logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

ঈদের পূর্ব মুহূর্তে জমে ওঠার আশা ব্যবসায়ীদের

প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৪, ৫:৪৩ পূর্বাহ্ণ

পশুর হাট

সিলেট সংবাদদাতা ::

সিলেট নগরীর একমাত্র বৈধ পশুর হাট কাজীর বাজারে কোরবানির পশুর বিক্রি এখনও জমে উঠেনি। বাজারে গরুর পর্যাপ্ত সরবরাহ থাকার পরও সেই অনুপাতে নেই বিক্রি। তবে ঈদের পূর্ব মুহূর্তে ক্রেতাদের সমাগম বাড়লে জমজমাট হয়ে উঠবে সিলেটের ঐতিহ্যবাহী এই পশুর হাট, এমনটিই আশা ব্যবসায়ীদের।
২৯ সেপ্টেম্বর সোমবার পশুর হাট ঘুরে দেখা গেছে, ক্রেতা সমাগম থাকলেও গরু বিক্রির সংখ্যা খুবই কম। বাজারে ক্রেতারা আসছেন, তবে দেখে চলে যাচ্ছেন। এছাড়া এবার কোরবানির গরুর দাম অন্যবারের তুলনায় প্রচণ্ড চড়া বলেও জানিয়েছেন ক্রেতারা।

গরু কিনতে আসা নগরীর মিরাবাজার এলাকার ফাহিম আহমদ পূর্বদিককে বলেন, গরু দেখতে এসেছি। আগে কিনলে গরু রাখবো কোথায়? তাই গরু দেখেই চলে যাচ্ছি। ঈদের দু’য়েক দিন আগেই গরু কিনে নিয়ে যাবো। তাছাড়া এবার গরুর দাম কিছুটা বেশি হাঁকা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
তবে বিক্রেতারা বলছেন, সব গরুই এবার অন্য বছরের তুলনায় কিছুটা বেশি দামে কেনা। ফলে একটু বেশি দামে বিক্রি করতে হয়। অবশ্য বাজার সংশ্লিষ্টদের দাবি, গরু আসতে রাস্তায় কোন প্রতিবন্ধকতা সৃষ্টি না করলে বাজার শিথিল থাকবে। আর বাজার শিথিল থাকলে দামও কমবে।
সোমবার রাতে পশুর হাট ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে গরু নিয়ে কাজির বাজারের এই হাটে এসেছেন ব্যবসায়ীরা। এসব গরুর মধ্যে দেশীয় ছোট, ভারতীয় ও নেপালি গরুও রয়েছে। এসব গরুর দাম সর্বনিম্ন ৪০ হাজার টাকা থেকে শুরু করে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত হাঁকা হচ্ছে। শুধু গরুই নয়, উঠেছে ছাগল, ভেড়াও।

সিলেটের মোগলাবাজার থেকে প্রথম দফায় ২১টি ভারতীয় গরু নিয়ে এসেছেন হানিফ। দ্বিতীয় দফায় তিনি আরো ৩০টি গরু হাটে নিয়ে আসবেন বলেন জানিয়েছেন। তার এখানে আড়াই লাখ টাকা দামের গরু আছে। তবে সত্তর হাজার টাকার নিচে কোনো গরু নেই।

কুমিল্লা থেকে ২৯টি দেশী প্রজাতির গরু নিয়ে এসেছেন রোমন আহমদ। তিনি পূর্বদিককে বলেন, ‌‘শনিবার থেকে হাটে গরু তুলেছি; কিন্তু ক্রেতাদের তেমন সাড়া পাচ্ছি না। তবে শেষের দিকে ক্রেতাদের সমাগম হলে তার সবকটি গরু বিক্রি হয়ে যাবে বলে তিনি আশাবাদী।’

আরেক গরু ব্যবসায়ী আনোয়ার হোসেনের সাথে কথা হয় পূর্বদিকের। দুই দিনে তার ৮টি গরু বিক্রি হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি কুষ্টিয়া থেকে ২৬টি গরু নিয়ে এসেছি। আশা করি বাকি গরুগুলো বিক্রি হয়ে যাবে। বিক্রি হওয়া গরু গুলোর মূল্য ৪৫ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা ছিলো বলে জানান তিনি।

গরু বিক্রি কম হওয়া প্রসঙ্গে শাহীন উদ্দিন নামের এক ব্যবসায়ী বললেন ভিন্ন কথা। তিনি বলেন, এই হাটের বেশির ভাগ ক্রেতাই শহরের। আর ঈদের এখনও সপ্তাহ দিন বাকি। শহরের বেশিরভাগ ক্রেতারাই গরু বেশি দিন আগে ক্রয় করে গরুর রাখার জায়গা নিয়ে সমস্যায় পড়েন, ফলে ঈদের দু’য়েকদিন আগেই তারা গরু কিনতে আসেন। তাই ঈদের পূর্ব মুহূর্তে সিলেটের পশুর হাট জমে উঠবে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে গরু কিনে অনেক ক্রেতাকেই খুশি মনে বাড়ি ফিরতে দেখা গেছে। রাত ১১টায় তালতলা পয়েন্টে দেখা হয় শহরতলীর বালুচর এলাকা রোম্মান আহমদের সাথে। তিনি জানান, দীর্ঘক্ষণ ঘোরাঘুরি শেষে ৫৮ হাজার টাকায় গরুটি কিনেছেন। ঈদের নিকটবর্তী সময়ে বাজারে ভীড় বেশি থাকবে, তাই তিনি আগেভাগেই গরু কিনতে এসেছিলেন।

অন্যদিকে পশুর হাটে আগত বিক্রেতা ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তায় নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুরো হাট এলাকাকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় নিয়ে এসেছে হাট কর্তৃপক্ষ।
এছাড়া জাল নোট শনাক্তকরণে মেশিন ও কৃত্রিমভাবে মোটাতাজাকৃত গরু পরীক্ষা করার জন্য বিশেষ মেডিকেল টিম রয়েছে। পূর্বদিককে এসব তথ্য জানান, কাজির বাজারের গরুর হাটের ম্যানেজার শাহাদাত হোসেন লুলন।

 অন্যান্য বছরের ন্যায় এবারও রাজনৈতিক প্রভাব দেখিয়ে নগরীর বিভিন্ন জায়গায় গরুর হাট বসানো হলেও সোমবার পর্যন্ত কোথাও কোরবানির পশুর হাট পুরোপুরি শুরু হয়নি।
নগরীতে সিসিকের কোন নিজস্ব মাঠ না থাকায় ঐতিহ্যবাহী কাজিরবাজার পশুর হাট ছাড়া অন্য কোথাও অস্থায়ী পশুর হাট বসতে দেওয়া হয়নি। এ ব্যাপারে সিসিকের পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞাপনও দেয়া হয়েছিলো।
এদিকে সিলেট সদর উপজেলায় ৫টি স্থানে অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে উপজেলা প্রশাসন। হাটগুলো হচ্ছে- পীরেরবাজার এভারগ্রিন মাঠ, মিরাপাড়ার আবদুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, সুরমা গেটের বাইপাস পয়েন্ট, টুকেরবাজার ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ সড়কের তেমুখী ও লাক্কাতুরা মাঠ। এই হাটগুলোতে পশু বিক্রি পুরোপুরি শুরু হয়নি। তবে মঙ্গলবার থেকে এসব হাটের পশু বিক্রি পুরোপুরি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top