logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্থানীয় সরকার

বিধবা ভাতায় অনেকেই এখন সাবলম্বী


প্রকাশিত হয়েছে : 11 September 2014, 5:50 am

মহ্সীন মুরাদ
‘বিধবা হয়েছি অনেক আগেই। ছেলে সন্তান না থাকায় এখন ভাইয়ের কাছেই থাকি। ভাইয়ের পরিবার চালনার পাশাপাশি সে আমার ডাক্তারি খরচ চালিয়ে যেতে পারছে না তা আমি নিজেই দেখছি। এতে কষ্ট হচ্ছে এ পরিবারেরও। গত ৩ বছর যাবত তিন মাস পরপর আমি বিধবাভাতা পাচ্ছি। এ টাকাতে ঔষধের পাশাপাশি ভাইয়ের পরিবার খরচের জন্য মাঝে মাঝে দুই একশ টাকা দেই। এজন্য আমি খুবই সন্ত্তোষ্ট। তবে সরকার যদি এ ভাতার টাকার পরিমাণ আরো কিছু বাড়ানোর ব্যবস্থা করেন তাহলে আমার মতো আরো অনেকের উপকার হবে।’

কনকপুর ইউনিয়নের মামরকপুর গ্রামের বাসিন্দা (বিধবা) ফাতেমা বেগম এ কথাগুলো বলেন। তিনি বর্তমানে আমতৈল ইউনিয়নে মেয়ের বাড়ি থাকেন। বয়স ৯০ হবে বলে জানান।

সদর উপজেলার প্রতিটা ইউনিয়নেই যাচাই-বাচাই করে পূর্ব আবেদকৃত বিধবাদেরকে মনোনিত করে সুষ্ঠভাবেই ভাতা দেয়া হয়েছে। ইউনিয়ন রেকর্ড অনুযায়ী তাদের অনেকের বয়স ই ৩২ থেকে ৬০ এর ভিতরে। তবে সাক্ষাত পাওয়া একজনের বয়স আনুমানিক ৯০ বলে জানা গেছে।

শুধুমাত্র যারা বিধবাভাতা পাওয়ার যোগ্য, ঠিক তাদেরই হাতেই পৌঁছিয়ে দিচ্ছেন ইউনিয়নের দায়িত্বশীলরা। তবে চাহিদার তুলনায় ভাতার সংখ্যা কম থাকায় আবেদনকারী সবাইকে একসাথে দেয়া সম্ভব হচ্ছে না। অপেক্ষমান তালিকায় যাদের নাম রয়েছে তাদের আগামীতে দেয়া হবে বলে আশ্বাস দেয়া হয়েছে। স্থানীয় ভাবে যারা এ ভাতা পেয়েছেন তাদের অনেকেই এ ভাতা পেয়ে সাবলস্বী ও সন্তুষ্ট। এ ভাতার সংখ্যা আরো বাড়ানোর দাবি জানিয়েছেন ভোক্তভোগীরা। সদর উপজেলার চাঁদনীঘাট কাগবলা ও আমতৈল ইউনিয়ন ঘুরে এসব তথ্যে পাওয়া গেছে।

সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়ন থেকে জানা যায়, এ বছর ইউনিয়নের ভোক্তভোগীদের জন্য ৯০টি বিধবা ভাতা বরাদ্দ করা হয়েছে। ১৪ জন বিধবার হাতে ভাতা পৌঁছিয়েছেন তারা। কিছুদিনের মধ্যেই বাকীদের হাতে পৌঁছানো হবে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান। সেখানে চাহিদা অনুপাতে নামের সংখ্যা বেশি থাকায় সবাইকে দেয়া সম্ভব হচ্ছে না। তবে যাদের দেয়া যায়নি আগামী পর্বে তাদের দেয়া হবে এ আশ্বাস দিয়েছে কর্তৃপ।

