logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা

শ্রীমঙ্গল রেলওয়ে মাঠ দখলমুক্ত করে খেলার উপযোগী করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী


প্রকাশিত হয়েছে : 6 October 2026, 4:29 pm

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: পূর্বদিক

নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া মাঠ এবং রেলওয়ে মাঠসহ যেসব খেলার মাঠ দখল হয়ে আছে, সেগুলো দখলমুক্ত করে খেলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, যেসব মাঠ দখল করে ব্যবহার করা হচ্ছে, সেগুলো দ্রুত অবমুক্ত করে খেলার উপযোগী করে দেওয়া হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এসব মাঠ সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।”

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি পাঠ্যপুস্তক সংযোজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই পাঠ্যপুস্তকের উদ্বোধন করবেন। আমরা আশা করছি, চতুর্থ শ্রেণি থেকে সারা দেশে খেলাধুলার বিভিন্ন ইভেন্টের পাশাপাশি অন্যান্য খেলাধুলার বিষয়গুলোও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। শিক্ষার্থীরা এসব বিষয়ে লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠেও পরীক্ষায় অংশ নেবে। অর্থাৎ, একজন শিক্ষার্থী শুধু লিখিত পরীক্ষায় অংশ নিলেই হবে না, পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে তাকে মাঠে গিয়েও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা খেলাধুলার মাধ্যমে সুস্থভাবে বেড়ে উঠুক। কারণ একটি প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠলেই আমরা একটি সুস্থ জাতি ও সুস্থ সমাজ উপহার দিতে পারব।”

প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, “প্রধানমন্ত্রী ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন, নতুন কোনো অবকাঠামো নির্মাণের আগে দেশের প্রতিটি জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন ও পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে হবে। যাতে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থাগুলো এসব মাঠে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস ও দাবাসহ বিভিন্ন লিগ আয়োজন করতে পারে।”

তিনি বলেন, “আর্চারি, শুটিং ও হকির মতো যেসব খেলায় বাংলাদেশের ভবিষ্যতে ভালো করার সুযোগ রয়েছে, সেসব খেলাকেও জেলা পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। প্রতিটি জেলা স্টেডিয়াম ও জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে এসব খেলাধুলার আয়োজন করা হবে। এ লক্ষ্যে সারা দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নের জন্য ইতিমধ্যে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং এর কাজ চলমান রয়েছে।”

প্রতিমন্ত্রী বলেন, “জেলা স্টেডিয়ামগুলোতে যেখানে সংস্কার প্রয়োজন, সেখানে সংস্কার করা হবে। ড্রেসিং রুম, প্রেস বক্স এবং গ্যালারি প্রয়োজন অনুযায়ী নির্মাণ বা সংস্কার করা হবে। অর্থাৎ আমরা একটি স্বয়ংসম্পূর্ণ জেলা স্টেডিয়াম তৈরি করতে চাই। বর্তমানে যেসব অবকাঠামো রয়েছে, সেগুলোকে আগে পূর্ণাঙ্গ ও ব্যবহারোপযোগী করা হবে। পরবর্তীতে প্রয়োজন হলে নতুন অবকাঠামো নির্মাণের বিষয়ে চিন্তা করা হবে। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য খেলোয়াড় এবং বিদ্যমান ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন।”

তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে খেলোয়াড়দের পেশাগত স্বীকৃতি হিসেবে ক্রীড়া ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি নতুন করে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের যাতে হারিয়ে যেতে না হয়, সে জন্য বাছাই করে বিকেএসপিতে ভর্তি করানো হবে। তাদের খেলাধুলার পাশাপাশি পড়াশোনার দায়িত্বও গ্রহণ করা হবে।”

প্রতিমন্ত্রী বলেন, “খেলাধুলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খেলার মাঠ। আপনারা সবাই জানেন, আমরা ইউনিয়ন পর্যায়ে ইতিমধ্যে প্রায় ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছি। এ বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রত্যেক জেলা প্রশাসক ও ইউএনও এ নিয়ে কাজ করছেন।”

