logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. জাতীয়

বছরে ৩৯ হাজার ট্রান্সফরমার পুড়ছে

প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৪, ৬:৫২ পূর্বাহ্ণ

ট্রান্সফরমার

পূর্বদিক ডেস্ক ::

লোড পরীক্ষা ছাড়াই নির্বিচারে সংযোগ প্রদান। ফলে ওভারলোডেড হয়ে পড়ছে ট্রান্সফরমার। অভাব রয়েছে রক্ষণাবেক্ষণেরও। মানের বিষয়টি বিবেচনায় না নিয়ে কেনা হচ্ছে সস্তায় ভারতীয় ট্রান্সফরমার। এসব কারণে হরহামেশাই ঘটছে ট্রান্সফরমার পুড়ে যাওয়ার ঘটনা। বিদ্যুৎ বিভাগের নীতি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের হিসাবেই দেশের বিদ্যুৎ বিতরণ লাইনে বছরে পুড়ছে ৩৮ হাজার ৮৭০টি ট্রান্সফরমার, যার আর্থিক ক্ষতি কমপক্ষে ৩০০ কোটি টাকা। অথচ মালয়েশিয়ায় গত তিন বছরে পুড়েছে মাত্র তিনটি ট্রান্সফরমার। অন্যান্য দেশে এ হার আরো কম।

ট্রান্সফরমার পুড়ে যাওয়া নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে পাওয়ার সেল। মালয়েশিয়া ও ফিলিপাইন ঘুরে এসে সেসব দেশের সঙ্গে বাংলাদেশের বিতরণ ব্যবস্থার তুলনা করা হয়েছে প্রতিবেদনে। দেশের বিতরণ ব্যবস্থার সার্বিক চিত্রই এসেছে তাতে। প্রতিবেদনে বলা হয়েছে, বছরে গড়ে সাড়ে ৫ শতাংশ ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে। ফলে গুনতে হচ্ছে বড় অঙ্কের  আর্থিক ক্ষতি।

তবে এ ক্ষতি এড়াতে বিতরণ কোম্পানিগুলোকে শিগগিরই কয়েকটি নির্দেশনা দেয়া হচ্ছে বলে জানা গেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে পাওয়ার সেলের পরিচালক আমজাদ হোসেন (কমার্শিয়াল) বণিক বার্তাকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ওভারলোডেড ট্রান্সফরমার পুনঃস্থাপন করতে হবে। সম্পদের ব্যবস্থাপনায় বাড়াতে হবে নজরদারি। পরিস্থিতি উত্তরণে এ ধরনের বেশকিছু সুপারিশ বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে।

বিতরণ ব্যবস্থায় বর্তমানে ট্রান্সফরমারের সংখ্যা ৭ লাখ ১৫ হাজার। এর মধ্যে ওভারলোডেড অবস্থায় আছে ৮০ হাজার। লোড পরীক্ষা ছাড়া নির্বিচারে সংযোগ দেয়ার কারণেই ওভারলোডেড ট্রান্সফরমারের সংখ্যা বাড়ছে। গ্রাহকরাও অনেক সময় বিতরণ কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানিয়ে বেশি লোড ব্যবহার করছেন। নিয়মিত ব্যবধানে ট্রান্সফরমারগুলো রক্ষণাবেক্ষণের কথা থাকলেও তা করা হচ্ছে না। নিম্নমানের সিলিকা জেল ব্যবহার করায় তা ট্রান্সফরমারের সুরক্ষা দিতে পারছে না। মানসম্পন্ন ট্রান্সফরমার কেনার বিষয়টিও অবহেলা করা হচ্ছে। এসব কারণেই মূলত পুড়ে যাচ্ছে ট্রান্সফরমারগুলো। পাওয়ার সেলের প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু গত আগস্টেই পুড়েছে ৪ হাজার ৪০টি ট্রান্সফরমার। এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা।

বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, এখানে ২০০ কিলোভোল্টের (কেভিএ) ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এ হিসাবে একটি ট্রান্সফরমারের আওতায় শহরে সর্বোচ্চ ১০০ গ্রাহককে সংযোগ দেয়া যায়। কিন্তু এসব বিচার-বিবেচনা ছাড়াই বিদ্যুত্ সংযোগ দেয়া হচ্ছে। এতে ট্রান্সফরমারটি ওভারলোডেড হয়ে পড়ছে।

