logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে : ৭ জুলাই ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার প্রধান ও একমাত্র এজাহারভুক্ত আসামি শাহিন আলী (৩২) ওরফে শাহিন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও আসামি উভয়েই শ্রীমঙ্গল উপজেলার জালালিয়া রোড এলাকার বাসিন্দা। শাহিন আলী ভাড়া বাসায় নারীদের ব্যবহারের বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ভুক্তভোগী নিয়মিত তার কাছ থেকে প্রয়োজনীয় পণ্য কিনতেন।

অভিযোগ অনুযায়ী, গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ ভুক্তভোগী তার কাছ থেকে কেনা একটি জুতা পরিবর্তনের জন্য শাহিনের বাসায় যান। সে সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগে শাহিন জোরপূর্বক ভুক্তভোগীর সঙ্গে অশ্লীল আচরণ করেন এবং গোপনে সেই ঘটনার ভিডিও নিজের মোবাইল ফোনে ধারণ করেন।

পরবর্তীতে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করেন। সংসার টিকিয়ে রাখার স্বার্থে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন ভুক্তভোগী। একপর্যায়ে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করলে শাহিন তার কাছে দুই লাখ টাকা দাবি করেন। অন্যথায় ভিডিও প্রকাশ করে সম্মানহানির হুমকি দেন। পরে ভুক্তভোগী তাকে ৫০ হাজার টাকা দিলেও বাকি টাকা দিতে না পারায় অভিযুক্ত ব্যক্তি ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১), ৮(২) ও ৮(৩) ধারায় মামলা দায়ের করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল গত ৬ জুলাই ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি শাহিন আলীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শাহিন আলী (৩২) শ্রীমঙ্গল উপজেলার জালালিয়া রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. শুকুর আলী।

র‍্যাব জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার

মৌলভীবাজারে ‘নিখোঁজ’ নাটক সাজাতে গিয়ে ধরা, উঠান খুঁড়ে উদ্ধার স্ত্রীর লাশ

মৌলভীবাজারে শিক্ষিকা নীলা করের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি

রাজনগরে দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি এম নাসের রহমান

সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার
শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার
মৌলভীবাজারে ‘নিখোঁজ’ নাটক সাজাতে গিয়ে ধরা, উঠান খুঁড়ে উদ্ধার স্ত্রীর লাশ
মৌলভীবাজারে ‘নিখোঁজ’ নাটক সাজাতে গিয়ে ধরা, উঠান খুঁড়ে উদ্ধার স্ত্রীর লাশ
মৌলভীবাজারে শিক্ষিকা নীলা করের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
মৌলভীবাজারে শিক্ষিকা নীলা করের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি
শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত
শান্তিনিকেতনে জাতীয় নৃত্য উৎসব ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠিত
রাজনগরে দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি এম নাসের রহমান
রাজনগরে দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি এম নাসের রহমান
সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান
সাম্য, মানবতা ও সম্প্রীতির কবি নজরুল আজও জাতির পথপ্রদর্শক: নাসের রহমান
মৌলভীবাজারে এআই ভুয়া ছবি ছড়িয়ে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে সিম্পা হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

শ্রীমঙ্গলে ১০ ব্যান্ডের অংশগ্রহণে জমজমাট ব্যান্ড সংগীতের মিলনমেলা

বীর মুক্তিযোদ্ধা ভাস্করানন্দ সূত্রধর আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

কেপ ভার্দের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনার জয়, মৌলভীবাজারে সমর্থকদের উল্লাস

কমলগঞ্জে হৃদয় হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি

শ্রীমঙ্গলে প্রথম ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠিত, সম্মানিত ৭০ কনটেন্ট নির্মাতা

মৌলভীবাজার সীমান্তে ১০ জনকে পুশইন করলো বিএসএফ, ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাবাহী ট্রাকে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ক্ষতি এড়ানো

শ্রীমঙ্গলে ফরমের টাকা দিয়েও এডমিট পাননি ৯ পরীক্ষার্থী, ইউএনওর হস্তক্ষেপে পরীক্ষা

রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের সভাপতি রিপন, সম্পাদক বিকুল

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top