এম নাসের রহমানের পবিত্র ওমরাহ পালন, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার-০৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা এম নাসের রহমান বর্তমানে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের মক্কায় অবস্থান করছেন।
মক্কার পবিত্র কাবা শরিফে তিনি দেশের সার্বিক শান্তি, জাতির কল্যাণ এবং মৌলভীবাজার – রাজনগর বাসীর উত্তর উত্তর সমৃদ্ধি উন্নতি কামনা করে দোয়া করেন।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ রোগমুক্তি এবং সুস্থ জীবন কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।





