logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. অর্থ ও বাণিজ্য

কম্প্রেসার স্টেশন চালুর পরও চট্টগ্রামে গ্যাস সংকট

প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৪, ৯:৪২ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

বন্দর নগরী চট্টগ্রামের গ্যাস সংকট উন্নতির আশায় চট্টগ্রামবাসী বারবার ধরনা দিচ্ছিল কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কর্তৃপক্ষের কাছে। আশুগঞ্জে কম্প্রেসার স্টেশন চালু হলেই গ্যাসের চাপ বেড়ে যাবে বলে তারা আশ্বস্ত করেছিল। চলতি বছরের সেপ্টেম্বরে কম্প্রেসার স্টেশনটি চালুও হয়। কিন্তু অবস্থার খুব একটা পরিবর্তন না হওয়ায় এখন চট্টগ্রামের জন্য নতুন একটি গ্যাস পাইপলাইন বসানোর দাবি তুলেছেন ব্যবসায়ী ও আবাসিক গ্রাহকরা।

জানা গেছে, চট্টগ্রামে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। অথচ স্বাভাবিক সময়ে সরবরাহ পাওয়া যায় ২০০-২২০ মিলিয়ন ঘনফুট। আশুগঞ্জে কম্প্রেসার স্টেশন বসানোর পর চট্টগ্রামে গ্যাস পাওয়া যাচ্ছে ২৩০-২৫০ মিলিয়ন ঘনফুট। কেজিডিসিএলের পক্ষ থেকে এ স্টেশন চালু হলে ৭০-৮০ মিলিয়ন  ঘনফুট  গ্যাস অতিরিক্ত পাওয়া যাবে জানানো হলেও বাস্তবে তা হয়নি।

কেজিডিসিএলের প্রকৌশল শাখার কর্মকর্তারা জানান, কম্প্রেসার স্টেশন চালু হলেও প্রকৌশলগত সমস্যার কারণে শুরুতে আশানুরূপ সরবরাহ বাড়েনি। চালুর পর প্রতিদিন ১০-১৫ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস পাওয়া গেছে। বর্তমানে সমস্যা কাটিয়ে ওঠায় সরবরাহ বেড়ে চট্টগ্রামে দৈনিক গ্যাস সরবরাহ সর্বোচ্চ ২৫৮ মিলিয়ন ঘনফুট পর্যন্ত উঠেছে। কিন্তু নতুন সংযোগ দেয়ার পাশাপাশি চাহিদার পরিমাণ প্রতিদিনই বাড়তে থাকায় সংকট তীব্র হচ্ছে।

চট্টগ্রামের  ব্যবসায়ী সংগঠনের নেতারা জানিয়েছেন, কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যবসায়ীদের দাবির মুখে দুই মাসের মধ্যে গ্যাস সংকট কমিয়ে আনার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু চট্টগ্রামে গ্যাস সংকট কাটেনি।

জানা গেছে, চট্টগ্রামে গ্যাস সংকট মোকাবেলায় ব্যবসায়ী সংগঠনগুলো মিয়ানমার থেকে গ্যাস আমদানি, এলএনজি টার্মিনাল তৈরি করে গ্যাস সরবরাহ ও বাখরাবাদ থেকে সরাসরি চট্টগ্রামে একটি গ্যাস পাইপলাইন বসানোর দাবি করেছে। চট্টগ্রাম লোয়ার স্ট্রিম (ভাটি অঞ্চল) হওয়ায় আপার স্ট্রিম (উজান) থেকে গ্যাস সরবরাহে বেগ পেতে হয়। চট্টগ্রামের সঙ্গে দেশের উজানে থাকা বিভিন্ন গ্যাসক্ষেত্রের বিদ্যমান পাইপলাইন পুরনো হওয়ায় সরবরাহ অনুযায়ী গ্যাস পাওয়া যায় না। এর পরিপ্রেক্ষিতে নতুন পাইপলাইনের দাবি তুলেছেন চট্টগ্রামের ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা।

কেজিডিসিএলের তথ্যানুসারে, ২০০৯ সালের আগস্টে শিল্প, বাণিজ্যসহ বেশ কয়েকটি ক্যাটাগরির গ্যাস সংযোগ বন্ধ ঘোষণা করে সরকার। ২০১০ সালের ১৫ জুলাই আবাসিক গ্যাস সংযোগও স্থগিত করা হয়। পরে ২০১৩ সালের জুন থেকে নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করা হলে আবাসিক পর্যায়ে গ্যাস সংযোগ দেয়া শুরু হয়। এতে আগের প্রায় সাড়ে চার লাখ গ্রাহকের সঙ্গে আরো এক লাখ নতুন গ্রাহক যুক্ত হয়েছেন। তবে এখনো শিল্প-কারখানায় গ্যাস সংযোগ দেয়া পুরোপুরি বন্ধ রয়েছে।

