logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে সিম্পা হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

প্রকাশিত হয়েছে : ৫ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

সুনামগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলার দুই পলাতক আসামিকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৯।

র‍্যাব জানায়, নিহত সিম্পা ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) এলাকার বাসিন্দা। প্রায় পাঁচ বছর আগে একই এলাকার মো. মফিজুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মে ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক বিষয় নিয়ে সিম্পা ও তার স্বামী মফিজুল ইসলামের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মফিজুল তাকে মারধর করেন। পরদিন সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আবারও ঝগড়ার একপর্যায়ে সিম্পাকে ঝাড়ু, খুন্তি ও লাইট দিয়ে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। এতে তার মৃত্যু হলে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের উদ্দেশ্যে মরদেহ বসতঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।

পরে পরিবারের সদস্যরা সিম্পাকে শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ময়মনসিংহের ফুলপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ইউনিয়নের মনাইপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফুলপুর থানার হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর ও ২ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. মফিজুল ইসলাম (২৭) এবং তার বাবা আব্দুল হাই (৫৫)। তারা উভয়েই ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার লাউয়ারী (কান্দাপাড়া) গ্রামের বাসিন্দা।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

পূর্বদিক/এসএ

শীর্ষ সংবাদ এর আরও খবর
সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

মৌলভীবাজারে এআই ভুয়া ছবি ছড়িয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা

বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

সর্বশেষ সংবাদ
সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান
সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান
মৌলভীবাজারে এআই ভুয়া ছবি ছড়িয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার
মৌলভীবাজারে এআই ভুয়া ছবি ছড়িয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে সিম্পা হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে সিম্পা হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার
পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ
শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা
শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা
বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার
কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস
কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস
কমলগঞ্জে হৃদয় হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি

শ্রীমঙ্গলে প্রথম ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত ৭০ কনটেন্ট নির্মাতা

মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করলো বিএসএফ, ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাবাহী ট্রাকে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ক্ষতি এড়ানো

শ্রীমঙ্গলে ফরমের টাকা দিয়েও এডমিট পাননি ৯ পরীক্ষার্থী, ইউএনওর হস্তক্ষেপে পরীক্ষা

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি রিপন, সম্পাদক বিকুল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

কমলগঞ্জে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০ শতক জমির ফসল নষ্ট

হবিগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর খাদ্য, দুই প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

পাইনকা জনগোষ্ঠীর সংস্কৃতি সংরক্ষণ, জীবনমান উন্নয়ন ও গেজেটভুক্তির দাবি

মৌলভীবাজারে জমি বিরোধে ভাই হত্যা, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top