logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

হাতবদল হচ্ছে বেতারের ঐতিহ্যবাহী শাহ্‌বাগ ভবন

প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৪, ৭:০৫ পূর্বাহ্ণ

 www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বাংলাদেশ বেতার যখন তার প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী পালন করছে, তখন সেই প্রতিষ্ঠানের ইতিহাস-ঐতিহ্যের সাথে জড়িত ভবনটি তাদের হাতছাড়া হতে যাচ্ছে।

বিবিসি জানতে পেরেছে, ঢাকার শাহ্‌বাগ এলাকায় রাষ্ট্রীয় এই গণমাধ্যমের সদর দপ্তরের ভবনটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেয়া হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ে এ ব্যাপারে ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে।

বেতারের সাথে জড়িত ছিলেন এমন অনেকেই বলেছেন, অনেক ঘটনার সাক্ষী এই ভবনটিকে অন্য প্রতিষ্ঠানের কাছে দেয়ায় ইতিহাস এবং ঐতিহ্য নষ্ট হওয়ার একটা আশংকা তৈরি হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, ভবনটিকে ঘিরে ইতিহাস-ঐতিহ্য রক্ষা করেই খালি জায়গায় অটিস্টিকদের জন্য চিকিৎসা কেন্দ্র করার চিন্তা করা হচ্ছে।

প্রতিষ্ঠার ৭৫ বছরের মধ্যে পাঁচ দশকেরও বেশি সময় ধরে বেতারের সদর দপ্তর রয়েছে ঢাকার শাহ্‌বাগে।

মুক্তিযুদ্ধে বিজয়ের পর শাহ্‌বাগের ভবনেই বাংলাদেশ বেতার নামে প্রতিষ্ঠানটি নতুন করে যাত্রা শুরু করেছিল। সেই ভবনটিই থাকছে না বেতারের হাতে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ে বৈঠক থেকে ভবনটিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

স্বাধীন বাংলাদেশে বেতারের নতুন যাত্রায় অন্যতম একজন সংগঠক ছিলেন কামাল লোহানী। তিনি মনে করেন, সরকারের এমন সিদ্ধান্তের কারণে বাঙালির সংগ্রামের ইতিহাস নষ্ট হওয়ার আশংকা থাকছে। এটি তিনি মেনে নিতে পারছেন না।

তিনি বলছিলেন, ”মুক্তিযুদ্ধ শুরুর আগে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ এই ভবন থেকেই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নেয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানি শাসকের নিষেধাজ্ঞায় সেদিন সেই ভাষণ সম্প্রচার করতে না পেরে বেতারের কর্মকর্তা কর্মচারিরা সব অনুষ্ঠান সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন। পরে পাকিস্তানি শাসক অনুমতি দিলে পরদিন সকালে ভাষণ প্রচার করা হয়েছিল।”

শাহ্‌বাগে বেতার যাত্রা শুরু করেছিলো দু’টি স্টুডিওকে সম্বল করে। ঐতিহাসিক অনেক ঘটনার সাক্ষী সেই স্টুডিওতে গিয়ে দেখা যায়, বেতার সেখান থেকেই এখনও অনেক অনুষ্ঠান করছে।

সেখানে কথা হচ্ছিল বেতারের সাবেক উপ মহাপরিচালক আশফাকুর রহমান খানের সাথে। ষাটের দশকের শুরু থেকে চার দশকেরও বেশি সময় তিনি বেতারের সাথে কাটিয়েছেন।

তিনি বলছিলেন, ”৭ই মার্চের ভাষণ প্রচার করতে না পেরে বেতারের কর্মকর্তা কর্মচারিরাই প্রথম আসহযোগ আন্দোলনে সাড়া দিয়েছিলেন। ১৯৭৫ এর ১৫ই অগাষ্ট থেকে অনেক পট পরিবর্তন হলেও সামরিক শাসকরা দীর্ঘ সময় এই বেতার ভবন দখলে রেখেছিল।”

৭৫ বছর আগে ১৯৩৯ সালের ১৬ই ডিসেম্বর বেতার যাত্রা শুরু করেছিল ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র নামে।