স্বাভাবিক সময়ে চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা ৪২০-৪৫০ মিলিয়ন ঘনফুট। বর্তমানে সরবরাহ পাওয়া যায় ২৩০-২৫৮ মিলিয়ন ঘনফুট। গতকাল পাওয়া গেছে ২৫১ ঘনফুট গ্যাস। এরই মধ্যে আবাসিক পর্যায়ে প্রায় এক লাখ নতুন গ্যাস সংযোগ দেয়া হয়েছে। ফলে গ্যাসের চাহিদাও বেড়েছে। পাইপলাইন পুরনো হওয়ায় কম্প্রেসার স্টেশন বসানোর পরও আশানুরূপ সরবরাহ না বাড়ায় নতুন  পাইপলাইন বসানো ছাড়া উপায় নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

কেজিডিসিএলের ডেপুটি জেনারেল ম্যানেজার (বিতরণ) প্রকৌশলী রেজাউল করিম চৌধুরী বলেন, ‘চাহিদার অর্ধেক গ্যাস দিয়ে বিপুল গ্রাহককে খুশি করা যাচ্ছে না। আশুগঞ্জে কম্প্রেসার স্টেশন চালু হওয়ায় সরবরাহ কিছুটা বেড়েছে। তবে সংকট এখনো কাটেনি। স্বল্প সরবরাহের মধ্যে সব শ্রেণীর গ্রাহকের চাহিদা মেটানোর চেষ্টা চলছে। এক্ষেত্রে গ্রীষ্মকাল এলে সরবরাহ ব্যবস্থার কিছুটা উন্নতি হবে বলে আশা করি।’

গ্যাস সংকট সমাধানের জন্য জাতীয় গ্রিড থেকে বাড়তি গ্যাস চেয়ে প্রতি বছরই চিঠি দেয়া হচ্ছে বলে জানিয়েছে কেজিডিসিএল। তবে এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। কিন্তু শীত মৌসুমে সরবরাহ কমে যাওয়ায় নগরীর অধিকাংশ এলাকায় সকাল ও রাতে গ্যাসের চাপ কমে যায়। ফলে দুর্ভোগের শেষ নেই চট্টগ্রামবাসীর।

অর্থ ও বাণিজ্য এর আরও খবর
রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

রেকর্ড গড়ল ন্যাশনাল টি কোম্পানি, ১২ চা বাগানের চা বিক্রয়ে নতুন ইতিহাস

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

ভর্তুকি কমিয়ে রপ্তানি-রেমিট্যান্সে প্রণোদনা বাড়ানোর পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

পরিবহন খাতে বৈদেশিক অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

বিমান-বোয়িংয়ের ৩৭০ কোটি ডলারের চুক্তি: বহরে যুক্ত হচ্ছে ১৪ আধুনিক উড়োজাহাজ

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

টানা বিদ্যুৎ সংকটে স্থবির মৌলভীবাজারের চা শিল্প, দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
শ্রীমঙ্গলে ঘরের সিলিং থেকে ১২ ফুটের অজগর উদ্ধার
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
৫% মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান, চা-শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
চকরিয়ায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে নি’হ’ত ৪, আ’হত ৬
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
মাগুরায় থানার ৫০ গজের মধ্যে পাঁচ পোশাকের দোকানে চুরি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
ব্রিজের রেলিং ভেঙে তেলবাহী ট্রাক খালে, চালক নি’হ’ত
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মৌলভীবাজারে আন্তর্জাতিক যুব দিবসে যুব জামায়াতের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
শ্রীমঙ্গলে ভোক্তা অধিকার অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ৩৬ হাজার টাকা জরিমানা
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
সিলেটে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
কুলাউড়া সীমান্তে বিএসএফের গু’লি’তে নি’হ’ত তারা মিয়ার মর’দেহ হস্তান্তর
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
শ্রীমঙ্গল নটরডেমে এসএসসির ফলে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ২৪ জন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুনে আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ স্বজনরা
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
বইপড়া উৎসবে বইয়ের জগতে ফিরছে শ্রীমঙ্গলের শিক্ষার্থীরা
<span style='color:red;font-size:16px;'>শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন</span>	 <br/> আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
শ্রীমঙ্গলে বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন
আদিবাসী দিবসে পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশনের দাবি
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
মৌলভীবাজার সীমান্তে ভারতের ৫০০ গজ ভেতরে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাকারবারি নি’হ’ত
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
এআই দিয়ে নাসের রহমানের অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগ, সাভার থেকে গ্রেপ্তার পারভেজ
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সিলেটে ১,৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top