logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার

রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ

প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৬, ৯:৪২ অপরাহ্ণ

ছবি: পূর্বদিক

মৌলভীবাজার প্রতিনিধি: টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজনগর উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। দুর্গত মানুষের দুর্ভোগ সরেজমিনে পরিদর্শন এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজনগর উপজেলার একামধু, হরিপাশা, তারাপাশা, উর্খিলা ও কোলাগাঁও বাজারসহ বিভিন্ন বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসহ জরুরি প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্থানীয় পরিস্থিতি নিয়ে আলোচনা করে দুর্গত মানুষের জন্য দ্রুত সরকারি সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে যোগাযোগ করেন জেলা বিএনপির নেতারা।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে জেলা প্রশাসনের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের জন্য তাৎক্ষণিকভাবে শুকনো খাবার বাবদ ৩ লাখ টাকা এবং ২০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির সব ইউনিটকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এ বিষয়ে আগামীকাল শনিবার জেলা বিএনপির একটি জরুরি সভা আহ্বান করা হয়েছে।”

জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, “প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক দায়িত্ব। বিএনপি সবসময় মানুষের দুঃখ-দুর্দশায় পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। রাজনগরের বিভিন্ন এলাকায় মানুষ পানিবন্দি হয়ে কষ্টে আছেন। আমরা মাঠে এসে তাদের বাস্তব অবস্থা দেখেছি, তাদের সমস্যার কথা শুনেছি এবং সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “এই মুহূর্তে দুর্যোগ মোকাবিলায় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

আব্দুর রহিম রিপন বলেন, “বন্যার পানিতে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এই সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। কেন্দ্রীয় পর্যায় থেকেও বন্যাদুর্গত এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখা হচ্ছে। আমরা মাঠে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখব।”

তিনি আরও জানান, সরকারিভাবে এ পর্যন্ত মৌলভীবাজার জেলার বন্যাদুর্গত এলাকার জন্য ৯০ মেট্রিক টন জিআর চাল, শুকনো খাবার ক্রয়ের জন্য ৫ লাখ টাকা এবং ১ হাজার ৭৫০টি শুকনো খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

পরিদর্শন শেষে বন্যাদুর্গত অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়। জেলা বিএনপির নেতারা জানান, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. কবির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুপক দাশসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পূর্বদিক/এসএ

মৌলভীবাজার এর আরও খবর
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত

<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’

জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’

শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ

শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা

শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা

শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
সুনামগঞ্জ-সাচনাবাজার সড়কে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
কক্সবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসাছাত্রী নি’হ’ত
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
জাতীয় নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ শেষে সেনাপ্রধানের কাছ থেকে সনদ নিলেন নাসের রহমান
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট উল্টোলেজি বানর, উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত
মৌলভীবাজারে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top