logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• স্থানীয় সরকার
• মৌলভীবাজার
• সিলেট
• সাহিত্য-সংস্কৃতি
• পর্যটন
• বিনোদন
• খেলাধুলা
• আরও
• ইসলামী জিন্দেগী
• পত্রিকা
• মুক্তমত
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• জাতীয়
• আন্তর্জাতিক
• রাজনীতি
• মৌলভীবাজার
• সিলেট
• প্রবাস
• অর্থ ও বাণিজ্য
• স্থানীয় সরকার
• খেলাধুলা
• ছড়া সমগ্র
• পর্যটন
• নারী ও শিশু
• বিজ্ঞান ও প্রযুক্তি
• বিনোদন
• মুক্তমত
• সম্পাদকীয়
• ইসলামী জিন্দেগী
• শিক্ষাঙ্গন
• সাফল্য
• সাহিত্য-সংস্কৃতি
• স্বাস্থ্য-কথন
• পত্রিকা
• ফটোগ্যালারী
1. প্রচ্ছদ
2. খেলাধুলা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২য় ক্রিকেট টেস্ট
তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের ৪২৭ রানের লিড

প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ৭:৪৬ পূর্বাহ্ণ

West Indies v Bangladesh 2014

স্পোর্টস ডেস্ক ::

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৪২৭ রানের লিড নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ । দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ ৪ ইউকেটে ২০৮ রান। শিবনারায়ণ চন্দরপল ৬৩ এবং জার্মেইন ব্ল্যাকউড ৪৩ রানে অপরাজিত রয়েছেন।

তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তখন তাদের লিড ছিল ২১৯ রানের। শুরুতে সফরকারিদের আনন্দের উপলক্ষ এনে দেন বোলাররা। চা-বিরতির আগেই তারা তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট। চা-বিরতির সময় ওই ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের রান ৯০। ক্রেইগ ব্রাফেট ৪৪ ও ড্যারেন ব্রাভো ১ রান নিয়ে ছিলেন উইকেটে।  ম্যাচের নিয়ন্ত্রণ তখন ছিল বাংলাদেশের বোলারদের হাতে।

চা বিরতির পর ব্র্যাভোকে ফেরান মাহমুদুল্লাহ । ব্র্যাভো দলের সংগ্রহে যোগ করেন ৭ রান। বাফেট মাত্র এক রান যোগ করে মাহমুদুল্লাহর বলে ফিরে যান প্যাভিলিয়নে। । আর এরপর শিবনারায়ণ চন্দরপল ও জার্মেইন ব্ল্যাকউড অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করেন। ১০৮ রানের জুটি গড়েন তাঁরা।

তৃতীয় দিনে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার আগের দিনে ধারবাহিকতা অব্যাহত ছিল। ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীনতায় টেস্টের দ্বিতীয় দিনেই প্রথম ইনিংসে ৮৯ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। দিন শেষ করে ৭ উইকেটে ১০৪ রান নিয়ে। সেখান থেকে কাল লাঞ্চের মিনিট বিশেক আগেই অলআউট ১৬১ রানে। ফলোঅন এড়াতে ১৮১ রান দরকার থাকলেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে বোশেজো স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজই নেমে যায় দ্বিতীয় ইনিংস ব্যাট করতে। দলের ৭৬ রানে তাইজুল ফিরিয়ে দেন ওপেনার লিওন জনসনকে। ৮১ রানে কার্ক এডওয়ার্ডসও শফিউলের বলে বিদায় নেন গালিতে ক্যাচ দিয়ে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। সেই ওয়েস্ট ইন্ডিজেই কি হলো তাঁর পুনর্জন্ম! ফিফটি করেই দায়িত্ব শেষ করে ফেলা একজন ব্যাটসম্যানের জন্য হয়তো প্রশংসাটা একটু বেশি হয়ে যায়। কিন্তু এটাও তো ঠিক, তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের অপেক্ষা বাড়িয়ে দিয়েছিলেন তিনিই।

আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও শফিউল আশা-জাগানিয়া শুরুই করেছিলেন। কাল এই জুটিতে এসেছে আরও ৩০ রান। গ্যাব্রিয়েল শ্যাননের বলে কট বিহাইন্ড হওয়ার আগে ৮৫ মিনিট উইকেটে থেকে ১০ রান করেছেন শফিউল। তবে ১৩ রান নিয়ে দিন শুরু করা মাহমুদউল্লাহ টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো পেলেন পর পর দুই ইনিংসে ফিফটি। শ্যানন গ্যাব্রিয়েলের ফুলটসে বাউন্ডারি মেরে আসে অর্ধশত। তার আগে মিড উইকেট দিয়ে বিশাল এক ছক্কাও মেরেছেন শ্যাননকে। ১৬১ মিনিট উইকেটে থেকে ৫৩ রান করেছেন ওই ছক্কা আর দুই চারে। শফিউলের সঙ্গে অষ্টম উইকেটে ৪৫ রানের জুটির পর নবম উইকেটে রবিউলকে সঙ্গে নিয়ে যোগ করেন আরও ২০ রান। তখন তো আর জানার উপায় ছিল না যে ওয়েস্ট ইন্ডিজ ফলোঅন করাবে না। ছোট ছোট এই জুটিগুলোও তাই ছিল মহাগুরুত্বপূর্ণ।