এদিকে, উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নে ২০১৪-১৫ অর্থ বছরে ১৪ জনকে বিধবাকে ভাতা দেয়া হয়েছে। প্রত্যেকের নামে ব্যাংকে অ্যাকাউন্ট করা হয়েছে। তারা সবাই ই নিজ নিজ অ্যাকাউন্ট থেকে তিন মাস পর পর মাসিক ৩০০ টাকা করে ৯০০ টাকা উত্তোলন করতে পারবেন বলে জানিয়েছেন ইউনিয়ন সচিব আব্দুল বারি।

অন্যদিকে, ৪ নং কাগাবলা ইউনিয়নে ৯ জন দরিদ্র বিধবাকে এ ভাতা দেয়া হয়েছে। তবে অপেক্ষমান তালিকায় রয়েছে অসংখ্য নাম। এই এলাকায় ভাতার সংখ্যা আরো বাড়ানোর জন্য দাবি রয়েছে অনেক ভোক্তভোগীসহ চেয়ারম্যান সদস্যদের।

কাগাবলা ইউনিয়ন থেকে ভাতা পেয়েছেন শেখের ইজরা গ্রামের বাসিন্দা মনজু রাণী ধর (৪৭), বরুতলার শিরিনা বেগম (৩২) তারা বলেন, তাদের অনেকেরই পরিবারের লোক সংখ্যা ৫ থেকে ৭ জন। স্বামী নাই এ জন্য অনেকেই পর মুখাপেক্ষি। কারোর দু একটা গরু কিংবা ছাগল রয়েছে। এছাড়া বাড়তি আয় কারোর ই নাই। মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে ই তাদের বর্তমান জীবন যাপন। এখানে ভাতার টাকা পেয়ে পরিবারের খরচ চালানো ছাড়াও কিছু ঔষধ-পথ্য কিনে খেয়ে থাকেন। এ ইউনিয়ন থেকে কুসুম বিবি (৫২), হাজেরা বিবি (৪৭) ও সামছুন্নাহার বেগম (৪৫) ভাতা পেয়েছেন।

কাগাবলা ইউনিয়নের বুরুতলা এলাকার ওয়ার্ড মেম্বার জালাল আহমদ জানান, আমার এলাকায় বিধবা ভাতা পাওয়ার জন্য আরো অনেক চাহিদা আছে। এ বছর মাত্র ১টি বিধবাভাতা দিয়েছি। সরকারিভাবে এ ভাতার সংখ্যা কম থাকায় চাহিদা অনুপাতে পৌঁছানে যাচ্ছে না।

চাঁদনীঘাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের (বালিকান্দি) সদস্য মো. শওকত বলেন, আমার এলাকায় ১ টি বিধবা ভাতার কার্ড দিয়েছি। আরো ৩০টির মতো চাহিদা আছে যাদের নাম অপেমান তালিকায় রয়েছে।

৪ নং ওয়ার্ডের (গুজারাই) সদস্য আহমদ আলী জানান, অপেমান তালিকায় যদিও অনেকের নাম আছে। সবাইকে আমরা দিতে পারছি না। আমার ওয়ার্ডে এ বছর ৪টি বিধবা ভাতার কার্ড দিয়েছি। এ বছর আরো ৩৫টির মতো চাহিদা আছে।

আমতৈল ইউপি সচিব আব্দুল করিম জানান, আমাদের ইউনিয়ন থেকে ২০১৪-১৫ অর্থ বছরের ১৪টি বিধবা ভাতা দেয়া হয়েছে। এ গুলো সবই চেয়ারম্যান সদস্য মহিলা সদস্যদের নিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে মনোনিত করে তাদের হাতে পৌঁছানো হয়েছে।

চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশার সাথে এ বিষয়ে আলাপ হলে তিনি বলেন, আমরা সব সময়ই এলাকার বয়স্ক, বিধবা অসহায় নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমার ইউনিয়ন থেকে সব ভাতা মিলিয়ে প্রায় ৬শ’র উপরে ভাতা দেয়া হয়েছে। তার মাঝে এ বছর বিধবা ভাতা দেয়া হয়েছে ১৪ টি। অপেমান তালিকায় অনেকের নাম আছে। আমরা সেগুলো দেয়ার জন্য যাচাই করছি। যাদের একান্ত প্রাপ্য তাদেরকেই দেয়া হবে।

আমতৈল ইউনিয়ন চেয়ারম্যান সুজিত দাশ বলেন, আমাদের ইউনিয়নে বিধবা ভাতা পাওয়ার মতো  অনেকেই আছেন। আমি বলতে পারি ইউনিয়নের প্রত্যেকটি ওযার্ডে ১০ থেকে ৩০ জন বিধবা আছেন । এ বছর আমরা ১৪ টি ভাতা দিয়েছি যদি সরকার ভাতার সংখ্যা আরো বাড়ানোর কোন পদপে নেন তাহলে আমার ইউনিয়নসহ সবাই উপকৃত হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খানের সাথে আলাপ হলে তিনি বলেন, বয়স্ক বিধবা প্রতিবন্ধি মাতৃত্বকালীনসহ সরকারের সমাজ কল্যাণমূলক যত ধরনের ভাতা আছে, তা সবই সরকার কর্তৃক নির্ধারিত। প্রতিটি ইউনিয়নে জনসংখ্যার উপর ভিত্তি করে সে ইউনিয়নের ভাতা বরাদ্দ করা হয়। এখানে সরকার যদি ভাতা বাড়ানোর মতো কোন পদপে নেয় তাহলে বাড়ানো যেতে পারে।

স্থানীয় সরকার এর আরও খবর
<span style='color:red;font-size:16px;'>দায়িত্বে অবহেলার অভিযোগ</span>	 <br/> মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ

দায়িত্বে অবহেলার অভিযোগ
মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

<span style='color:red;font-size:16px;'>সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে</span>	 <br/> মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা

সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা

টুপি ও পাঞ্জাবিকে ইহুদিদের সাথে তুলনা, গ্রেফতারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

টুপি ও পাঞ্জাবিকে ইহুদিদের সাথে তুলনা, গ্রেফতারের দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম

কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

কুলাউড়ায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

কুলাউড়ায় আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত

কুলাউড়ায় আন্তর্জাতিক শিক্ষা দিবস পালিত

সর্বশেষ সংবাদ
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে পুঁতে রাখা ১৪ অস্ত্র উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
সুন্দরবনে সম্রাট বাহিনীর হাতে জিম্মি চার জেলে উদ্ধার
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নীলফামারীতে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
শ্রীমঙ্গলে দেশের আগাম দুর্গাপূজা শুরু, নয় রূপে দেবীর আরাধনা
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
দাকোপে বেড়িবাঁধ ভেঙে ১৩ পরিবার ক্ষতিগ্রস্ত
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
ডুমুরিয়ায় দুই মন্দিরে ৩৫৩ প্রতিমার আয়োজন
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
সাজেকে অবরোধ প্রত্যাহার, পর্যটন বন্ধ ঘোষণ
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
মাগুরায় রাতের আঁধারে হাজার কলাগাছ কেটে সাবাড়
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
নার্সারি পুঞ্জিতে পানগাছ কর্তন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সিংগাইরে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
কেসিসির উদ্যোগে ৭৭ পূজামণ্ডপে অনুদান প্রদান
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
শ্রীমঙ্গলে ‘অহং ব্রহ্মাস্মি’ নৃত্যকাব্যে মুগ্ধ দর্শক
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
বই পড়ে ল্যাপটপ পেলেন ৮ শিক্ষার্থী
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
শ্রীমঙ্গলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন পল্লির শিশুদের নতুন পোশাক বিতরণ
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ১
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
পেশিশক্তি নয়, জ্ঞান দিয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ বকুল
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সিংগাইরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামীর মৃত্যু
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top