মহসিন মিয়া মধুকে বিএনপি থেকে বহিস্কার
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ ৪ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহসিন মিয়া মধুকে প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সাক্ষরিত বহিস্কারাদেশের বিজ্ঞপ্তিতে শ্রীমঙ্গলের মধুর নাম দেখা যায়।
গতকাল ২১ জানুয়ারি এই বিজ্ঞপ্তিটি বিএনপির বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি-বিএনপির পেইজে প্রকাশ করা হয়। এতে দেশের ১০টি বিভাগের অনেক নেতাকর্মীকে বহিস্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপি’র নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।





