logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • স্থানীয় সরকার
    • মৌলভীবাজার
    • সিলেট
  • সাহিত্য-সংস্কৃতি
  • পর্যটন
  • বিনোদন
  • খেলাধুলা
  • আরও
    • ইসলামী জিন্দেগী
    • পত্রিকা
    • মুক্তমত
    • শিক্ষাঙ্গন
    • সাফল্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • মৌলভীবাজার
  • সিলেট
  • প্রবাস
  • অর্থ ও বাণিজ্য
  • স্থানীয় সরকার
  • খেলাধুলা
  • ছড়া সমগ্র
  • পর্যটন
  • নারী ও শিশু
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিনোদন
  • মুক্তমত
  • সম্পাদকীয়
  • ইসলামী জিন্দেগী
  • শিক্ষাঙ্গন
  • সাফল্য
  • সাহিত্য-সংস্কৃতি
  • স্বাস্থ্য-কথন
  • পত্রিকা
  • ফটোগ্যালারী
  1. প্রচ্ছদ
  2. স্ক্রলিং

মাহবুব উল্লাহর ওপর হামলাকারীদের শাস্তি দাবি

প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১:০৪ অপরাহ্ণ

indexনিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অর্থনীতিবিদ মাহবুব উল্লাহর ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন। একই সঙ্গে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

আজ রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান খন্দকার মাহবুব।

গতকাল শনিবার বেলা দেড়টার দিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান থেকে বেরোনোর পর মাহবুব উল্লাহর ওপর হামলা করে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অভিযোগ করেন, ‘ওই ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আশা করেছিলাম, পুলিশ ঘটনাস্থলে আসবে, আমাদের সঙ্গে কথা বলবে। কিন্তু তারা আসেনি। এই আক্রমণের পেছনে একটি বিশেষ মহলের ইঙ্গিত না থাকলে দুর্বৃত্তদের পক্ষে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব না।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব মনে করেন, অধ্যাপক মাহবুব উল্লাহ একজন বুদ্ধিজীবী। তিনি বিভিন্ন টেলিভিশনের টক শোতে সরকারের বিরুদ্ধে কথা বলেন। এর প্রতিশোধ নেওয়ার জন্য সন্ত্রাসী লাগিয়ে তাঁর ওপর হামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি রফিকুল ইসলাম, জ্যেষ্ঠ সহসম্পাদক নাসরিন আকতার, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ সাঈদ প্রমুখ।

গতকাল হামলার পরপরই মাহবুব উল্লাহ প্রথম আলোকে বলেন, অনুষ্ঠান শেষে মিলনায়তনের বাইরে এলে হঠাৎ করে তিনজন দুর্বৃত্ত তাঁর ওপর চড়াও হয়। তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা হামলা চালিয়ে তাঁর পোশাক ছিঁড়ে ফেলে। তিনি হামলাকারীদের চেনেন না। পরে আশপাশে থাকা লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে মাহবুব উল্লাহ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে খালেদা জিয়ার সমাবেশস্থলে যান। সেখানে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসমাবেশ চলছিল।

এ সময় খালেদা জিয়া বলেন, ‘দেশে কেউ এখন নিরাপদ নয়। তাই আমাদের ঘরে বসে থাকলে চলবে না। ঐক্যবদ্ধভাবে এর প্রতিরোধ করতে হবে।’

হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে খালেদা জিয়া বলেন, যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তাহলে বুঝতে হবে, আওয়ামী লীগ সভানেত্রীর নির্দেশেই এ হামলা হয়েছে।
পরে মাহবুব উল্লাহকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সমিতির সুপারিনটেনডেন্ট নিমেশ চন্দ্র দাশ বিকেলে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

হামলার নিন্দা জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

স্ক্রলিং এর আরও খবর
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

ম্যাক আলিস্টারের হেডে শুরুতেই লিড পেল আর্জেন্টিনা

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে: জুবায়ের

শ্রীমঙ্গলে দোকানে ঢোকা দাড়াশ সাপ উদ্ধার, প্রাণে বাঁচল ‘কৃষকের বন্ধু’

প্রথমবার ভারতে দুর্গাপূজার মঞ্চে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড ‘টিম বৃষ্টি’

সর্বশেষ সংবাদ

বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজার-রাজনগরবাসীর পাশে থাকার আহ্বান এমপি নাসের রহমানের

রাজনগরে বন্যার্তদের পাশে জেলা বিএনপি, ৩ লাখ টাকা ও ২০ মেট্রিক টন চাল বরাদ্দ

কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে তিন গ্রামের মানুষের মানববন্ধন

চুনারুঘাটে র‍্যাবের অভিযানে ৩৯০ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নদী ভাঙনে মৌলভীবাজারে ১০ হাজার মানুষ পানিবন্দী, তলিয়ে গেছে ফসলি জমি

রামুতে স্ত্রী কর্তৃক স্বামী হত্যা মামলার পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার

শ্রীমঙ্গলে চা বাগান থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নদ-নদীতে পানি বৃদ্ধি, বাড়ছে বন্যার শঙ্কা

‘ডিসি-এসপির চাকরি খেয়ে দিতে পারি’ দাবি করে হয়রানির অভিযোগ, শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

মৌলভীবাজারে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পান বাগান উচ্ছেদ করেছে বন বিভাগ

মৌলভীবাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নিবন্ধিত বেসরকারি এতিমখানার মাঝে অনুদানের চেক বিতরণ

প্রবাসীদের শুধু অট্টালিকা নয়, শিল্পে বিনিয়োগ করতে হবে: এম নাসের রহমান

মৌলভীবাজারে আন্তঃধর্মীয় সংলাপ: সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্য সুদৃঢ় করার অঙ্গীকার

শ্রীমঙ্গলে পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি শাহিন মিয়া র‍্যাব-৯-এর অভিযানে গ্রেপ্তার

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top