logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে : ৮ জুলাই ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটিয়ে বসতভিটা দখলের চেষ্টা, মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। অভিযুক্ত ব্যক্তি তার আপন বড় ভাই বলে দাবি করেছেন অভিযোগকারী।

বুধবার (৮ জুলাই) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার মৃত এরশাদুর রহমান আরজুর কন্যা মল্লিকা আক্তার (৩৩) লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে মল্লিকা আক্তার অভিযোগ করেন, দীর্ঘদিন সিলেটে সিএনজি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা তার বড় ভাই সৈয়দ সিরাজুল ইসলাম হাসান কয়েক বছর আগে চতুর্থ স্ত্রীকে নিয়ে তাদের বসতবাড়িতে আশ্রয় নেন। এরপর তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে শুরু করেন এবং সেই পরিচয়ের প্রভাব খাটিয়ে বসতভিটা দখলের চেষ্টা করেন।

তিনি আরও অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় ব্যবহার করে তার ভাই থানা-পুলিশকে প্রভাবিত করে তাদের পরিবারকে দীর্ঘদিন ধরে হয়রানি করছেন। একপর্যায়ে নারী পুলিশ সদস্য নিয়ে এসে তাকে ও তার স্বামীকে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানোর চেষ্টা করা হয়। তবে গ্রামবাসীর সহযোগিতায় সেই চেষ্টা ব্যর্থ হয় বলে দাবি করেন তিনি।

মল্লিকা আক্তারের ভাষ্য, প্রায় এক বছর আগে সিরাজুল ইসলাম হাসান নিজের হাত নিজেই কেটে তার স্বামী ও ভাইদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। ওই মামলায় তার নিরীহ স্বামীকে কারাভোগও করতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, তার ভাই মাত্র পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। অথচ তিনি এসএসসি পাসের জাল সনদ তৈরি করে সাংবাদিক পরিচয়ে সমাজে প্রভাব বিস্তার করছেন এবং নিজের নামের আগে ‘সৈয়দ’ ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নানা ধরনের হয়রানি করছেন।

মল্লিকা আক্তারের অভিযোগ, সম্পত্তির লোভে তার ভাই প্রায়ই বাড়িতে এসে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। এমনকি তার কলেজপড়ুয়া দুই মেয়েকে উত্যক্ত করার জন্য স্থানীয় কিছু বখাটেকে লেলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি জানান, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ-বৈঠক হলেও অভিযুক্ত ব্যক্তি কোনো সিদ্ধান্ত মানেননি। বরং প্রকাশ্যে বলে বেড়ান, ‘ইচ্ছে করলে ডিসি, এসপি ও ওসির চাকরি খেয়ে দিতে পারি।’ পাশাপাশি সাংবাদিকতার ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং সংবাদ প্রকাশের হুমকি দিয়ে মানুষকে ব্ল্যাকমেইল করার অভিযোগও তোলেন তিনি।

মল্লিকা আক্তার আরও অভিযোগ করেন, গত ৪ জুলাই তার ভাই তার ওপর হামলা চালান। এ সময় চুলের মুঠি ধরে মারধর, শ্লীলতাহানির চেষ্টা, ঘরের আসবাবপত্র ভাঙচুর এবং প্রায় ১৬ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় পরদিন ৫ জুলাই তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন বলেও জানান।

সংবাদ সম্মেলনে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিক পরিচয়ের বৈধতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাকরি নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্য করার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সংবাদ সম্মেলনে মল্লিকা আক্তারের স্বামী, সন্তান ও ছোট ভাই উপস্থিত ছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সৈয়দ সিরাজুল ইসলাম হাসান সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তার বোন ও ভগ্নিপতি প্রায়ই মাদক সেবন করে বাড়িতে অশান্তি সৃষ্টি করেন। এর প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

জমির মালিকানার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি তার ছোট ভাই আল আমিনের কাছে জানতে বলেন। পরে আল আমিন জানান, তাদের মায়ের নামে জমিটি কেনা হলেও এর অধিকাংশ অর্থ জুগিয়েছিলেন বড় বোন মল্লিকা আক্তার।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর

কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর

শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন

শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন

বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা

বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা

<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি

শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি

মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত

মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত

এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ

এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ

সর্বশেষ সংবাদ
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ২৬৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
ইউরোপের এআই স্টার্টআপে রেকর্ড ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগ, শীর্ষে যুক্তরাজ্য
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩,৬৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
নাটক, ওটিটি না সিনেমা? তিন মাধ্যমেই এগিয়ে যেতে চান সাবিলা নূর
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: শিশুসহ নিহত ৯, আহত বহু
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
নেত্রকোনায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা, আত্মগোপনে অভিযুক্ত
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
জ্বালানি সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ
চা শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের দাবি, নতুন মজুরি বোর্ড গঠনের আহরণ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top