্ত হয়েছেন। আখতার বর্তমানে নাগরিক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। আখতার ছাড়াও নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদের নাম আলোচনায় ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক নাগরিক কমিটির শীর্ষ পর্যায়ের এক নেতা কালবেলাকে বলেন, সদস্য সচিব পদে কয়েকজন আলোচনায় ছিলেন। শেষ পর্যন্ত আখতার হোসেনকে বেছে নেওয়া হয়েছে। এটা নিয়ে নিজেদের মধ্যেও কয়েক দফায় আলোচনার পর আখতার হোসেন সদস্য সচিব পদে থাকার বিষয়ে সমঝোতা হয়েছে। এ বিষয়ে খুব বেশি বিরোধিতা কাউকে করতে দেখা যায়নি। নাহিদ-আখতারের নেতৃত্বেই হচ্ছে নতুন দল। সূত্র আরও জানায়, মুখপাত্র এবং মুখ্য সংগঠক পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম থাকার জোর সম্ভাবনা রয়েছে। এ ছাড়া শীর্ষ পদগুলোতে নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদীব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ পদে থাকবেন আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দীন মোহাম্মদ, মনিরা শারমীন, এস এম সাইফ মোস্তাফিজ, মোল্লা ফারুক এহসান, ডা. মাহমুদা মিতু, অনিক রায়, আকরাম হুসাইন, আলী নাছের খান, খালেদ সাইফুল্লাহ ও সালেহ উদ্দীন সিফাত। নতুন দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে গতকাল সোমবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজধানীর বাংলামটরে রূপায়ণ টাওয়ারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই আন্দোলনে শহীদদের পরিবার, আহত ব্যক্তিরা, বিভিন্ন সময়ে নানা কারণে যারা নির্যাতনের শিকার হয়েছেন, প্রবাসীদের প্রতিনিধি এবং নৃগোষ্ঠীসহ ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে বাংলাদেশের সব জাতি-গোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে সারা দেশের মানুষের যে অপেক্ষা, আগামী ২৮ ফেব্রুয়ারি তার অবসান হচ্ছে। এদিন যে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে, সে দলে বাংলাদেশের প্রচলিত অন্যান্য রাজনৈতিক দলের মতো ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ এবং দলীয় স্বার্থের বাইরে একমাত্র দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে। সারজিস বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশে একটা নতুন দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে। সারজিস বলেন, আমরা বিশ্বাস করি হাজারো শহীদের জীবনের ওপরে লাখ লাখ ভাইবোনের রক্তের ওপর দাঁড়িয়েছে যে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে দীর্ঘ লড়াই করে আগামী প্রজন্মকে কাঙ্ক্ষিত বাংলাদেশ উপহার দেওয়া আমাদের কাছে একটি আমানত। আমরা আমাদের এই লড়াইটি করে যেতে চাই। সেই লড়াই সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখানে ব্যক্তিস্বার্থ, গোষ্ঠীস্বার্থ, দলীয় স্বার্থের ঊর্ধ্বে বাংলাদেশের মানুষের স্বার্থ, বাংলাদেশের স্বার্থ প্রাধান্য পাবে। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দল গঠনের প্রক্রিয়া হিসেবে গত এক মাসে আমরা সারা দেশে ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন পরিচালনা করেছি। এতে সব শ্রেণি-পেশার দুই লাখেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছেন। এ মানুষেরা ক্যাম্পেইনে জানিয়েছেন, দেশ গঠন করতে হলে এমন একটা রাজনৈতিক দলের প্রয়োজন, যারা দুর্নীতিমুক্ত ও পরিবারতন্ত্রের বাইরে এসে দেশ গঠনে কাজ করে যাবে। মানুষ বিশ্বাস করে তাদের এসব পরামর্শ নতুন প্রজন্ম বাস্তবায়ন করতে পারবে। নবগঠিত দলের কাঠামো ও নেতৃত্ব সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আখতার জানান, এখন পর্যন্ত আমাদের দলের নাম চূড়ান্ত হয়নি। সারা দেশের মানুষ যেসব প্রস্তাব দিয়েছেন, তার ভিত্তিতে ত্রিশটির মতো নাম আমরা বিবেচনায় নিয়েছি। ২৮ তারিখে আমরা আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে আত্মপ্রকাশ করব। সেদিনই দলের নাম, কাঠামো এবং নেতৃবৃন্দের নাম জানাতে পারব। তিনি আরও বলেন, নবগঠিত দলের গঠনতন্ত্র অনুযায়ী অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে দলীয় ঐকমত্যের ভিত্তিতে নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। সামনের দিনেও সদস্যদের সরাসরি ভোটেই এ দলটির নেতা নির্বাচন করা হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

জাতীয় এর আরও খবর
বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে  উপহার দেবেন : শওকতুল ইসলাম
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে উপহার দেবেন : শওকতুল ইসলাম
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী  নওয়াব আলী আব্বাছ খান
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top