logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

চা শ্রমিকদের নিয়ে চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্য প্রত্যাহারের দাবি

প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৩:৩৬ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদের টেলিভিশন সাক্ষাৎকারে চা শ্রমিকদের দৈনিক কর্মঘণ্টা ও বিভিন্ন বিষয় নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। শ্রমিক নেতারা চেয়ারম্যানের বক্তব্যকে “ভুল ও বিভ্রান্তিকর” উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ‘লেবার হাউজে’ এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী ও জুড়ি ভ্যালীর সভাপতি কমল বুনার্জীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে শ্রমিক নেতারা বলেন, সম্প্রতি এটিএন বাংলা চট্টলার ‘মোখমুখি’ নামের একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে চা বোর্ড চেয়ারম্যান চা শ্রমিকদের দৈনিক ৮ ঘণ্টার পরিবর্তে ৩ থেকে ৪ ঘণ্টা কাজ করার অভিযোগ করেন এবং চা শিল্পে লোকসানের জন্য শ্রমিকদের দায়ী করেন। অথচ বাস্তবে চা শ্রমিকরা নিয়মতান্ত্রিকভাবে কঠোর পরিশ্রম করে আসছেন।

তারা বলেন, বিভিন্ন চা বাগানে এখনও মজুরি, প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ, বাসস্থান ও চিকিৎসাসহ নানা সমস্যা বিদ্যমান রয়েছে। বিশেষ করে এনটিসি মালিকানাধীনসহ বিভিন্ন বাগানে শ্রমিকদের শোষণ-বঞ্চনার অভিযোগ রয়েছে। এসব বিষয়ে শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে কাজ করছে।

সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, চা শ্রমিকদের “দোষারোপ” করে বাংলাদেশ বিশ্ববাজারে চা উৎপাদনে অষ্টম অবস্থানে রয়েছে বলে গর্ব করা যুক্তিসঙ্গত নয়। শ্রমিকরা যদি সত্যিই ৩-৪ ঘণ্টা কাজ করতেন, তাহলে দেশের চা শিল্প এতদূর এগোতে পারত না বলেও মন্তব্য করেন তারা।

তাদের দাবি, প্রায় দুই শতাব্দী ধরে চা শ্রমিকরাই দেশের চা শিল্পকে টিকিয়ে রেখেছেন। চেয়ারম্যানের এমন বক্তব্য শ্রমিকদের হেয় প্রতিপন্ন করছে এবং তাদের মধ্যে মানসিক অস্থিরতা তৈরি করছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিশেষ করে এনটিসি মালিকানাধীনসহ বিভিন্ন চা বাগানে শ্রমিকদের ওপর শোষণ ও বঞ্চনা চলমান থাকলেও চেয়ারম্যান একতরফাভাবে মালিকপক্ষের অবস্থানকে সমর্থন করেছেন। একই সঙ্গে তিনি চায়ের বাজারে ফ্লোর রেট বৃদ্ধি নিয়ে কথা বললেও শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেননি।

ইউনিয়নের নেতারা বলেন, প্রায় ২০০ বছর ধরে চা শ্রমিকরাই এ দেশের চা শিল্প গড়ে তুলেছেন এবং আগামীতেও শিল্পের উন্নয়নে তারা প্রস্তুত রয়েছেন। কিন্তু চেয়ারম্যানের বিভ্রান্তিকর উপস্থাপনা শ্রমিকদের মধ্যে মানসিক অস্থিরতা ও ক্ষোভ সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে চেয়ারম্যানের বক্তব্যের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবি করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রমিক নেতারা বলেন, “চা বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের পর শ্রমিকদের কাজে উৎসাহ কমে গেছে। শ্রমিকরা ৮ থেকে ১০ ঘণ্টা কাজ করেও কম মজুরি পান এবং কষ্ট করে সংসার চালান। এমন বক্তব্য শ্রমিকদের অসন্তোষ আরও বাড়াবে।”

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’

জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’

শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ

শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা

শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top