সূত্র জানায়, ওভারলোড সমস্যায় পড়ে বর্তমানে সংযোগ দিতে পারছে না বিতরণ কোম্পানিগুলো। পাঁচটি বিতরণ কোম্পানির কাছে জুলাই পর্যন্ত আবেদন পড়েছে ১৩ লাখ ৯৭ হাজার ৮৯৫টি। এর মধ্যে শীর্ষে আছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এ প্রতিষ্ঠানের কাছেই আবেদন পড়েছে ১০ লাখ ৫০ হাজার ৯৪১টি। আরইবির ৭০টি সমিতির মধ্যে অনেক এলাকায় সংযোগ প্রদান পুরোপুরি বন্ধ আছে। ওভারলোড কমাতে নতুন প্রকল্প শুরু করেছে তারা।

আরইবি সূত্র জানায়, ৭৩ হাজার ৬৭৮টি ট্রান্সফরমার বর্তমানে ওভারলোডেড। এসব ট্রান্সফরমারের কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। একই কারণে এগুলো জ্বলে যাওয়া, লাইন পুড়ে ও ছিঁড়ে যাওয়াসহ উপকেন্দ্র বিকল হওয়ার ঘটনাও ঘটছে। তবে ৩৭টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থার উন্নয়নে এরই মধ্যে ‘আপগ্রেডেশন অব রুরাল ডিস্ট্রিবিউশন সিস্টেম’ নামে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

আরইবির সদস্য (প্রকৌশল) মো. নুরুল আবসার এ প্রসঙ্গে বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পের বিভিন্ন কাজ এগিয়ে চলছে। এটি বাস্তবায়ন হলে সুষ্ঠু ও নির্ভরযোগ্য বিতরণ ব্যবস্থা গড়ে উঠবে। পাশাপাশি লোডশেডিং ও সিস্টেম লস কমে আসবে। নতুন সংযোগ দেয়াও সম্ভব হবে।

সূত্রমতে, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) ৫ হাজার ৬৭৯টি ট্রান্সফরমারের মধ্যে ওভারলোডেড ৬২টি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ট্রান্সফরমার রয়েছে ১৮ হাজার ৮৬৪টি। এর মধ্যে ওভারলোডেড অবস্থায় রয়েছে ২ হাজার ৩৭টি। তবে নতুন ট্রান্সফরমার কেনা ও প্রতিস্থাপনের কাজ করছে পিডিবি। এছাড়া ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ৫ হাজার ৭৮৬টি ট্রান্সফরমারের মধ্যে ওভারলোডেড চারটি। সক্ষমতা বাড়িয়ে সংযোগ দেয়ার প্রক্রিয়া নিয়েছে প্রতিষ্ঠানটি। রাজধানীর বৃহৎ বিতরণ কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ৯ হাজার ৭০৩টি ট্রান্সফরমারের মধ্যে ওভারলোডেড ৭০২টি।

পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বিডি রহমতউল্লাহ বলেন, আগে কোরিয়া-জাপান থেকে ট্রান্সফরমার কেনা হতো। এখন ভারত থেকে সস্তায় কেনা হচ্ছে। এছাড়া নির্বিচারে সংযোগ প্রদান করে ওভারলোড সমস্যা বাড়ানো হয়েছে। এসবের খেসারত হিসেবে এখন বছরে শত শত কোটি টাকার ট্রান্সফরমার পুড়ে যাচ্ছে।

উল্লেখ্য, পাঁচ বছরে দেশে বিদ্যুৎ উত্পাদনক্ষমতা বেড়েছে ৮৮ শতাংশ। একই সময়ে উত্পাদন বেড়েছে ৬২ শতাংশ। অথচ সঞ্চালন ও বিতরণ লাইন বেড়েছে যথাক্রমে ১৭ ও ১১ শতাংশ। তাই উৎপাদনের সক্ষমতা থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

জাতীয় এর আরও খবর
বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

মৌলভীবাজার–৩ আসনে দেয়ালঘড়ি প্রতীকের প্রার্থী আহমদ বিলালের উঠান বৈঠক ও গণসংযোগ

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

তাদের প্রটোকল ৩ গুন বেশি দিন- মৌলভীবাজারে তারেক রহমান

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) ছিলেন দায়ী ইলাল্লাহ || হাফিজ সাব্বির আহমদ

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

বার্মিংহামে সিরাজাম মুনিরা মসজিদ পরিদর্শন করলেন আলহাজ আব্দুল মুতলিব

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

উত্তরমুলাইম মল্লিকসরাই ফাজিল মাদ্রাসার পূর্ণমিলন অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top