গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে জামায়াত ২০ আসন নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমতায় থাকবে
শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয় তাহলে ডক্টর ইউনুস হিটলার : আহমেদ রিয়াজ
প্রকাশিত হয়েছে : 2 February 2026, 10:37 am
মৌলভীরাজার-১ (বড়লেখা-জুড়ি) সংসদীয় আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ এক নির্বাচনের সভায় মন্তব্য করেন শেখ হাসিনা যদি প্রাসিস্ট হয়, শেখ হাসিনা যদি খারাপ হয় তাহলে ডঃ মুহাম্মদ ইউনুস হিটলার। ডঃ মুহাম্মদ ইউনুস পুরো জাতিকে দুইভাবে বিভক্ত করেছেন দাবি করে আহমেদ রিয়াজ আরও বলেন মিস্টার ইউনুস জামাত এবং যুবক ছেলেরা ছাড়া কিছুই বুঝেন না।
রবিবার রাতে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় একটি নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন। আহমদ রিয়াজ দাবী করেন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে বিএনপি এবং জাতীয় পার্টি হবে প্রধান বিরোধী দল। এখানে জামাতের কোন অস্তিত্ব থাকবে না। জামাত সারাদেশে সর্বোচ্চ ১০ থেকে ২০ টি আসন পাবে।
গণভোট নিয়ে আহমদ রিয়াজ বলেন গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে বিএনপি সরকার গঠন করলেও ক্ষমতায় থাকবে জামাতে ইসলামী। গণভোটে পিআর আছে, পিআর মানে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান স্পীকার হবে বিরুদ্ধে দল থেকে এবং সংসদীয় কমিটির সভাপতি হবে বিরোধী দল থেকে। ফলে বিএনপি সরকার গঠন করলেও তাদের হাতে কোন ক্ষমতা থাকবে না।
পূর্বদিক/ডেস্ক/টিকে






