logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বহিরাগত সন্ত্রাসী হামলায় সিলেটে মুসলিম সাহিত্য সংসদের নির্বাচন পণ্ড

প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৪, ৮:০৪ পূর্বাহ্ণ

sylhet muslim pic

পূর্বদিক ডেস্ক ::

সন্ত্রাসী হামলায় পণ্ড হয়েছে দেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নির্বাচন। ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে লুট করে নেয়া হয়েছে দুটি ব্যালট বাক্স। ভাংচুর করা হয়েছে সুদৃশ্য ভবনের গ্লাস ও আসবাবপত্র। গতকাল ২৭ ডিসেম্বর শনিবার বেলা আড়াইটার দিকে ভোটগ্রহণ চলা অবস্থায় কিছু বহিরাগত সন্ত্রাসী এ তাণ্ডব চালায়। হামলায় আহত হয়েছেন প্রার্থীসহ অন্তত ২০ জন। ভাঙচুর করা হয়েছে ২০/২৫টি যানবাহন। নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।

দ্রুতই পুনরায় ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সাহিত্য সংসদ নির্বাচন পরিচালনা কমিটি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ২টার দিকে নগরীর সিভিল সার্জনের কার্যালয়ের সামনে জড়ো হয় অর্ধশতাধিক যুবক। দেশের চলমান রাজনৈতিক কর্মসূচির অংশ নিতে তারা জড়ো হচ্ছে এমনটাই ধারণা ছিল সকলের। তবে ঠিক ২টা ২০ মিনিটে সংসদ ভবনের বাইরে ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করে। এরপর ভেতরে ঢুকে তাণ্ডব চালাতে থাকে সন্ত্রাসীরা। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের ফলে আতংক ছড়িয়ে পড়ে। এরপর সন্ত্রাসীরা শহীদ সোলেমান হলে স্থাপিত ভোট কেন্দ্রে হামলা চালায়। তখন আ.লীগের সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবী এড. তবারক হোসেনসহ অন্যান্য সদস্যরা ভোট দিচ্ছিলেন।

এরপর স্লোগান দিতে দিতে ব্যালট বাক্স দু’টি নিয়ে আম্বরখানার দিকে চলে যায়। অপরদিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলিবর্ষণ করতে থাকে। সংসদ প্রাঙ্গণে রাখা ভোটারদের অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করে। এতে আহত হন সংসদের ২০ জন পৃষ্ঠপোষক ও জীবন সদস্য। হামলাকারীরা বেরিয়ে যাওয়ার সময় দরগাহ গেইট এলাকার বেশকটি দোকানপাটে হামলা চালিয়ে নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

এদিকে সকাল থেকেই সংসদ ভবনে পুলিশ মোতায়েন ছিল। পুলিশের সামনেই চলে সন্ত্রাসীদের তাণ্ডব। তখন মহিলা পুলিশ সদস্যরা ভবনের নামাজ কক্ষে আশ্রয় নেন। ঘটনার পরপরই একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার পর নির্বাচন কমিশনার উভয় প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে তাৎক্ষনিক এক সভায় মিলিত হন। সভায় বহিরাগতদের হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থী অধ্যক্ষ মাসউদ খান, লায়েক আহমদ নোমান, শাববীর জালালাবাদী, আবদুল গফফার দিলীপ, আব্দুস সামাদ নজরুল, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, এড. কামাল তৈয়ব, মুহিত চৌধুরী, আহমদ মাহবুব ফেরদৌস, আব্দুল্লাহ আল মামুন, এড. আব্দুল মুকিত অপি, নাজমুল আনসারী প্রমুখ বক্তব্য রাখেন। সকল বক্তাই বহিরাগত দুর্বৃত্তদের হামলার নিন্দা জানান এবং শীঘ্রই পুনরায় ভোট গ্রহণের দাবি জানান। প্রার্থীদের মতামত নিয়েই নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর, সদস্য ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট ই ইউ শহীদুল ইসলাম শাহীন ও সদস্য আয়কর উপদেষ্টা হাসনু চৌধুরী।

প্রার্থীদের দাবির প্রেক্ষিতে অচিরেই ভোট গ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান তারা।

সংসদের সাধারণ সম্পাদক আবদুল হামিদ মানিক জানান, সাহিত্য সংসদের পক্ষ থেকে সংসদের প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন আহমদ বাদী হয়ে কোতোয়ালী থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া রহমতুল্লাহ জানান, বেলা আড়াইটার দিকে কতিপয় লোক ভোটকেন্দ্রে আকস্মিক হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান তিনি।

প্রচ্ছদ এর আরও খবর
কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়ায় ভূকশিমইল ইউনিয়ন তালামীযের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

কুলাউড়া উপজেলা তালামীযের ঈদ পুনর্মিলনী ও দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

তিনগুনের চেয়ে বেশি ভোট পেয়ে বিজয়ী হলেন হাজী মুজিব

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

বিএনপি ক্ষমতায় গেলে মৌলভীবাজার-৩ আসনে অগ্রাধিকারভিত্তিতে সংস্কার ও উন্নয়ন হবে: এম নাসের রহমান

সর্বশেষ সংবাদ
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
র‍্যাব ও বিজিবির যৌথ অভিযানে সিলেটে বিদেশি ওয়ান শ্যুটার গান ও ১.৩৪ কেজি বিস্ফোরক উদ্ধার
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে সীমান্তে পুশ-ইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নি’হ’ত
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ‘পেড় পালকি’ বিতর্কে, প্রাণনাশের হুমকির দাবি অভিনেতা সতেন্দ্র সোনির
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
শ্রীমঙ্গল পৌরসভায় ৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল, কেন্দ্র পরিদর্শনে নির্বাহী প্রকৌশলী
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
চার বছর পর আবারও স্টার সিনেপ্লেক্সে ‘হাওয়া’, সঙ্গে ফিরেছে ‘জংলি’
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
সিলেটে ৩২ লাখ টাকার ভারতীয় চোরাচালানি শাড়ি ও কসমেটিক্স উদ্ধার
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
শ্রীমঙ্গলে এক সপ্তাহ ধরে জালে আটকে থাকা বিষাক্ত শঙ্খিনী সাপ উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতল আর্জেন্টিনা
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
র‍্যাব-৯-এর অভিযানে শ্রীমঙ্গলে পরিত্যক্ত অবস্থায় ৫টি চায়না এয়ারগান উদ্ধার
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
শ্রীমঙ্গলে পানির গ্লাস নিয়ে তুচ্ছ বিরোধে যুবক নিহত, অভিযুক্ত আটক
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
সিলেটে র‍্যাব-৯-এর অভিযানে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
রিপোর্টিংই সাংবাদিকতার প্রাণ
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
“ওরা ৯ শতাংশ মানুষ, দেড় কোটি মানুষ; এ দেশ ওদেরও” সংসদে ফজলুর রহমান
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করল মৌলভীবাজারের শিক্ষার্থী ঐশী নন্দী
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় পুশইন ও অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
কমলগঞ্জে সীমান্তে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠালো বিএসএফ
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
শ্রীমঙ্গলে জব্দকৃত অবৈধ বালু নিলামে বিক্রি, রাজস্ব আদায় ৩ লাখ ১৩ হাজার টাকা
<span style='color:red;font-size:16px;'>বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ</span>	 <br/> ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা
বিশ্বকাপের প্রাণ বাংলাদেশ
ফিফার অফিসিয়াল পেইজে বাংলাদেশের ছবি প্রকাশ ও প্রশংসা

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top