logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

রাজনগরে ডাকাত আতঙ্কে সাধারণ মানুষের রাত জেগে পাহারা

প্রকাশিত হয়েছে : ৩ নভেম্বর ২০১৪, ৮:৪৭ পূর্বাহ্ণ

www.purbodeek.com

আব্দুর রহমান সোহেল ::

মৌলভিবাজারের রাজনগর উপজেলার অর্ধশতাধিক গ্রামের লোকজন ডাকাত আতঙ্কে ভূগছেন। ডাকাতির ভয়ে পালাক্রমে চলছে পাহারা। প্রতিটি গ্রামে ৮-১০ লোক সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত পাহারা দিচ্ছেন। এদিকে ডাকাতি ঠেকাতে পাহারা বসানোর জন্য পুলিশও জনপ্রতিনিধিদের উদ্বুদ্ধ করছে। বিষয়টিকে নিজেদের দুর্বলতা হিসেবে মানতে নারাজ পুলিশ। এতে ডাকাতির সংখা কমবে বলে মনে করছেন তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ২৫০টিরও বেশি গ্রাম রয়েছে। প্রায় প্রতিবছরই শীত মৌসুমে উপজেলার মুন্সিবাজার, উত্তরভাগ, রাজনগর, মনসুরনগর, ফতেহপুর ও টেংরা ইউনিয়নে ১০ টিরও বেশি ডাকাতির ঘটনা ঘটে থাকে। বড় কোন ডাকাতির ঘটনা না ঘটলে পুলিশ মামলাও নিতে চায় না। আর যে কয়টির মামলা হয় সে গুলোরও কোনো তদন্ত হয় না। ফলে সাধারণ মানুষ ডাকাতির ঘটনায় মামলা করতে আগ্রহ হারিয়ে ফেলছেন। অপরদিকে পুলিশ কোন ডাকাতকে আটক করলে কিছুদিন পর ফিরে এসে আবারো ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার উত্তর দাসপাড়া, ভুজবল, মজিদপুর, তেলিজুড়ি, পঞ্চেশ্বর, বড়কাপন, সরখরনগর, বনমালী, বালিসহস্র, ধাইসার, কদমহাটা, তাহারলামু, চাটুরা, শ্বাসমহল, ভবানীনগর, নন্দিউড়া, মুড়ালী, উত্তর টেংরা, দক্ষিন টেংরা, রাজখলা, পাঁচগাঁও, দেবীপুর, আদমপুর, খাসপ্রেমনগর, খলাগ্রাম, নোয়াটিলা, উত্তরভাগ (উত্তর), মুটুকপুরসহ অর্ধশত গ্রামে পূর্ণ ও আংশিক পাহারার ব্যবস্থা রয়েছে।
এসব গ্রাম সংশ্লিষ্ট ইউপি সদস্যরা পাহারাদারির বিষয়টি মনিটরিং করেন। তাদেরকে পুলিশও সহযোগিতা করে। পাহারাদাররা হাতে লাঠি, টর্চ লাইটসহ গ্রামের অলিগলি ঘুরে পালন করেন দায়িত্ব। পাহারাদার দল দায়িত্ব পালন করছে কি না সে জন্যও রয়েছে অপর একটি দল। ফলে কোন ধরণের গাফিলতি ছাড়াই তারা পালন করছেন সাধারণ মানুষের নিরাপত্তার গুরু দায়িত্ব।
সদর ইউনয়িনের সদস্য আব্দুল হাকিম বলেন, আমার ওয়ার্ডের গ্রাম গুলোতে গত ৩ বছর থেকে নিয়মিত পাহার চলছে। ভুজবল গ্রামে ৪ গ্রুপে ২২ জন নিয়মিত পাহারা দিচ্ছেন। ফলে এ ৩ বছরের মধ্যে আমার এলাকায় চুরি ডাকাতির ঘটনা ঘঠেনি। তিনি আরো বলেন, আমার এলাকায় এজন্য প্রতিদিন আলোচনার পাশাপাশি মাসে একটি বৈঠক হয়। এতে থানার ওসি উপস্থিত থাকেন। মনসুরনগর ইউনিয়নের সদস্য এম মামুনুর রশিদ বলেন, আমার ওয়ার্ডের সব গ্রামে নিয়মিত পাহারা চলে। পঞ্চেশ্বর গ্রামে প্রতিদিন ৩টি দলে ৮ জন করে মোট ২৪ জন রাতের বেলা পাহারা দেন। ডাকাতির আতঙ্ক বেড়ে যাওয়ায় পাহারা আরো জোরদার করা হয়েছে।
গত ১ নভেম্বর শনিবার রাতে পাহারার তারিখ ছিল ভুজবল গ্রামের ষাটোর্দ্ধ মোস্তফা মিয়ার। তিনি বলেন, আগে আমাদের গ্রামে ডাকাতি এবং রাতের আধারে গরু চুরির ঘটনা প্রায়ই ঘটতো। কিন্তু নিয়মিত পাহারা বসানোর ফলে চুরি ডাকাতি নেই। নিয়মিত পাহারার জন্য আমাদের ইউপি সদস্য আব্দুল হাকিম বিষয়টি তদারক করেন।
রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক বলেন, আমার ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পারার দেয়া হচ্ছে। এতে ডাকাতির সংখ্যাও কমছে।
সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম বলেন, পাহারা দেয়া এটা এলাকার জন্য ভালো। কমিউনিটি পুলিশিং-এ জনগনের সহায়তায় অপরাধ দমন বিষয়টি বলাই আছে। এটি পুলিশের দুর্বলতা নয় বরং ভালো। আর অধিকাংশ ডাকাত জেলে থাকায় বর্তমানে ডাকাতির সংখ্যাও অনেকটা কমেছে।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
কবি নজরুল স্মৃতি অ্যাওয়ার্ডে ভূষিত সাজু দেব
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে ৪ ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার ও পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
কমলগঞ্জে জমি সংকটে থমকে আছে সোয়া কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
চা বাগান কর্মচারীদের ভোটে পূর্ণ প্যানেলে বিজয় জাকারিয়া-আমিন পরিষদের
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
হারমোনি ফেস্টিভ্যালে প্রথমবারের মতো কারমা নৃত্য পরিবেশন করল পাইনকা সম্প্রদায়
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
শ্রীমঙ্গলে পর্দা নামলো তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির, চিকিৎসাসেবা পেলেন ৮ শতাধিক রোগী
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
<span style='color:red;font-size:16px;'>জাতীয় চা দিবস</span>	 <br/> দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
জাতীয় চা দিবস
দেশসেরা চা পাতা চয়নকারীর পুরস্কার পেলেন চা শ্রমিক জেসমিন
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
শ্রীমঙ্গল দেশের অন্যতম বৈচিত্র্যময় সাংস্কৃতিক অঞ্চল: পর্যটন মন্ত্রী
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
শ্রীমঙ্গলে শুক্রবার শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ শ্রীগোবিন্দপুর চা বাগান
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে চা শ্রমিকদের ঢল
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
এক যুগ মানুষের ভোট ও কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
চল্লিশ কোটি হাতকে শ্রমিকের হাতে রুপান্তরিত করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি
প্রধানমন্ত্রীর আগমনের আগে প্যান্ডেল ধস, অনুষ্ঠানে মঞ্চে পানি
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত আটক

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top