logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. রাজনীতি

গণভবনের দৈত্য গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল


প্রকাশিত হয়েছে : 23 November 2025, 11:57 pm

মৌলভীবাজার প্রতিনিধিঃ গণভবনের দৈত্য’ নামে একটি মিউজিক ভিডিও দেশ-বিদেশের বাংলা ভাষাভাষীদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। গত ১৯ নভেম্বর (বুধবার) ফেসবুক, ইউটিউব, ইস্টগ্রাম ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মিউজিক ভিডিও  আপলোড করা হয়।
মিউজিক ভিডিও’র লিরিক্স (গান)লিখেছেন দেশের খ্যাতিমান ছড়াকার ও প্রবীণ সাংবাদিক আবদুল হামিদ মাহবুব। আবদুল হামিদ মাহবুব জানান, ‘তিনি ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনাকে দৈত্যের সাথে তুলনা করে তার শাসনকালের কিছু চিত্র তুলে ধরে একটি কিশোর কবিতা লিখেছিলেন। সেই কবিতা অস্ট্রেলিয়ার সিডনীতে বসবাসকারী সঙ্গীতপ্রেমি একজন গানে রূপ দিয়ে মিউজিক ভিডিও বানানোর অনুমতি চান।আমি অনুমতি দিই। এখন দেখছি কবিতাটি গানে রূপ পাওয়ায় অভূতপূর্ব সাড়া পড়ে গেছে।ফ্যাসিস্ট হাসিনার দোসরদের কেউ কেউ মিউজিক ভিডিও দেখে আমাকে হুমকিও দিচ্ছন।’
এই মিউজিক ভিডিওটি এনিমেশন ও এডিটিং করেছেন : রাজিব জাহান ফেরদৌস। এটি রাজিব জাহান ফেরদৌসের কোরাস, মিউজিক প্রোডাকশন থেকে তার নিজের নামের (Razib Jahan Ferdous) একাউন্ট পেজে আপলোড করা হয়েছে।
ইতোমধ্যে মধ্যে মিউজিক ভিডিও মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।শেয়ার হয়েছে কয়েক হাজার। দেশ বিদেশের বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ফেসবুকে, ইউটিউব, ইস্টগ্রামে আপলোড করা মিউজিক ভিডিও’তে এপর্যন্ত হাজারের উপর মন্তব্য হয়েছে। ফেসবুকে একটি মন্তব্যে তহুরা আক্তার লিখেছেন, ‘এই সেই গান যে গানে আছে হাজারো মায়ের কান্নার সুর। হাজারো স্টুডেন্টদের অপূর্ণ স্বপ্ন। হাজারো মানুষের আহাজারি। তাদের আত্মারা যেনো নিজে এই গানের মাধ্যমে আমাদেরকে তাদের কষ্টের কথা মনে করিয়ে দিচ্ছে। মনে করাচ্ছে তাদের নিজ গ্রাম ছেড়ে শহরে এসে কষ্ট করে পড়ালেখা করে স্বপ্ন পূরনের অপূর্ণ আশা। এই গানের মধ্যেই তাদের কথা মনে করিয়ে দিচ্ছে তারা, এ দেশের মাটির নিচে হাজারো মায়ের আদরের সন্তানরা ঘুমিয়ে আছে। কেউ পরিচয় পেয়ে, কেউ বে ওয়ারিশ লাশ হিসেবে। আবার কেউ গুম হয়ে মরে গিয়ে। ধন্যবাদ তাদের যারা এই গানটি বানিয়েছেন। আমরা এই গানের মধ্যেই তাদেরকে হাজার বছর ধরে মনে রাখবো। মনে রাখবো তাদের স্বপ্নের জন্য লড়াই করে মারা যাওয়ার কথা। মনে রাখবো জালিম হাসিনার কথা গেঁথে থাকবে ইতিহাসের পাতায় পাতায়। ভুলবোনা আমরা ভুলবোনা তাদের আহাজারি।’ মোহাম্মদ রাকিব লিখেছেন  ‘এটা শিশুেদের গল্পের বইয়ে লেখা হোক। যাতে আগামী প্রজন্মের পর প্রজন্ম এই ডাইনিকে মনে রাখে।’
ইউটিউবে চট্টমোট্ট নাম দিয়ে একজন মন্তব্যে করেছেন, এসব ভুয়ামি পাবলিক বেশিদিন গিলবেনা, ‘আগে হাসিনার মত বিদ্যুত, মেট্টোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেস হাইওয়ে, কৃষি স্বনির্ভরতার সক্ষমতা তৈরি করে তারপর চাপাবাজি করিয়েন।’
রওশন সাবিনা লিখেছেন, ‘এমন সত্য, ন্যায় প্রতিষ্ঠা পাক দেশটাতে। দেশের মানুষ গাঁজার ঘোরে যেন সামনে না পড়ে। ন্যায়,নিষ্ঠ, সত্যের পথে লড়তে পারে এমন একজন সুশাসক দেশ পরিচালনায় আসুক। গানের এই গল্পের যেন আর পুনরাবৃত্তি না হয়। সবাই কে অত্যন্ত সজাগ থাকতে হবে।’
গানের লিংক
https://www.facebook.com/share/v/17TV32fjft/
https://youtu.be/Vwevqtd258k?si=n0bI14Y7_8AnGPVL

রাজনীতি এর আরও খবর
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল

জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল

<span style='color:red;font-size:16px;'>গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ</span>	 <br/> ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

গণমাধ্যমকর্মীদের হেনস্তার অভিযোগে উদ্বেগ
ছাতকে নবীনবরণকে কেন্দ্র করে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সাংগঠনিক বিশৃঙ্খলার অভিযোগে কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড বিতরণে ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পাচ্ছেন খুবির দুই অধ্যাপক
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
নির্মাণসামগ্রীর দাম বাড়ায় খুলনায় ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
শাল্লায় ছাত্রদল নেতার বিরুদ্ধে তরুণীকে অপহরণের অভিযোগ
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা হয়নি: টোয়াস
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ৭৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে মৌলভীবাজারে জামায়াতের লিফলেট বিতরণ
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
ব্যাংকের প্রতিশ্রুত অর্থায়ন না পাওয়ার অভিযোগ, ৯০০ কোটি টাকার ঋণে ‘ডুবতে বসেছে’ দুই প্রতিষ্ঠান
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে শক খেয়ে সোনালী হনুমানের মৃত্যু
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
সমাজকল্যাণ সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা কেন্দ্র পরিদর্শন
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
ডেঙ্গু প্রতিরোধে বেদে পল্লীতে মশারি, ওষুধ ও খাবার বিতরণ
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
হবিগঞ্জে ৯ ফুট গভীর পরিত্যক্ত কুয়া থেকে দাঁড়াশ সাপ উদ্ধার
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
সুনামগঞ্জে ‘হারায়ে খুঁজি’: আধুনিক বাংলা গানে মুগ্ধ দর্শক
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
নোয়াখালীতে নিরাপত্তাহীনতার শঙ্কায় নোবিপ্রবি শিক্ষার্থীরা
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
জামায়াত ক্ষমতাকে বড় দেখেছে, বিএনপি আইনকে: হেলাল
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মাদকসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
চুনারুঘাটে সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ
খাগড়াছড়ি সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক জব্দ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top