logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

২৫ হাজার যাত্রীর হজে যাওয়া অনিশ্চিত

প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০১৫, ৭:৪৮ পূর্বাহ্ণ

www.purbodeek.com পূর্বদিক ডেস্ক ::

নির্ধারিত কোটার চেয়ে এবার হজযাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় ২৫ হাজারের বেশি হজযাত্রীর হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সৌদি সরকার এসব হজযাত্রীর অতিরিক্ত কোটা বরাদ্দ না দিলে এবার তারা হজে যেতে পারবেন না। অথচ এসব হজযাত্রীর কাছ থেকে মুয়াল্লেম ফি বাবদ প্রায় আট কোটি টাকা নিয়েছে হজ এজেন্সিগুলো। এর মধ্যে সাড়ে নয় হাজার হজযাত্রীর মুয়াল্লেম ফির টাকা ব্যাংকে জমা পড়লেও বাকি প্রায় ১৬ হাজার হজযাত্রীর টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠেছে, এসব টাকা হজ এজেন্সির পকেটে গেছে।

সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জনের হজের সুযোগ পাওয়ার কথা। তবে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী কম হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় ৯৮ হাজার ৭৫৮ জন হজ করার সুযোগ পাচ্ছেন।

গত ১ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের হজের জন্য নাম নিবন্ধন কার্যক্রমে হজযাত্রীর কোটা পূরণ হয়ে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে সার্ভার বন্ধ হয়ে পড়ে। ওই দিন সর্বশেষ ৯১ হাজার ৯০৮ জনের নাম নিবন্ধন হয়। তার পরও কিছু এজেন্সি ধর্ম মন্ত্রণালয়ের নাম ও লোগো নকল করে রাতারাতি ওয়েবসাইট তৈরি করে দেশের তৃণমূল পর্যায়ের স্বল্পশিক্ষিত হজযাত্রীর নাম নিবন্ধন দেখিয়ে টাকা নেয়। অনেক এজেন্সি নাম নিবন্ধনের বিষয়টি বিশ্বাসযোগ্য করতে ব্যাংকে মুয়াল্লেম ফি জমা দেয়। ১ মার্চ পর্যন্ত বিভিন্ন ব্যাংকে এক লাখ ১১ হাজার ৩৪৫ জনের নামে মুয়াল্লেম ফির টাকা জমে পড়ে। নির্ধারিত কোটার অতিরিক্ত টাকা জমা হওয়ার কারণ অনুসন্ধানে এ প্রতারণা ফাঁস হয়। এ প্রসঙ্গে হাবের মহাসচিব শেখ আবদুল্লাহ জানান, হজ অফিসের পরিচালক মিজানুর রহমানকে প্রধান করে গঠিত সাত সদস্যের কমিটি নিবন্ধিত প্রায় আট হাজার ভুয়া নিবন্ধন বাতিল করেছে। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নিবন্ধিত হজযাত্রীর বাইরে হজে যেতে ইচ্ছুক আরও ১৫ হাজার ৬৮৭ জনের তালিকা জমা দিয়েছে এজেন্সিগুলো। এসব হজযাত্রীর কাছ থেকে মুয়াল্লেম ফি জমা নেওয়া হয়েছে। কিন্তু তাদের মুয়াল্লেম ফি জমা দেওয়া হয়নি। সব মিলিয়ে ২৫ হাজার ২৭৫ জনের হজে যাওয়া অনিশ্চিত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

হজ কার্যক্রমে অনিয়মের দায়ে কালো তালিকাভুক্ত এজেন্সিগুলো নানা কৌশলে হজ কার্যক্রম চালায়। চলতি বছর ৬৭টি এজেন্সিকে অনিয়মের দায়ে শাস্তি দিয়েছে সরকার। অথচ এসব এজেন্সি আগের মতোই হজযাত্রী সংগ্রহ করে যাচ্ছে। এতে হাজার হাজার হজযাত্রীর প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। হাবের সভাপতি মো. ইব্রাহিম বাহার এ ব্যাপারে বলেন, যেসব হজ এজেন্সির হজযাত্রীদের মুয়াল্লেম ফি জমা দেওয়া সম্ভব হয়নি, তাদের হজে পাঠানোর জন্য সৌদি সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় হজ চুক্তিতে আরও ১০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর প্রস্তাব উত্থাপনের দাবি জানানো হয়েছে। হাবের সভাপতি বলেন, যেসব দেশ থেকে কম হজযাত্রী হজে যাবেন, সেসব দেশের কোটা থেকে সৌদি সরকার বাংলাদেশকে কোটা বাড়িয়ে দিলে আমাদের সব হজযাত্রীই হজে যাওয়ার সুযোগ পাবেন।

হজযাত্রীর সংখ্যা ২৫ হাজার বাড়াতে সৌদি আরব সরকারের কাছে ধর্মমন্ত্রী মতিউর রহমান অনুরোধ করেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এ বিষয়ে লিখিত আবেদন দিলে সৌদি আরব সরকার বিষয়টি বিবেচনা করবে বলে আশ্বাস পাওয়া গেছে। ধর্মমন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন। হজ চুক্তির জন্য ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে সৌদি আরব সফরে রয়েছে। সৌদি আরব সফররত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সঙ্গে ওই দেশের হজমন্ত্রীর গত বৃহস্পতিবার হজ-সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের পরিচালক (হজ) মিজানুর রহমান জানান, বাংলাদেশ থেকে হজে যেতে এবার প্রায় সোয়া লাখ হজযাত্রী অনলাইনে নিবন্ধন করেছেন। হজ প্যাকেজের ২৮ হাজার ৭৪ টাকা জমা দিয়ে হজযাত্রীরা ১ মার্চ পর্যন্ত অনলাইনে নিবন্ধন করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হতে পারে।

জাতীয় এর আরও খবর
বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে  উপহার দেবেন : শওকতুল ইসলাম
জনগণ ধানের শীষে ভোট দিয়ে
কুলাউড়া আসনটি বিএনপির চেয়ারম্যানকে উপহার দেবেন : শওকতুল ইসলাম
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী  নওয়াব আলী আব্বাছ খান
নির্বাচনী ইশতেহার ঘোষণা
বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি দিলেন স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top