logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. প্রচ্ছদ

মৌলভীবাজারে বিএনপির এক কর্মীবান্ধব নেতা ফখরুল ইসলাম

প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০২৫, ১০:০৫ অপরাহ্ণ

জুয়েল আহমদ:

একটি বড় রাজনৈতিক দলের প্রতিটি ইউনিটে হাজার হাজার নেতাকর্মী থাকেন। কিন্তু একজন কর্মীবান্ধব, সৎ, সাহসী ও উন্নত নীতি-নৈতিকতা সম্পন্ন নেতার দেখা খুব কম মিলে। পদ-পদবিধারি হওয়া ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন নেতা হওয়া ভিন্ন জিনিস। দল অনেক সময় এমন মানুষদের মূল্যায়ন করতে ভুল করে। আমি বিএনপির তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী হিসাবে এ লেখায় আমার প্রিয়ব্যক্তি ও মৌলভীবাজার জেলা বিএনপির নেতা জনাব মো. ফখরুল ইসলাম সম্পর্কে আলোকপাত করতে চাই। মো. ফখরুল ইসলাম মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির একজন সদস্য। এর আগে মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, সহসভাপতি ও জেলা বিএনপির ১ম যুগ্ম সম্পাদক (দপ্তরের দায়িত্বে) ছিলেন। যাকে বিগত স্বৈরাচারি আওয়ামী সরকারের আমল থেকে খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। এই দীর্ঘ সময়ে তাকে নিয়ে আমার উপলব্ধি ও বোঝাবুঝি অনেক। একই সময়ে তার চাইতে উচ্চ পদ-পদবির অনেককেই দেখেছি। কিন্তু দলের নীতি ও আদর্শের উপর দায়বদ্ধ কর্মীবান্ধব নেতা খুবই কমই পেয়েছি। বিএনপির দুঃসময়ে সামর্থ্যরে সবটুকু বিলিয়ে তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে জেলা সদরের প্রতিটি ইউনিটে কাজ করেছেন। না- তাঁর কোন বিলাসবহুল বাড়িগাড়ি নেই। চলাফেরায় আত্মঅহমিকা কিংবা অর্থ কামানোর ধান্দা নেই। সাধারণ শালীন পোষাকে, আত্মমর্যাদায় তিনি অনন্য ব্যক্তি। আচার আচরণে বিনয়ী কিন্তু দৃঢ়প্রত্যয়ী। কারো প্রতি অতিরিক্ত ভক্তি যেমন দেখান না তেমনি কাউকে কনুইমারার রাজনীতিতেও নেই। তিনি অকপট ও সত্যভাষী। যা বলার পরিস্কার করেই বলেন।

বিএনপির রাজনীতিতে মফস্বল পর্যায়ে এরকম নেতা হাতেগোনা হয়তো দুয়েকজন আছেন। যখন কর্মীদের সাথে কথা বলেন তখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শের কথা তুলে ধরেন। বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য ও চর্চার প্রতি বিএনপির অবদান তুলে ধরেন। দলের চেয়ারপারসন, মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তিতিক্ষার কথা বলেন। নেত্রীর দেশপ্রেম, সংযম ও গণতন্ত্রের প্রতি ইস্পাত কঠিন মানসিকতার উদাহরণ দেন। এই ফখরুল ইসলামের মতো মানুষেরা বিএনপির রাজনীতিতে বিরল। কর্মীদের আস্তা ও বিশ্বাসের প্রতীক। যারা তৃণমূলের কর্মীদের সময় দেন। তাদের সুখদুঃখের কথা শুনেন। কর্মীদের নেতার সাথে পরিচয় করিয়ে দেন। নেতৃত্ব পর্যায়ে তুলে আনার চেষ্টা করেন।

দীর্ঘদিন বিএনপির সাথে সম্পৃক্ত থাকার সুবাধে অনেকের সাথে চলাফেরার সুযোগ হয়েছে। অনেকেই আপোষের রাজনীতি করেছেন। কঠিন সময়ে দল ত্যাগ, দেশত্যাগ ও বলয় ত্যাগের নজির আছে। অনেকেই তৎকালীন সরকার দলের সাথে আঁতাত করে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করেছেন। মামলা মোকদ্দমা থেকে নিজেকে রক্ষা করতে উভয়কুল বজায় রেখে চলেছেন। কিন্তু ফখরুল ভাই ছিলেন সম্পূর্ণ ব্যতিক্ষম। পরপর দুইবার রাজনৈতিক মামলায় জেল কেটেছেন। কিন্তু কারো সাথে আপোষ করেন নি। তাঁর পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনদের অনেকের সাথেই তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাদের সুসম্পর্ক ছিল। চাইলেই আঁতাত করে নিজেকে রক্ষা করতে পারতেন। কিন্তু না, তিনি সেই পথ অবলম্বন করেননি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতেই তিনি সক্রিয় ছিলেন। মিটিং মিছিলে ছিলেন সামনের সারিতে। পুলিশ মিছিলে বাঁধা দিয়েছে, মিছিল আটকে দিয়েছে এমন সকল কর্মসূচিতেই তাঁর অবস্থান ছিল।

তিনি মৌলভীবাজার জেলার কৃতি সন্তান, বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস রেখে বিএনপির রাজনীতিতে যে যাত্রা শুরু করেছিলেন এখনও একই অবস্থানে আছেন। মিনিস্টার সাহেবের ইন্তেকালের পর তাঁর জৈষ্ট্যপুত্র, সাবেক এমপি এম নাসের রহমানের বলয়ে থেকে দলীয় কর্মকান্ডে সক্রিয় আছেন।

আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে সীমাহীন কষ্টভোগ করেছেন ত্যাগী এই নেতা। দিনে পুলিশের তাড়ার মধ্যে দলীয় কর্মসূচি বাস্তবায়ন রাতে বাসা বাড়ি ছেড়ে অন্যত্র রাত্রিযাপন ছিল নিয়মিত ঘটনা। অথচ, তিনি হার্টের রোগী। এনজিও গ্রাম লাগোনো। একটি স্বাবলম্বী পরিবারের সদস্য মো. ফখরুল ইসলাম। ভাই বোন, দুই ছেলে মেয়ে লন্ডনে থাকেন। চাইলেই সবকিছু ছেড়ে বিদেশে স্যাটেল হতে পারতেন। কিন্তু রাজনীতি তার কমিটমেন্ট। দলের প্রতি, দেশের প্রতি দায়বোধ থেকে তিনি রাজনীতি করেন। রাজনীতি তার ব্যবসা বাণিজ্যের হাতিয়ার নয় কিংবা তার অবৈধ সুবিধাগহণের কোন অভিযোগ নেই। বিএনপির বিগত সদর উপজেলা সম্মেলন ও কাউন্সিলে (২০২৫ইং) তিনি সভাপতি প্রার্থী ছিলেন। অল্পভোটের ব্যবধানে জয়ী হতে পারেন নি। তথাপি, বিজয়ীদের প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন। মফস্বল শহরে এমন উদারনৈতিক রাজনীতিকের দেখা পাওয়া খুব কঠিন। আমি একজন বিএনপির কর্মী হিসাবে মো. ফখরুল ইসলাম ভাইয়ের সফলতা ও উন্নতি কামনা করি।#

প্রচ্ছদ এর আরও খবর
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার

সর্বশেষ সংবাদ
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে  উপহার দেবেন : শওকতুল ইসলাম
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে উপহার দেবেন : শওকতুল ইসলাম
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী  নওয়াব আলী আব্বাছ খান
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top