প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৬ রানের পর কালকের ফিফটি যেন নতুন জীবন দিতে চাইল দীর্ঘদিন খারাপ সময়ের মধ্য দিয়ে যাওয়া মাহমুদউল্লাহকে। কিন্তু ফিফটি করার পরের ওভারেই সুলেমান বেনকে উইকেটটা ‘উপহার’ দিয়ে এলেন তিনি। অফ স্টাম্পের বাইরের বলে জায়গায় দাঁড়িয়ে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড! মাহমুদউল্লাহর বিদায়ের পর আর মাত্র ৭ রান যোগ করেই অলআউট হয়ে যায় বাংলাদেশ দল। অবশ্য মাহমুদউল্লাহর আউটের পরই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে বাংলাদেশ ফলোঅনে পড়তে যাচ্ছে। কিন্তু সেটা না করে ওয়েস্ট ইন্ডিজ নতুন পরীক্ষার দিকে ঠেলে দিল মুশফিকুর রহিমের দলকে।

খেলাধুলা এর আরও খবর
সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

সুনামগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিমকে আপার প্রদান করলেন নাসির আহমদ শাহীন

মৌলভীবাজার অনূর্ধ্ব ১৪ ক্রিকেট টিমকে আপার প্রদান করলেন নাসির আহমদ শাহীন

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মৌলভীবাজারে শাহ মোস্তফা একাডেমির পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

মৌলভীবাজারে স্কুল পর্যায়ে বালিকাদের কাবাডি প্রতিযোগিতা

মৌলভীবাজারে স্কুল পর্যায়ে বালিকাদের কাবাডি প্রতিযোগিতা

বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিআইএস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট

বোরহান উদ্দিন সোসাইটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিআইএস টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাসব্যাপি অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

মৌলভীবাজারে মাসব্যাপি অ্যাথলেটিকস প্রশিক্ষণ শুরু

সর্বশেষ সংবাদ
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজারের রাজনগরে নির্বাচনী সভায়
দাঁড়িপাল্লা’র প্রার্থীকে ভুয়া বললেন বিএনপি নেতা
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
মৌলভীবাজার-৩ সংসদীয় আসনে
শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি আহমদ বিলালের
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
কুলাউড়ার অধিকাংশ সরকারি স্থাপনা আমার পৈত্রিক সম্পত্তির উপর দাড়িয়ে আছে
আমি চাইলেই বিনা ভোটের এমপি হতে পারতাম : আলী আব্বাছ
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জয়বাংলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
মৌলভীবাজারে জামায়াত আমীরের নির্বাচনী সভায় জয়বাংলা স্লোগান ভাইরাল
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
জামায়াত ক্ষমতায় গেলে সিলেট পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দর হবে : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো : ড. শফিকুর রহমান
মৌলভীবাজারের কুলাউড়ায় এক ভোটে দুই এমপির প্রতিশ্রুতি আমীরে জামায়াতের
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
জোটের সিদ্ধান্ত অমান্য করে
জামায়াত প্রার্থীর নাটক জনগণ প্রত্যাখ্যান করেছে : আহমদ বিলাল
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
শ্রীমঙ্গলে উত্তরণ পাঠাগারের ‘প্রবন্ধ লিখন’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
আজ বার্মিংহামে আওলাদে রাসুলের আগমন উপলক্ষ্যে বিশেষ মাহফিল
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
জনজোয়ারে ভাসছে দেয়ালঘড়ি
বিশাল গণসংযোগে জনসমুদ্রে পরিণত মৌলভীবাজার শহর
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
বছরের শুরুতে সেরা পুলিশ মৌলভীবাজার
সিলেট রেঞ্জে জানুয়ারি’র সেরা সার্কেল ও থানার পুরস্কার পেল মৌলভীবাজার জেলা পুলিশ
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
মনু নদে ভেসে যাবে সব গ্যাং
মৌলভীবাজারে কোন গ্যাং থাকবে না : নাসের রহমান
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
কুলাউড়ায় আমীরে জামায়াতের নির্বাচনী সভা ৭ ফেব্রুয়ারী
মৌলভীবাজারে আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মতবিনিময় সভা
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
জামায়াত কর্মীর খামারে দুষ্কৃতিকারীদের অগ্নিসংযোগ
হাওর পাড়ে হিংসার আগুনে পুড়লো খামার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
বড়লেখা সীমান্তে বিজিবির অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দেয়ালঘড়ি মার্কার গণসংযোগ
জোট সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়া ‘নিন্দনীয়’—হাজী এম আহমদ আলী
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ রয়েছে
মৌলভীবাজারের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চলছে হ্যাঁ ভোটের প্রচারণা
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
নিরাপদ, পরিকল্পিত ও উন্নত মৌলভীবাজার–রাজনগরের অঙ্গীকার
১৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা মাওলানা আহমদ বিলালের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিজিবি’র সংবাদ সম্মেলন
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ

© 2025 purbodeek.com

সম্পাদকমন্ডলীর সভাপতি: আলহাজ্ব মো: চন্দন মিয়া, সম্পাদক : মুজাহিদ আহমদ,
প্রকাশক : আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি : মাও. কামরুল ইসলাম,
ব্যবস্থাপনা সম্পাদক: মুহাম্মদ আজির উদ্দিন পাশা, সহযোগী সম্পাদক : সালাহ উদ্দিন ইবনে শিহাব,
সহকারি সম্পাদক: আখতার হোসাইন জাহেদ, মো. রেদওয়ানুল ইসলাম

সম্পাদকীয় কার্যালয়: ২৭০, ওয়াছির প্লাজা, (দ্বিতীয় তলা), চৌমুহনা, এম সাইফুর রহমান রোড, মৌলভীবাজার-৩২০০।
মোবাইল: ০১৭১২৭১৬২৪৪, ০১৭১৯৮৪১৮৬৪, ০১৭০৬৬২৪৬৩২,
ই-মেইল: purbodik11@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top