নাজিমউদ্দিন রোডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিরউদ্দিনের বাড়িতে সেই যাত্রা শুরুর অল্প সময়ের মধ্যেই বেতারের নামকরণ করা হয়েছিল অল ইন্ডিয়া রেডিও।

১৯৪৭এ ভারত-পাকিস্তান ভাগ হলে বেতার প্রথমে নাম পেয়েছিল পাকিস্তান ব্রডকাস্টিং সার্ভিস ঢাকা। পরে হয়েছিল রেডিও পাকিস্তান। নাজিমউদ্দিন রোডের সেই বাড়িটি এখন শেখ বোরহানউদ্দিন কলেজ।

পাকিস্তান আমলেই ১৯৬০ সালের ফেব্রুয়ারি মাসে শাহ্‌বাগে তিন একর জমির উপর ভবন নির্মাণ করে সেখানে নেয়া হয়েছিল বেতারের পুরো কার্যক্রম।

আশির দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশ বেতারের কিছু কার্যক্রম শেরে বাংলা নগরে নতুন ভবনে স্থানান্তর করা হলেও সদর দপ্তর এবং মুল কার্যক্রম শাহ্‌বাগের ভবনেই রয়ে যায়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আধুনিকায়নের অংশ হিসেবে বেতারের পুরো কার্যক্রম শেরেবাংলা নগরে এক জায়গায় নেয়া হচ্ছে।

শাহ্‌বাগে বেতার ভবনের দেয়াল ঘেঁষেই রয়েছে বারডেম হাসপাতাল। আর উল্টোদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। এই বড় দু’টি হাসপাতালেরই নজর অনেক আগে থেকে বেতারের ভবনের দিকে ছিল বলে জানা গেছে।

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ বেতার নামে যাত্রা শুরুর পর পরই বারডেম হাসপাতাল ভবনসহ ঐ জমি চেয়েছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কাছে। তবে সেসময় বিষয়টি সামনে এগোয়নি।

কিন্তু এখন আবার বড় দু’টি হাসপাতাল বেতারের জায়গা চেয়েছিল। শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আগে আবেদন করায় তারা জায়গাটি পেয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

প্রশ্ন উঠছে, ইতিহাস ঐতিহ্যে অংশ এমন ভবন বা জায়গা একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় বা হাসপাতাল নিয়ে কি করবে?

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত দাবি করছেন, তারা ইতিহাস রক্ষা করেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন। তারা সেখানে অটিস্টিক শিশুদের জন্য চিকিৎসার ব্যবস্থা করবেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও কিন্তু কোন আশংকা বা অভিযোগকে পাত্তা দিতে রাজি নন।

তিনি ভবনের চেয়ে ইতিহাসের সাক্ষী হিসেবে পুরোনো যন্ত্রপাতিকে সংরক্ষণের বিষয়কে গুরুত্ব দিতে চান। এবং সেই ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ এবং তথ্যমন্ত্রীর বক্তব্যের সাথে একমত নন কামাল লোহানী।

তিনি মনে করেন, শাহ্‌বাগে বেতারের ভবনের তিন একর জমির পুরোটার সাথেই জড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্য। পুরো জায়গাটিই যেখানে সাক্ষী হয়ে আছে, সেখানে অংশবিশেষ রক্ষা করার কথা বলে বিভ্রান্ত করা হচ্ছে বলে তার ধারণা। তিনি বলেছেন, ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী হিসেবে ভবনসহ পুরো জায়গাটিই সংরক্ষণ করা উচিত।

তবে, বেতারের শাহ্‌বাগের ভবনসহ জায়গাটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেয়ার প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে এসেছে। সরকারের সিদ্ধান্তের পর জমির দলিল হয়েছে। এখন শুধু হস্তান্তরের পালা।

প্রচ্ছদ এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন (বিসিএ’র) সেক্রেটারি জেনারেল নির্বাচিত হলেন মৌলভীবাজারের টিপু রহমান

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

সর্বশেষ সংবাদ
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
টেন্ডার ছাড়াই দুটি কাঁঠালগাছ কর্তন, সীমানাপ্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২৬ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top