তিনি আরও বলেন, “দেশের ১৩টি সিটি করপোরেশনেও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি মহানগরের ওয়ার্ড পর্যায়ে একটি করে ফুটসাল গ্রাউন্ড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ বর্তমান প্রজন্মের কাছে ফুটসাল বা ছোট মাঠের ফুটবল অত্যন্ত জনপ্রিয়।”

প্রতিমন্ত্রী বলেন, “আজ শ্রীমঙ্গল উপজেলায় একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন করা হয়েছে। এর পাশাপাশি আরও অনেক কাজ রয়েছে, সেগুলোও আমরা করব। খেলার মাঠের গুরুত্ব বোঝানোর জন্যই আমরা বারবার বলছি, যেখানে খালি জায়গা রয়েছে, সেখানেই সম্ভব হলে খেলার মাঠ তৈরি বা মাঠকে খেলার উপযোগী করে তুলতে হবে। এর মাধ্যমে প্রতিটি এলাকার যুবসমাজ ও আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।”

তিনি বলেন, “মাঠে খেলাধুলার সুযোগ তৈরি হলে তরুণরা সুস্থভাবে বেড়ে উঠবে। বর্তমানে মাদকের কারণে অনেক যুবক ধ্বংসের পথে চলে যাচ্ছে। আমরা সেই যুবসমাজ ও আগামী প্রজন্মকে খেলার মাঠের প্রতি আকৃষ্ট করে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।”

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে ক্রিকেট একাডেমির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি নবনির্মিত ড্রেসিংরুমের উদ্বোধন করেন এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সংস্কারকাজ পরিদর্শন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. সরফরাজ আহমেদ সরফু, ক্রিকেট একাডেমি শ্রীমঙ্গলের প্রশিক্ষক ও কোচ হাবিবুর রহমান। এ ছাড়া স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়াপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্বদিক/এসএ

খেলাধুলা এর আরও খবর
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ

শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী

শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী

শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল

শমশেরনগরে ক্রিকেট একাডেমির যাত্রা শুরু, উদ্বোধনে আশরাফুল

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

চা-বাগানের মেয়েদের স্বপ্ন জাতীয় দলে, বাধা দারিদ্র্য

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

বিদায়ী সিরিজের স্বপ্ন অনিশ্চিত, সাকিবকে নিয়ে সরকারের স্পষ্ট অবস্থান

সর্বশেষ সংবাদ
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
কলকাতায় অঙ্কুর নৃত্য উৎসব, শতাধিক শিল্পীর অংশগ্রহণে মঞ্চস্থ ‘পরা’
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
করিমগঞ্জে উরদিঘী হাওরে যাতায়াতের সড়ক বেহাল, দুর্ভোগে হাজারো কৃষক
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
মণিপুরিদের মহারাস উৎসব মঙ্গলবার, কমলগঞ্জে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে লাউয়াছড়ার পথে দুই শতাধিক দৌড়বিদ
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বরেন্দ্র অঞ্চলের কৃষি কার্যক্রম পরিদর্শনে রাজশাহীতে কৃষি সচিব
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
বশির আহমেদ সম্মাননা পেলেন বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
মৌলভীবাজারে ৩২০ জন পেলেন সাড়ে ১৭ লাখ টাকার অনুদান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
সাবেক চেয়ারম্যানের কক্ষে ৮ লাখ টাকা উদ্ধারের ঘটনায় খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
শ্যামনগরে সাংবাদিককে তুলে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ বাবা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গলে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষা ক্যাডার পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে জয়ী সাইফুল-শাহীনুর
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
সাতক্ষীরা সদর হাসপাতালে নারী রোগীকে ধর্ষণের অভিযোগ, কর্মী আটক
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে লাথি, পুড়িয়ে মারার হুমকি; বিএনপি নেতা শোকজ
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার ১৩ শিক্ষার্থীর সাফল্য
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
রাকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে পবিপ্রবিতে সমাবেশ
শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী
শ্রীমঙ্গলে গারো পল্লীর নারী ফুটবল দলের পাশে ইউএনও, পেল ক্রীড়াসামগ্রী
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ
বাউবির এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬৪.৭৫ শতাংশ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top