logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

ছাতকের মণিপুরী পল্লীতে দুর্বৃত্তদের হামলায় ৩ জন আহত

প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০১৪, ৮:০৮ পূর্বাহ্ণ

www.purbodeek.com

পূর্বদিক ডেস্ক ::

ছাতকের সীমান্তবর্তী মণিপুরী পল্লীতে দুর্বৃত্তদের হামলায় অবসর প্রাপ্ত সেনাসার্জেন্ট রবীন্দ্র কুমার সিংহসহ ৩ ব্যক্তি আহত হয়েছে। আহত সার্জেন্টকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসময় দুর্বৃত্তরা ৪টি গরু নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর ইউনিয়নের রাসনগর-ধনীটিলা মণিপুরী পল্লীতে।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর সোমবার গভীর রাতে ২০-২৫ জনের মুখোশধারী সশস্ত্র দুর্বৃত্তদল মণিপুরী পল্লীতে হানা দেয়। দুর্বৃত্তরা প্রাক্তন ইউপি সদস্য স্বপন কুমার সিংহসহ গকুল চাঁন সিংহ, নিহার রঞ্জন সিংহ, শৈলেন্দ্র সিংহ ও নিশিকান্ত সিংহের বাড়িতে একযোগে হানা দিয়ে দরজা ভাঙার চেষ্টা চালায়। এ সময় মোবাইল ফোনে দুর্বৃত্তদের হানার বিষয়টি অবগত করলে গ্রামবাসী দুর্বৃত্তদের প্রতিরোধে এগিয়ে আসে। এক পর্যায়ে দুর্বৃত্তদের হামলায় অবসর প্রাপ্ত সেনাসার্জেন্ট রবীন্দ্র কুমার সিংহ, নন্দ রাণী সিনহা ও শিক্ষক লাল বিহারি সিংহ আহত হয়। আহত রবীন্দ্র কুমার সিংহকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাসনগর, ধনীটিলা মণিপুরী পল্লীর ৯০ পরিবারের প্রায় সাড়ে ৫ শতাধিক নারী-পুরুষ আতঙ্কে ভুগছেন।

গ্রামের লোকজন জানান, মণিপুরী সম্প্রদায়কে বিতাড়িত করে ভূ-সম্পদ দখল ও টিলা কেটে পাথর উত্তোলন করতে একটি প্রভাবশালী মহল উঠে পড়ে লেগেছে। পূর্ব পরিকল্পিতভাবে এঘটনা ঘটিয়েছে বলে তারা মনে করেন।

ছাতক থানার ওসি (তদন্ত) এবিএম দেলোয়ার হোসেন জানান, পার্শ্ববর্তী গ্রামের একটি পক্ষের সাথে রাসনগর ধনীটিলা মণিপুরী সম্প্রদায়ের মন্দির নিয়ে বিরোধের জের ধরেই ঘটতে পারে এ ঘটনাটি।

স্ক্রলিং এর আরও খবর
শ্রীমঙ্গলে বিরল ‘সাইবোল্ড’স ওয়াটার স্নেক’ উদ্ধার, বাংলাদেশে দুর্লভ প্রজাতির সাপ

হবিগঞ্জে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ নারী গ্রেপ্তার

সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ধামরাইয়ে চুরির অপবাদে শংকর হত্যা: কক্সবাজার থেকে প্রধান আসামি গ্রেপ্তার

চাঞ্চল্যকর কাস্টমস কনস্টেবল আবু রায়হান হত্যা: শ্রীমঙ্গল থেকে দুই আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আটক ১

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের ৫টি নাত
<span style='color:red;font-size:16px;'>জনগণের কথা শুনলেন নাসের রহমান</span>	 <br/> ‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
জনগণের কথা শুনলেন নাসের রহমান
‘ঋণ করে দেশের অর্থনীতি ধ্বংস করেছেন শেখ হাসিনা, দুই বছরেও সামাল দেওয়া যাবে না’
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
শ্রীমঙ্গলে আবাসিক এলাকায় শঙ্খিনী সাপ
আধুনিক কতিপয় কওমী সমাজ এবং মীলাদ বিরোধিতা : দেওবন্দের উত্তরাধিকার, নাকি লা-মাযহাবি প্রভাব?

শ্রীমঙ্গলে স্টপেজের দাবিতে মানববন্ধন, ভোগান্তির অবসান চান যাত্রীরা

কালনী নদী থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

ভারতের উড়িষ্যায় জাহাজডুবি: নিখোঁজ সাতক্ষীরার মেরিন প্রকৌশলী, বাবার অপেক্ষায় দুই শিশু

সুনামগঞ্জে অনুমোদনহীন ৪ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা

তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’

শ্রীমঙ্গলে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

চলতি মাসেই চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল: শ্রমমন্ত্রী

জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এম নাসের রহমান

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: সাজুর মরদেহ দেশে, রেবতীর সৎকার ভারতে

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top