logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. জাতীয়

বড়দিনের ছুটিতে
লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচেপরা ভিড়

প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ৬:১৫ পূর্বাহ্ণ

লাউয়াছড়া উদ্যানে পর্যটকদের উপচেপরা ভিড়

লাউয়াছড়া উদ্যানে পর্যটকদের উপচেপরা ভিড়

জয়নাল আবেদীন,কমলগঞ্জ ::
কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ৩দিনের ছুটিতে দেশী বিদেশী পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছিল। খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে সহস্রাধিক লোক প্রকৃতির এ অপরুপ সৌন্দর্য্য দেখার জন্য লাঊয়াছড়ায় বেড়াতে আসেন। ফলে উদ্যানে এ তিন দিনই ছিল পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল।

উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখার পাশাপাশি পর্যটকরা চা বাগান, খাসিয়া পুঞ্জি, মণিপুরী ললিতকলা একাডেমি, মাধবপুর লেক, দলই সীমান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিস্তম্ভসহ পর্যটকরা মাধবকু- জলপ্রপাতের চেয়েও আরো অপূর্ব সুন্দর হামহাম জলপ্রপাত দেখতে সেখানে ভিড় করেন। পশুপাখি ও পোকা-মাকড়ের ঝিঁ ঝিঁ শব্দ, বানরের ভেঙচি, এক গাছ থেকে অন্যগাছে উল্লুকের ছোঠাছুটি এ হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের চির-চেনা দৃশ্য। নিস্তব্ধতা ভেদ করে ঝিঁ ঝিঁ পোকার অদ্ভুদ একটানা শব্দ শুনতে শুনতে পর্যটকরা হারিয়ে যান প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এ গহীণ অরণ্যে। খুঁজে

পান ব্যতিক্রমী আনন্দ। প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যরে এ লাউয়াছড়া জাতীয় উদ্যান ‘ট্রপিক্যাল রেইন ফরেস্ট’ হিসেবে খ্যাত। শিক্ষা, গবেষণা, ইকো-টুরিজমসহ ভ্রমণ বিলাসীদের কাছে চিত্ত বিনোদনের অন্যতম আকর্ষণীয় স্পটও হয়ে উঠেছে এ উদ্যান। লাউয়াছড়া জাতীয় উদ্যানে গত কয়েক বছর থেকে রেকর্ডসংখ্যক দেশী-বিদেশী পর্যটক ও ভ্রমণ পিপাসুদের সমাবেশ ঘটছে। এক সময় এখানে হাতেগুনা দর্শক পর্যটকদের আগমন ঘটত। অন্যান্য বছরের তুলনায় বেশি  বিনোদন পিয়াসী মানুষ ছুটে এসেছেন চিরসবুজ এ বনের শ্যামল প্রান্থরে। লাউয়াছড়ার বনে রয়েছে তিনটি প্রাকৃতিক ফুট ট্রেইল বা পায়ে হাঁটা পথ। এরমধ্যে একটি ৩ ঘণ্টার, একটি ১ ঘণ্টার ও অপরটি ৩০ মিনিটের হাটাপথ। পর্যটকরা ইকো-ট্যুর গাইডের সাহয্য নিয়ে নির্ধারিত ফি পরিশোধ করে উদ্যানটি ঘুরে দেখতে পারেন। পর্যটকদের সুবিধার্থে এখানে নির্মিত হয়েছে তথ্যকেন্দ্র, ইকো-কটেজ, ফুট ট্রেইল, ইকো-রেস্তোরা প্রভৃতি। লাউয়াছড়ায় জমে উঠেছে পর্যটকদের মিলনের সেতু বন্ধন।

শনিবার সুনামগঞ্জ থেকে স্বপরিবারে লাউয়াছড়ায় বেড়াতে আসা পর্যটক চাকুরীজীবি সোহেল আহমদ, হবিগঞ্জের ব্যবসায়ী শরীফ আলী, আল আমীন, গৃহিনী লিমা আক্তার, কলেজ ছাত্রী সুফিয়া বেগম

জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের অপরূপ প্রকৃতির অপরুপ নান্দনিক দৃশ্য তাদের মুগ্ধ করেছে। গহীন অরণ্যে বেড়াতে তারা নিরাপদ ও স্বাচ্ছন্ধ্য বোধ করেন।

কুমিল্লার এনজিও কর্মী সফিকুল ইসলাম, ব্যবসায়ী আবু মো. সায়েম, কলেজ ছাত্রী নিপা আক্তার বলেন, লাউয়াছড়ার গহীন বনে বেড়াতে পেরে তারা খুবই আনন্দিত।

লাউয়াছড়া বন বিট অফিসার মাহমুদ হোসেন জানান, টানা ছুটিতে গত ৩দিনে লাউয়াছড়ায় টিকেট খাতে আয় হয়েছে প্রায় এক লক্ষ টাকা। বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য রক্ষা করা সহ পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলে পর্যটন শিল্পে লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের মধ্যে প্রথম সারিতে চলে যাবে বলে অভিজ্ঞমহলের অভিমত।

জাতীয় এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

যেকোনো সময় ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী: জাহেদ উর রহমান

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শেখ হাসিনা ইস্যুতে টানাপোড়েনের পর ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক, সিলেট-জাফলং রেলপথের সম্ভাব্যতা যাচাই

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

সর্বশেষ সংবাদ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top