logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ

ডা. জুবায়ের খান

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে এক সাংবাদিক চিকিৎসকের অসৌজন্যমূলক আচরণ ও হাসপাতালের সেবাব্যবস্থার অব্যবস্থাপনার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযোগকারী সত্যজিৎ দাস জানান, রোববার (২৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে দাঁতের তীব্র ব্যথা নিয়ে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। দীর্ঘ ১০ থেকে ১২ দিন ধরে দাঁতের সমস্যায় ভুগছিলেন তিনি।

তার অভিযোগ, হাসপাতালে গিয়ে তিনি দেখেন দাঁতের চিকিৎসকের ২০ নম্বর কক্ষ তালাবদ্ধ। পরে তিন টাকার টিকিট সংগ্রহ করলে কাউন্টারে দায়িত্বরত কর্মচারী তাকে ১৭ নম্বর কক্ষে যেতে বলেন। সেখানে গিয়েও সংশ্লিষ্ট মেডিক্যাল টেকনোলজিস্টকে পাননি। পরে হাসপাতালের এক কর্মচারীর পরামর্শে তিনি আবার ২০ নম্বর কক্ষে যান।

অভিযোগে বলা হয়, সকাল প্রায় ৯টা ৩৮ মিনিটে দন্ত চিকিৎসক ডা. জুবায়ের খান (৩৯তম বিসিএস)-এর সঙ্গে তার সাক্ষাৎ হয়। এ সময় চিকিৎসক তার সঙ্গে রুক্ষ ও অপেশাদার আচরণ করেন বলে দাবি করেন সত্যজিৎ দাস।

তার ভাষ্য অনুযায়ী, চিকিৎসক তাকে বলেন, “মুখের দিকে তাকিয়ে আছেন কেন? রুট ক্যানেল করতে হবে, নতুবা ভবিষ্যতে দাঁত ফেলতে হবে। এখানে কোনো চিকিৎসা নেই, ওসমানীতে যান, সেখানে ফ্রি করে দেবে।”

সত্যজিৎ দাস আরও অভিযোগ করেন, চিকিৎসক প্রেসক্রিপশনে ওষুধ না লিখে প্রথমে একটি সাদা কাগজে কয়েকটি ওষুধের নাম লিখে দেন। পরে তিনি নিজের পেশাগত পরিচয় দেওয়ার পর প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেওয়া হয়।

এ ঘটনায় নিজেকে মানসিকভাবে অপমানিত ও হয়রানির শিকার দাবি করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং জেলা সিভিল সার্জনের কাছে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সত্যজিৎ দাস বর্তমানে বাংলা এফএম ও দৈনিক প্রভাকর পত্রিকার সংবাদদাতা হিসেবে কর্মরত।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, “অভিযোগের হার্ড কপি অফিসে জমা দিতে বলা হয়েছে। ঈদের ছুটির পর বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। শ্রীমঙ্গল হাসপাতাল কর্তৃপক্ষকেও বিষয়টি জানানো হয়েছে।”

এদিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। সিভিল সার্জন স্যারের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উল্লেখ্য, অভিযোগকারী সত্যজিৎ দাস ২০১০ সাল থেকে জাতীয় গণমাধ্যমে কাজ করছেন। স্বাস্থ্য খাত নিয়ে নিয়মিত অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে বিভিন্ন উপজেলার স্বাস্থ্যসেবার নানা সমস্যা তুলে ধরছেন তিনি।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
শ্রীমঙ্গল প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন: সালাউদ্দিন আহ্বায়ক, রুবেল সদস্য সচিব

কসবায় ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শ্রীমঙ্গলে ২২৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার, মোট আটক ৮

মৌলভীবাজারে চাহিদার চেয়ে বেশি প্রস্তুত পশু, ছোট গরুতেই ক্রেতাদের আগ্রহ

শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ ও ঘৃণা প্রদর্শন কর্মসূচি

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন
যমুনা সেতুর পূর্বপ্রান্তে ভ’য়া’বহ সড়ক দুর্ঘটনা: ট্রাক উল্টে নি’হ’ত ১৫, আ’হ’ত অন্তত ১০

জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রা’সী’দের হা’ম’লা, যৌথবাহিনীর অভিযান চলছে
জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রা’সী’দের হা’ম’লা, যৌথবাহিনীর অভিযান চলছে
শ্রীমঙ্গল প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন: সালাউদ্দিন আহ্বায়ক, রুবেল সদস্য সচিব
শ্রীমঙ্গল প্রেসক্লাবে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন: সালাউদ্দিন আহ্বায়ক, রুবেল সদস্য সচিব
কসবায় ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কসবায় ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শ্রীমঙ্গলে ২২৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার, মোট আটক ৮
শ্রীমঙ্গলে ২২৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার, মোট আটক ৮
মৌলভীবাজারে চাহিদার চেয়ে বেশি প্রস্তুত পশু, ছোট গরুতেই ক্রেতাদের আগ্রহ
মৌলভীবাজারে চাহিদার চেয়ে বেশি প্রস্তুত পশু, ছোট গরুতেই ক্রেতাদের আগ্রহ
শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ ও ঘৃণা প্রদর্শন কর্মসূচি
শিশু রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে সমাবেশ ও ঘৃণা প্রদর্শন কর্মসূচি
শ্রীমঙ্গলে কলার দোকান থেকে সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক, একজনের অবস্থা আশঙ্কাজনক

পরিবেশ দূষণের দায়ে শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদ সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান ও ভিজিএফ চাল বিতরণ শুরু

শ্রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ
শ্রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ
শ্রীমঙ্গলে ২২৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার, মোট আটক ৮
শ্রীমঙ্গলে ২২৫ পিস ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার, মোট আটক ৮
ছিনতাইকারীকে ধরতে গিয়ে সিলেটে র‌্যাব সদস্য নি’হ’ত

সিলেটে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, বিভাগজুড়ে মৃতের সংখ্যা বেড়ে ৪৭

ঈদে বিটিভিতে প্রচার হবে নাটক ‘টিকটক বউ’
ঈদে বিটিভিতে প্রচার হবে নাটক ‘টিকটক বউ’
শ্রীমঙ্গলে গাড়ির ধাক্কায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার

শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির ৩ সুন্ধি কাছিম উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top